সোনার বাংলাদেশকে আগামী ২০ বছর পর যেমনটা দেখার আশংকা-
১। ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং পড়ে সামর্থ্যবানদের একটা অংশের Plab, Gre, CFA ইত্যাদির মাধ্যমে বিদেশ বহির্মুখী প্রবণতা বাড়বে। মাঝামাঝির একটা অংশ বিসিএসে সুখ খুজে নিবেন। যাদের কোনই উপায় নেই, তারাই ডাক্তারি, ইঞ্জিনিয়ার পেশায় থাকবেন বাধ্য হয়ে।
২। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ ফোকাস করবেন টেন্ডারিং, ইভিনিং/ প্রাইভেটে খ্যাপ, শিক্ষক সমিতির পলিটিক্সে ও হাউসিং এর ধান্দাবাজীতে। প্রমোশনের জন্য নিজ নিজ ভার্সিটির অখ্যাত জার্নালে ছাত্রের করা থিসিস নিজের বলে চালিয়ে দেওয়া ট্রেন্ড হয়ে দাঁড়াবে।
৩। ২৫ বছরের যুবা হবে নির্জিব, হতাশ, পরশ্রীকাতর ও বোঝা।
৪। ধর্মভিত্তিক রাজনৈতিক দলের ডমিন্যান্স বাড়বে। বিএনপি নামক দলটিকে জাদুঘরে পাওয়া যাবে।
৫। আরসার মত সংগঠন গুলো কক্সবাজারে ডমিনেট করবে।
৬। সুন্দরবনে গড়ে উঠবে ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। শ্যালা নদী হবে আরেকটি বুড়িগংগা।
৭। "যাঁর নাম নেওয়া যাবে না" চিত্রিত হবেন এক খলনায়িকার ভূমিকায়। রবার্ট মুগাবে বা কিম জং উন এর পাশাপাশি উচ্চারণ হবে তাঁর নাম।
রাজীব নুর ভাইয়ের "টুকরো টুকরো সাদা মিথ্যে" সিরিজটি আমার খুব প্রিয়। উনার মতো এটি আমারো একটি ছোট প্রয়াস মাত্র।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


