[কৌতুকটি উৎসারিত হয়েছে "বড়মণিদের কৌতুক" নামের একটি অশালীন কৌতুকের সংকলন থেকে। লেখক স্বাধীন মিত্র। প্রাপ্তিস্থান শাহবাগের আজিজ সুপার মার্কেটের বইপাড়া।]
---------------------------------------
মাদ্রিদে ষাঁড়ের লড়াই দেখে পাশের রেস্তোরাঁয় ঢুকেছে এক টু্যরিস্ট। স্পেশাল ডিশ অর্ডার দেয়ায় বেয়ারা এক অদ্ভুত জিনিশ এনে হাজির করল। আলু আর লেটুসের সঙ্গে গোল গোল দুটো মাংসের টুকরোমত।
"কী এটা?" জানতে চাইলো টু্যরিস্ট।
"কহোনেস, সিনর।" বুক ফুলিয়ে জবাব দিল বেয়ারা। "আজকে অ্যারেনাতে যে ষাঁড়টা লগাইতে হারল, তা অন্ডকোষ।"
নাক সিঁটকে খাওয়া শুরু করল টু্যরিস্ট। কিন্তু মুখে দিয়েই চমকে গেল সে, না যা ভেবেছিল তা নয়, বরং বেশ সুস্বাদু জিনিসটা। চেটেপুটে খেয়ে সে ঠিক করল, আগামীকালও এই কহোনেসই খেতে হবে। পরদিন একই রেস্তোরাঁয় এসে অর্ডার দিল সে চটপট। যথারীতি বেয়ারা এনে হাজির করল খাবার। আলু, লেটুম, কিন্তু আজকে মাংসের টুকরো দুটো খুবই ছোট। ঘটনাটি কী, জানতে চাইলো টু্যরিস্ট।
"আসলে ব্যাপারটা হয়েছে কি ...", খানিক মাথা চুলকে বলল বেয়ারা, "ষাঁড়ের লড়াইতে কিন্তু সবসময় ষাঁড়ই হারে না।"
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



