পদ্মায় আগে দেশী জাহাজ চলতো
এখন নদীর চরের মাটিতে চীনা বাদাম চষে লোকে
কেউ বলে এটা চীনাদের গুণ,
কেউ বলে সবই সময়ের লীলা
আগে তিস্তাপারের লোক ধান ফলাতো
পেরুজয়ের অনেক বছর পর আজ তারা ভূট্টা ফলায়
কেউ তোষে হিসপানি পিজারোকে
কেউ বলে সব বাঁধের গণিত
এমনি নানা লোকের বিতর্কে পড়ে আগে যারা বেবিট্যাক্সিতে ঘামতে ঘামতে চলতো শহরের বুকে, তারা মিষ্টি আতপে ভুগতে ভুগতে গাড়ি চড়ে
যারা আগে দু'বেলা খেতো তারা একবেলা খেয়ে অন্যবেলার খাবারের স্মৃতিরোমন্থন করে
সূর্য পূর্বে উঠে পশ্চিমে অস্ত যায়, আগে যেমনটা যেতো
আর আমিও পুরনো হিমু তোমাকেই ভালোবেসে যাই।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



