[কৌতুকটি উৎসারিত হয়েছে "বড়মণিদের কৌতুক" নামের একটি অশালীন কৌতুক সংকলন থেকে। লেখক স্বাধীন মিত্র। প্রাপ্তিস্থান শাহবাগে আজিজ সুপার মার্কেটের বইপাড়া।]
-------------------------------------
কয়েকবার বিয়ে আর ডিভোর্সের পর হতাশ তানিয়া খবরের কাগজে বিজ্ঞাপন দিল : পার্টনার খুঁজছি। এমন একজন পুরুষ, যে আমাকে মারধর করবে না, অন্য মেয়ের সঙ্গে পালিয়ে যাবে না, আর আদর করে আমাকে সন্তুষ্ট করতে পারবে।
ক'দিন পর তানিয়ার বাড়ির ডোরবেল বেজে উঠল, দরজা খুলে সে দেখল, ঘরের বাইরে হুইলচেয়ারে বসা এক যুবক। তার দু'টো হাত নেই, পা-ও নেই।
"আপনার বিজ্ঞাপন দেখে এলাম।" বলল যুবক। "আমার বিশ্বাস আপনার জন্য আমিই সবচেয়ে উপযুক্ত। আমার হাত নেই, আপনাকে মারধর করতে পারব না, পা নেই, কাজেই অন্যের সঙ্গে পালিয়েও যেতে পারব না।"
"হুমম বুঝলাম।" নাক সিঁটকাল তানিয়া। "কিন্তু তৃতীয় শর্তটা আপনি কিভাবে পূরণ করবেন?"
"আমি কিন্তু ডোরবেলটা ঠিকই বাজিয়েছি, তাই না?"
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



