সিয়েন আনিয়োস দে সোলিদাদ, একাকীত্বের একশো বছরে কর্ণেল আউরেলিয়ানো বুয়েনদিয়াসকে যেন এখন প্রতিদিনই দেখি। বিস্মৃত বিপ্লবী, যার সন্তানদের এক এক করে খুঁজে বার করে হত্যা করা হয়, যার নামে লোকে বড় সড়কের নাম রাখে, তারপর সড়ক মনে রেখে ভুলে যায় তাকে, জঙ্গলে জঙ্গলে ব্যর্থ বিপ্লব করে ঘুরে বেড়ায় আউরেলিয়ানো বুয়েনদিয়াস, একে একে হেরে যায় বত্রিশটা যুদ্ধ, কিন্তু যার নামকে উত্তরপুরুষ বহন করে চলে। এমনই আরেক আউরেলিয়ানো, যে অন্যের মুখে খোঁজখবর করে জানতে পারে পূর্বপুরুষের ইতিহাস, নিজের সন্তানের নাম রাখতে চায় আউরেলিয়ানো, এই সংকল্পে, তার সন্তান একদিন এক এক করে বত্রিশটা যুদ্ধ জিতবে।
ক্ষমা করবেন নিহত পূর্বপুরুষ, তিন মিলিয়ন স্বজন, ক্ষমা করবেন এখনও বেঁচে থাকা আউরেলিয়ানোর দল। আমি যা পারিনি, পারছি না, হয়তো পারবো না এই এক জীবনে, আমার সন্তানকে রেখে যাবো তা করার জন্য। বত্রিশটা যুদ্ধ আমাদের সন্তানেরা এক এক করে জিতবে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



