সামু ব্লগে আসি ২০১১ সাল থেকে। তখন ফিউশন ফাইভ, দুর্যোধন, আরজু পনি, চেয়ারম্যান, রাফাত নুর, ইমন জুবায়েরের মত লেখকদের মনিমুক্তো গিলতাম। কালক্রমে ব্লগে এখন রাজীব নুর, নুরু ভাই, সোনাবীজ, শায়মা আপু, চাঁদগাজী, শের শায়রীদের সুপাঠ্য নিত্যদিনের পাঠ্য। আমি সর্বদা পাঠকই ছিলাম, ২০২০ সালে কেন জানি ব্লগিং শুরু করলাম জানি না।
ব্লগের একটি ভালো দিক হচ্ছে যে ক্যাচাল পোস্ট ও মাল্টিনিকধারীদের আক্রমণ নেই বললেই চলে। ফ্লাডিং ও চোখে পড়ছে না। অথচ একটা সময় ছিলো যখন ইমন জুবায়ের ও লেখাজোকা শামীমের মত ভদ্রলোকেরাও মাল্টিনিকধারীদের আক্রমণের মুখে পড়তেন। শুধু গেম নিয়ে পোস্ট, টেকী হেল্প এগুলো নিয়ে মেতে থাকা গেমার বয় ও অভিমানে চলে গিয়েছিলেন ক্যাচালে বিরক্ত হয়ে।
যাইহোক, বর্তমানের ব্লগের পরিবেশ খুব ক্লিন মনে হয়। আগের চেয়ে পোস্টের রিচ কমে গেছে এটা লক্ষনীয়। তবে আমি মনে করি, ব্লগিং হলো একটা ছাকনি; যে ছাকনির মধ্য দিয়ে পরিশুদ্ধ হয়ে পরমতসহিষ্ণু, ভদ্র, অনুসন্ধিৎসু ও স্মার্ট লোকেরাই টিকে থাকবেন। তাই সামুর ব্লগার এখন কম মনে হলেও তাঁরা ক্রমাগত ছাকনির মধ্য দিয়েই ফিলটার্ড হয়ে এই পজিশনে আছেন বলে মনে করি।
নিজের সম্পর্কে বলার কিছুই নাই। আমি প্রচন্ড রকমের ডিপ্রেশনে ভোগা, কনফিডেন্স হীনতায় ভোগা এক যুবক। Rat Race এ টিকে থাকতে থাকতে বর্তমানে ক্লান্ত হয়ে ইস্তফা দিয়েছি। SSC ও HSC তে ঢাকা বোর্ডে টপ ১০ এর মধ্যে সিরিয়াল ছিলো, অনার্স- মাস্টার্স ও ঢাবির একটা বিখ্যাত সাবজেক্ট থেকে কোনরকমে করেছিলাম। সব কিছু এখন চাপিয়ে দেয়া জুলুম মনে হয়, তাইতো ১.৫ বছর প্রথাগত চাকরির মাঝেই নাই টুকটাক ফ্রিল্যান্সিং ছাড়া।
প্রথম ব্লগ লিখলাম, অনেক ভুল থাকবে। এলাইনমেন্টের ঠিক নাও থাকতে পারে। বানান ভুল থাকতে পারে, ক্ষমা করে দিবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


