জুয়েল
তোকে তুমি করে বলবো ভাবি
কিংবা আপনি
তবুও মুখ দিয়ে তুইতোকারি বেরিয়ে আসে, জুয়েল ...
তুই আর আমি
কাউন্ট অফ মন্টেক্রিস্টোর মতো
এই বাক্সে আটক কত কত দিন ধরে, জুয়েল ...
তবুও ঐ কাউন্টের বাচ্চা লাশের বস্তায় সেঁধিয়ে
সমুদ্র ঠেঙিয়ে
একদিন ঠিকঠাক বেরিয়ে এসেছিলো মুক্ত হাওয়ায়, জুয়েল ...
বেরিয়ে এসে বান্ধবীকে সাঙ্গা করা বন্ধুটাকে পাকড়ে ঠেঙিয়েছিলো বেদম, জুয়েল ...
কিন্তু তুই আর আমি, দুই হারামি
ব্লগের জেলে দামড়া ঘুঘু, জুয়েল ...
আমরা পারি না।
আমি টেরিয়ে তাকিয়ে থাকি আমার ডানে, পাঠকের বামে, আর তুই নাদান বাচ্চা সেজে পা ছড়িয়ে বসে থাকিস, জুয়েল ...
আমার চুল পাকে আর তোর থুতনিতে চুল গজায়
সাত দিনের যাবজ্জীবন গড়ায় মাসের পর মাস, জুয়েল ...
আমরা দুই কয়েদী বিটকেল, তাকিয়েই থাকি, তাকিয়েই থাকি ...।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



