আর কারা ছিলো মেঘের অংশীদার?
কারা করেছিলো রোদের দখলবাজি?
জানি না, আমি তো থেকেও ছিলাম দূরে।
আজকে বাতাসে সমর্পণের ঘ্রাণ।
বৈশাখমুখী আকাশ উদাস হাসে
বসন্ত তার রঙের বসন খোলে
দেখিনি, আমি তো থেকেও ছিলাম দূরে।
আজকে বাতাসে সমর্পণের ঘ্রাণ।
দূরের দেশের খোলা জানালায় বসে
দেখো মেঘদূত, তাকে কোন গূঢ় কথা
বলিনি, আমি তো ছিলাম তোমারই কাছে।
আজকে বাতাসে সমর্পণের ঘ্রাণ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



