[বহুৎ খাটাখাটনি করে বইটা নামাতে হয়েছে। রামের দুইটা 700 সিএল-এর বোতল আনতে ভুলবি না।]
শহীদ কাদরীর কবিতা
-----------------------------------
প্রত্যহের কালো রণাঙ্গনে
অনেক দূর থেকে এসেছে এ গোলাপ
আমার করতলে
আগুনের আঁচে ঝলসে গেছে তার ডানা
বার্বড-ওয়্যারের কাঁটায় ছিঁড়ে গেছে
কোমল মসৃণ পাপড়ি,
তাকে মাড়িয়ে গেছে সাঁজোয়া বাহিনী বহুবার,
ক্যাপটেন আর কর্নেলদের কালো চামড়ার
দীর্ঘ সব বুটের
আশেপাশে,
স্বাস্থ্যবান কামানের চকচকে নলের ছায়ায়
সে ছিল রক্তের গাঢ় লাল ছদ্মবেশ প'রে
হন্তারক হাতের তালু থেকে গড়িয়ে পড়েছে বহুবার
ট্রেঞ্চের কাদায়, সৈনিকের
শাদা করোটিতে। অনেক দীর্ঘশ্বাস, জ্বলে-যাওয়া গ্রাম,
অনেক মৃত বালকের কলরোল সঙ্গে নিয়ে এসেছে এ গোলাপ
একে আমি কোথায় রাখি? কোন হিরণময় পাত্রে তাকে ঢাকি?
মাথার ওপরে ক্রমাগত গর্জমান অ্যারোপ্লেন,
জেটিতে নড়ছে ক্রেন, চতুর্দিকে ভাসছে রণতরী
স্মৃতির ভেতরে ফের খুলে যাচ্ছে কোষবদ্ধ এক
নিপুণ তরবারি, চতুর্দিক থেকে যদি ট্রেন
সমরাস্ত্র নিয়ে আবার দাঁড়ায় এ-শহরে, যদি ফের
কুচকাওয়াজের শব্দে ভরে যায় আমার দিন আর রাত,
চেনাজানা সকল ফুটপাত, তখন লুকাবো তাকে
কোন গঞ্জে? কোন নদীর বাঁকে? কোন অজ-পাড়াগাঁয়,
কাদের গোপন ছাউনিতে?
অনেক রক্ত আগুন পার হয়ে এসেছে এ-গোলাপ
আমার বিব্রত করতলে, প্রত্যহের কালো রণাঙ্গনে।
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০০৬ দুপুর ২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



