somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উৎসর্গ সকল মানুষকে যারা আমাকে অপছন্দ করে-

১৬ ই আগস্ট, ২০০৯ রাত ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার অধিকাংশ বন্ধুই আমার গালিবিষয়ক পারদর্শীতা বিষয়ে অনবগত, কিংবা বলা যায় আমি অন লাইন গালিবাজ হিসেবে প্রভুত খ্যাতি অর্জন করেছি এই সংবাদটা তাদের প্রায় সবারই অজানা। তবে পরিস্থিতি বদলে গেছে, আমার গালিবিষয়ক পারদর্শীতা এখন আমার কিছু কিছু বন্ধু জেনেছে এবং তাদের সাথে বাক্যালাপে এইসব গালিবিষয়ক আলোচনা উত্থাপিত হলে আমি কিঞ্চিৎ বিব্রত বোধ করি। কিংবা বলা যায় এখানে নিজের প্রকাশিত অভিমত কিংবা মতামতকে সরাসরি আলোচনায় কাউকে বুঝানোর বিষয়টা নিয়ে নিজে খানিকটা অসস্তি বোধ করি।

আমি হালকা চালের মানুষ, আড্ডায় নারী বিষয়ক আলাপন, কুচুটেপনা এবং বন্ধুদের সাফল্যে হাততালি দেওয়ার বাইরে সামাজিক সমস্যাদি নিয়ে কথা বলবার অভিজ্ঞতা কম কিংবা তাদের সাথে খুব কম সময়ই এইসব বিষয়ে আমার কথা হয়েছে। সুতরাং হঠাৎ করেই আমার এই বিষয়ক আলোচনায় নেমে পড়া এবং সবাইকে ঢালাও গালাগালি করা নিয়ে তারাও খানিকটা ক্ষিপ্ত এবং তাদের প্রতিক্রিয়া নিয়ে আমিও লজ্জ্বিত এবং বলা যায় অসস্তিতে ভুগি।

আহমেদ শরীফ বাঙালীদের চরিত্র বিশ্লেষণ করে কয়েকটি গুণ কিংবা দোষ চিহ্নিত করেছিলেন, মোটা দাগে ঔপনিবেশিকতা, আমাদের দীর্ঘ দিনের পরাধীনতা এবং আমাদের আর্থ-সামাজিক সোপান দিয়ে উপরে উঠবার প্রচেষ্টায় আমাদের মধ্যবিত্ত শ্রেণীটার চরিত্রে আপোষকামীতা প্রবল। তারা কোনো মতেই দীর্ঘসময় স্থির থাকতে পারে না এবং তারা ক্ষমতাবানদের নেকনজরে থাকতে চায় কিংবা বিরূপ অভিমত প্রকাশ করে কেউ অহেতুক ঝামেলায় জড়াতে চায় না। সুতরাং আমাদের পরিচিত মুখগুলোর কাউকেই আমরা সরাসরি ভালো মানুষ বলতে পারি না।

আমাদের নির্দেশনা দিচ্ছে যেসব মানুষ তাদের সুবিধাবাদীতা এতটাই নগ্ন ভাবে প্রকাশিত ও উপস্থাপিত হয়েছে যে তাদের কাউকেই ইদানিং বিশ্বাসযোগ্য মনে হয় না। আমাদের পরিচিত বুদ্ধিজীবি এবং বিশেষজ্ঞ পর্যায়ে মানুষের সবাই প্রতিদিন রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত ব্যস্ত থাকেন, তারা সংখ্যায় এতই কম যে প্রতিটা চ্যানেলে প্রতিদিন টক শোতে যে কয়জন মানুষের প্রয়োজন পড়ে সেটাও ঠিক মতো পুরণ হয় না, সুতরাং কাউকে কাউকে ওভার টাইম করতে হয়, চ্যানেল এক্সে রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত কাটিয়ে আবার ১১টায় অন্য একটি চ্যানেলে গিয়ে বিশেষজ্ঞ মতামত দিতে হয়।

যে মানুষটা ৮টা থেকে ৯টা ঢাকা শহরের ট্রাফিক জ্যাম নিয়ে বিশেষজ্ঞ মতামত দিয়ে গেলেন, সে মানুষটাই রাত ১১টার সেশনে আমাদের বিদেশী শ্রমিকদের রেমিটেন্স নিয়ে আলোচনা করছেন, আমাদের বুদ্ধিজীবি এবং বিশেষজ্ঞগণ সর্ববিষয়ে অভিজ্ঞ এবং সব বিষয়েই বিশেষজ্ঞ মতামত দেওয়ার ক্ষমতা রাখেন। তিনি জুতা সেলাই থেকে চন্ডীপাঠ , সর্ব কাজের কাজী এবং সব বিষয়েই তার পারদর্শীতা প্রবাদসম।

যিনি সারা জীবন ব্যংকে একাউন্টের ডেবিট এবং ক্রেডিটের জাবেদা খাতা মেলাতে ব্যস্ত সময় কাটিয়েছেন, তিনিও রাত ১২টায় মহাবিশ্বের উৎপত্তি এবং স্টিফেন হকিংয়ে অবদান সম্পর্কে চমৎকার বক্তৃতা করতে পারেন। এবং সেসব দেখে লোকজন বিচলিত হয়ে যায়।

আমাদের এই বুদ্ধিবৃত্তিক পেশাজীবি মানুষের সংখ্যার অপ্রতুলতা এবং তাদের বুদ্ধি ও বিবেচনাহীনতার কারণেই সম্ভবত আমার আবোল তাবোল কথা বার্তাও ইদানিং বাজারে দাম পাচ্ছে কিংবা বন্ধুদের বিচলিত করছে। আমার অবস্থা বাস্তবিকই আদা বনে শেয়াল রাজা টাইপ, আমার যোগ্যতা কম, এমন কি অনেক বিষয়ে কিছু বলবার দুঃসাহস করাটা অপরাধ হলেও নির্দ্বিধায় সেসব মতামত প্রকাশ করে ফেলি কারণ এখানে সেসব নিয়ে উল্টা বলবার মানুষের সংখ্যাও কম। আমি যা নিয়ে কথা বলবো কিংবা যা নিয়ে কথা বলি , সেসব বিষয়ে আমার তুলনায় অন্তত ১০ থেকে ১০০ গুণ অভিজ্ঞ মানুষ আছে, কিন্তু তারা নিজস্ব দ্বিধায় নিজের মতামত প্রকাশ করতে অনাগ্রহী। সেই সুবাদে আমার মতো ভুঁইফোর মানুষও সর্ববিষয়ে বিশেষজ্ঞ হয়ে উঠবার অপচেষ্টা করছে।

আমাদের সমস্যা আমাদের নিজস্ব মতামতের উপরে আস্থাহীনতা, আমরা প্রত্যেকেই একটা মতামত ধারণ করি, সমাজ বদলের কিংবস ামাজিক উন্নয়নের একটা পরিকল্পনা এবং কল্পনা আমাদের সবার ভেতরে আছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা অতিরিক্ত লাজুক মানুষদের দেখছি এখানে, যারা নিজের মতামত প্রকাশে সংকুচিত বোধ করে , যদিও উন্মুক্ত এবং ভার্চুয়াল এই ক্ষেত্রে সবারই মতামত প্রদানের সুযোগ রয়েছে এবং এতে দ্বিধান্বিত হওয়ার কোনো কারণ নেই। কেউই ১০০ শতাংশ নিঁখুত নয় এবং কেউই আদতে এমন কোনো পরিকল্পনার জন্ম দিতে পারে না যা ১০০ শতাংশ নিরাপদ। সুতরাং এই বুদ্ধিবৃত্তিক জন্মনিয়ন্ত্রনের কোনো প্রয়োজন নেই, আমাদের নিজেদের স্বার্থেই আদতে আরও অনেক বিশেষজ্ঞ সামনে নিয়ে আসা প্রয়োজন এবং প্রয়োজনে যারা কিঞ্চিৎ দক্ষতা রাখে তাদের সামনে চলে আসা প্রয়োজন।

আমাদের বুদ্ধিজীবি, মানে যাদের ইদানিং আমরা বুদ্ধিজীবি এবং সর্ববিষয়ে অভিজ্ঞ এমন স্বীকৃতি দিয়েছি বিভিন্ন গণমাধ্যমে তাদের অনেকেরই অবসরে যাওয়ার সময় হয়েছে, তাদের অনেকেই আম্পায়ারদের অনুগ্রহে তৃতীয় কিংবা চতুর্থ ইনিংস ব্যাট করছে একটানা। তারা ক্লান্ত এবং তাদের রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নে যাওয়ার সময় হয়েছে, কিন্তু আমাদের সাইড বেঞ্চে এমন প্রতিভাও নেই যাদের দিয়ে আমরা এদের প্রতিস্থাপিত করবো। বরং অন্য ভাবে বলা যায়, আমাদের দুর্বল ক্রিকেট দলেও অনেক রিপ্লেসমেন্ট আছে কিন্তু আমাদের বুদ্ধিজীবি দলটিতে প্লেয়ারের সংখ্যা এত কম যে আনফিট মানুষগুলোকেও আমাদের দীর্ঘ ইনিংস চালিয়ে যেতে অনুরোধ করতে হচ্ছে।

আমাদের এই বুদ্ধিজীবি পয়দা করতে না পারার একমাত্র কারণ আমাদের আত্মবিশ্বাস কম কিংবা আমাদের হীনমন্যতা অনেক বেশী প্রবল। পাছে লোকে কিছু বলে এই চিন্তায় আমরা শালার এক পা আগাতেও পারি না, আবার এক পা পিছয়ে আসবারও সাহস পাই না।

আমাদের অন্য একটা সমস্যা আমাদের আত্মমর্যাদাহীনতা, আমাদের দীর্ঘ দিনের ঔপনিবেশিকতা এবং চাটুকারিতার কারণে আমরা সবসময়ই মনিব খুঁজি। আমাদের নিত্যনতুন মনিব প্রয়োজন, সেই মনিবের খোঁজে, কিংবা মনিবের পা এবং সেই পায়ের জুতার খোঁজে আমাদের অধিকাংশ মেধাই ব্যয় হয়ে যায়। গবেষণাগারে মানুষ নেই, কিন্তু লাল নীল বেগুনী গোলাপী দলের নেতাদের পেছনে হাঁটবার মতো মানুষ অনেক বেশী। গবেষণাগারে গবেষণা হচ্ছে না কিন্তু ফান্ডিং নিচ্ছে অধ্যাপক, সে টাকা তারা কি কাজে ব্যয় করছে এটাও তারা জানাচ্ছে না, প্রফেশনালিজম নেই, কাজ না করলে বহিস্কার করবার সুযোগ নেই, কিংবা কাগজে কলমে সে আইন থাকলেও রাজনৈতিক বিবেচনা যেহেতু প্রবল সুতরাং এই আইনের প্রয়োগ নেই। প্রতি বছর ন্যুনতম একটি গবেষণাপত্র প্রকাশিত না হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাধ্যতামূলক অবসর দেওয়া হবে এমন রীতিটা কঠোর ভাবে বাস্তবায়িত হলে আমার নিজের ধারণা অন্তত ৯০ শতাংশ অধ্যাপক রাজনীতি ছেড়ে গবেষণাগারে ঢুকে পড়বেন, তারা রাজনীতি করে বুদ্ধিজীবি ও বিশেষজ্ঞ হয়ে উঠে যে পরিমাণ অর্থ উপার্জন করেন সেটা তার পদবী বেচে, যে পদবী নিয়ে টানাটানি পড়লে খুব বেশী সাহসী মানুষ খুঁজে পাওয়া যাবে না যারা নিশ্চিত উপার্জনের পন্থা ছেড়ে দিবেন রাজনীতির জন্য।
অন্য সবার মতো তারাও জানে আদতে তার নাম কিংবা চেহারা কিংবা তার অভিমতের চেয়ে মূল্যবান হলো তার পেশাগত পরিচয়, সে অধ্যাপক বলেই বিশেষজ্ঞ এবং বুদ্ধিজীবি, নইলে তার মেধা কিংবা বুদ্ধির পরিমাণ এত বেশী নয় যে ছটাক কিংবা তোলা হিসেবে বুদ্ধি বেচে সে নিজের এবং পরিবারের ভরণপোষণ করতে পারবে।

আমাদের পেশাজীবিগণ নিজস্ব ক্ষেত্রে হয়তো ততটা সফল নন কিংবা আমাদের গণমাধ্যমে ব্যক্তিগত পরিচয় অধিকাংশ সময়ই যোগ্যতার অতিমূল্যায়নের করে, এটার প্রভবেই সম্ভবত আমাদের সৈন্দর্য্য বিশেষজ্ঞগণ একই ক্ষুরে মাথা এবং বগল কামিয়েও নিয়মিত বিবৃতি দিতে পারেন, তারা চুক্তিভিত্তিতে সপ্তাহে অন্তত একদিন নিজের সৈন্দর্য্য ভাবনা সবাইকে জানান, শীতে কি পোশাক পড়বেন, কিভাবে হাত পায়ের যত্ন নিবেন এবং কিভাবে পোশাক পড়লে নিজেকে লম্বা লাগতে পারে এই বিষয়ক আলাপন করবেন,

আমাদের আত্মমর্যাদাহীনতাই সম্ভবত আমাদের নিত্যনতুন এবং উদ্ভাবনকুশল উদ্যোক্তা তৈরীতে একটা বড় বাধা। এখানে অধিকাংশ মানুষই বাণিজ্যিক উদ্যোক্ত হিসেবে নিজস্ব সৃজনশীলতাকে কাজে লাগাতে পারছেন না, কিংবা আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে প্রতিযোগিতা কম এবং সেখানে মেধাবীরা আসছে না, তারা নিরাপদ অর্থ সংস্থান করতে চাইছে, বহুজাতিক প্রতিষ্ঠান এবং হাই প্রোফাইল প্রতিষ্ঠানে নিজের মেধার অপচয় করছেন তারা কিন্তু নিজে স্বাধীন উদ্যোগ গ্রহন করতে আগ্রহী হয়ে উঠছেন না। এরপরও কিছু কিছু ক্ষেত্রে বিকশিত হওয়ার সুযোগ থাকায় যাদের অর্থ আছে তারা একটা নির্দিষ্ট ক্ষেত্রেই ঝাঁপিয়ে পড়ছেন, যাদের ২৪ থেকে ৭২টা সেলাই ম্যাশিন ফেলবার ক্ষমতা আছে তারা করছেন গার্মেন্টস, আর যাদের ১০টা সেলাই ম্যাশিন কেনবার সামর্থ্য আছে তারা করছেন বুটিকের দোকান।

তারা প্রতিদিনই নিত্যনতুন উপায়ে নিজেদের তৈরি পোশাক বেঁচবার উদ্যোগ গ্রহন করেন, ২১শে ফেব্রুয়ারী উপলক্ষে বিশেষ পোশাক, পহেলা ফাল্গুণের পোশাক, ভ্যালেন্টাইন ডে স্টাইল, ২৬শে মার্চ, পহেলা বৈশাখ ১৬ই ডিসেম্বর, এইসব দিবসে তাদের নিত্যনতুন ডিজাইনের পোশাক আসে বাজারে, কিন্তু এইবার শব এ বরাতে তারা শব এ বরাত উদযাপনের জন্য নতুন ফ্যাশনের পাঞ্জাবী ও কুর্তা বানিয়ে সেটার বিজ্ঞাপন দিয়েছে। এমন চুড়ান্ত ফাজলামি দেখে আসলে বাক্যহৃত হয়ে যাই, উপযুক্ত গালিও খুঁজে পাই না।

এসব দুর্বলতা আমাদের ভেতরে রয়েছে এবং সেটা প্রকাশ করাটা বিব্রত কর এবং আমাদের জাতিগত মর্যাদাকে ভুলুণ্ঠিত করে না সব সময়। আমাদের হীনমন্যতা এত বেশী সুদের কারবারী প্রশংসিত হলে আমরা সবাই বুদ্ধি বিসর্জন দিয়ে তাকে অভিনন্দিত করতে চাই, সেই মানুষটা চামবাজ হলেও তার গ্রহনযোগ্যতা কমে না। আমাদের সামান্য অর্জনই আমরা এতটা ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করি যে মাঝে মাঝে মনে হয় আমাদের এর বেশী কিছু করবার সম্ভবত সামর্থ্যই নেই।

কিন্তু আমাদের অযোগ্যতা কি এতটাই প্রবল? আমাদের প্রশংসিত মানুষগুলো কর্তাভজা সুবিধাবাদী শ্রেণীর হলেও যারা এখনও কিঞ্চিৎ আত্মমর্যাদাবোধ রয়েছে, তাদের নিজস্ব হীনমন্যতা কি তাদের পেছনে সরিয়ে দিচ্ছে? যারা নিজের বাঙালীত্বে অহংকার করে তারা কি দিন দিন কোণঠাসা হয়ে যাচ্ছে? আমরা কি জাতি হিসেবে এতটাই নগন্য? আমাদের নিজস্ব যোগ্যতা ও সামর্থ্যের স্বীকৃতি কি পশ্চিমা দাতা দেশগুলোর কাছ থেকে না আসলে সেটা আমাদের দুর্বলতা এবং ব্যর্থতা হিসেবে স্বীকৃত হবে? আমাদের দেশে থিঙ্ক ট্যাঙ্কের সংখ্যা কিন্তু কম নয়। মানে যারা দেশের পলিসি নির্ধারণে ভুমিকা রাখে, সিপিডি টাইপ প্রতিষ্ঠান কিন্তু কম নেই আমাদের দেশে , বরং ভৌগলিক আয়তন বিবেচনা করলে আমাদের থিঙ্কট্যাঙ্কের সংখ্যা অন্য অনেক দেশের ভৌগলিক আয়তন এবং থিঙ্কট্যাঙ্কের সংখ্যার তুলনায় বেশী। এত পলিসি মেকারের উপস্থিতি সত্ত্বেও আমাদের কোনো পলিসিই আমাদের নিজস্ব আত্মমর্যাদা এবং জাতিগত পরিচয় আলোকিত করতে পারছে না কেনো?

সাদা চোখে বিচার করলে আমাদের অতিরিক্ত সুবিধাবাদী নেতৃত্ব, যেটা রাজনৈতিক এবং বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব সম্পূর্ণটাকেই বিবেচনা করে, এবং তাদের নিজস্ব চাটুকারিতা সম্ভবত এরজন্য প্রধানত দায়ী। ভাষা আন্দোলন হয়েছে এবং সেটা সাম্প্রদায়িক হয়ে উঠে নি কারণ এই আন্দোলনের সূচনা হয়েছিলো সাম্প্রদায়িক ভাবসম্পন্ন মানুষদের আলোচনায় কিন্তু সেটার নেতৃত্ব এবং মাঠ পর্যায়ে ছড়িয়ে পড়বার কাজটি করেছিলো কম্যুনিস্ট পার্টির আত্মগোপন করে থাকা কর্মীগণ এবং তাদের প্রভাবেই এটা অসাম্প্রদায়িক একটা চরিত্র ধারণ করেছিলো। তারই স্বীকৃতিস্বরুপ আমরা বাংলাকে অন্যতম রাষ্ট্র ভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য করেছিলাম পাকিস্তান সরকারকে, কিন্তু এরপরে আমরা কিন্তু সর্বস্তরে বাংলা ভাষা চর্চা ও বিকাশের কোনো প্রাতিষ্ঠানিক উদ্যোগ নিতে পারি নি, সেটা সম্ভব হয় নি কেনো এটা নিয়ে অনেক কথা বলা যায়, কিন্তু এই যে রাষ্ট্র ভাষা বাঙলা হলো, এই অর্জনটা কিন্তু আমাদের বুদ্ধিজীবি শ্রেণীর কৃতিত্ব নয়, এর কৃতিত্ব সাধারণ মানুষেরা, এইসব উপেক্ষিত সাধারণ মানুষ, যাদের নাম,সাকিন আমরা জানি না এবং স্বার্থবাদীদের ভীড়ে যাদের মুখগুলো মুছে গিয়েছে, দে আর দ্যা আনসাং হিরোস অফ আওয়ার নেশন।

আমাদের জাতি গঠনের মূল ভুমিকা পালন করেছে যারা, যারা আমাদের কৃষ্টি এবং সংস্কৃতিকে প্রতিদিন নির্মান করছে নিজস্ব সৃজনশীলতায় এবং নিজস্ব উদ্ভাবনে ঋদ্ধ করছে সেই সব অজ্ঞাত মানুষদের বাদ দিয়ে আমরা আমাদের গণমাধ্যমে প্রতিদিন তুলে আনছি স্বার্থবাদী মানুষদের স্বার্থান্ধতার নোংরা গল্প, তাদের নোংরা পরিধেয়কেই আমরা নানাভাবে আলোকিত করছি এবং তাদের কারণেই আমাদের নিজস্ব হীনমন্যতার সৃষ্টি হয়। যোগ্যতার কদর না হলে যোগ্যতা বিকশিত হয় না এবং মধ্যযোগ্যতার কিংবা নিম্নযোগ্যতার মানুষেরা অধিকতর যোগ্যদের উপরে কতৃত্ব ফলায় এবং তাদের নিজস্ব অযোগ্যতাই তাদের অসুয়াকাতর করে এবং আমাদের যোগ্য মানুষেরা অবহেলিত হয়ে অবিকশিত অবস্থায় বিলুপ্ত হয়ে যায়।

আমাদের অন্য একটি বিশাল মাপের অর্জন আমাদের স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে একটি স্বদেশ তৈরি। এখানে উপরে উপরে যেসব ক্ষমতার দ্বন্দ্ব এবং নোংরামি চিত্রিত হয়, সেই নোংরামি সব নয়, বরং এই নোংরামির নেপথ্যে আমরা অসংখ্য মানুষের দেখা পাই যাদের নিঃস্বার্থতা কিংবা নির্লিপ্ত দেশপ্রেম আমাদের চোখে ধরা পড়ে না।

যাদের আমরা স্বাধীনতা যুদ্ধের বড় কুতুব ভাবি এবং যাদের বয়ানে আমরা মুক্তিযুদ্ধকে চিনি এবং জানি, যাদের আমরা বীর মুক্তিযোদ্ধা ভাবি, তাদের অনেকেই চরিত্রভ্রষ্ট্র, তাদের অনেকেই নিজস্ব ক্ষমতা ও প্রতিষ্ঠার লোভে নিজেদের নৈতিকতা বিসর্জন দিয়েছে, বঙ্গবীর কাদের সিদ্দিকী কিংবা তার পরিবার, আমাদের বীর বিক্রম মায়া কিংবা সেক্টর কমান্ডার জিয়া, এরা এক একটা ব্যর্থতার গল্প, কিন্তু তাদের তুলনায় বীর সেনানী, যারা এইসব ভুজুং ভাজাং দিয়ে নেতৃত্বে আসতে পারে নি কিংবা যাদের স্বীকৃতিকে অস্বীকার করেছি আমরা, তারাই মূলত দেশপ্রেমে আত্মমগ্ন এবং তারা নির্দ্বিধায় দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছে।

আলী মাহমেদ তাদের কিছু কিছু মানুষের গল্প এবং তাদের প্রতি আমাদের সীমাহীন উপেক্ষার গল্প তুলে এনেছেন।

http://www.ali-mahmed.com/

আমাদের মহানায়ক এরা। আমাদের দেশপ্রেমিক এবং মহানায়ক চিহ্নিত করায় যে বিশাল ভ্রান্তি রয়েছে সেটা কাটাতে পারলে আমরাও নিজেদের আত্মমর্যাদাবোধকে উন্নত করতে পারবো। অন্তত এইসব মানুষকে আমরা নিজেদের রোল মডেল ধরে নেই, যারা শুধু সময়ের প্রয়োজনে যুদ্ধ করেছে, যারা দেশের প্রতি প্রগাঢ় ভালোবাসায় সিক্ত হয়ে আগপিছ না ভেবেই যুদ্ধে গিয়েছে, পরিবার এবং সর্বস্ব হারিয়েছে এই যুদ্ধে, এইসব উপেক্ষিত যোদ্ধা এবং আমাদের উপেক্ষিত সাধারণ মানুষেরাই আসলে আমাদের বাঙালী জাতি।

অতীত এবং বর্তমানে যারা কখনই তাদের অবদানের স্বীকৃতি পায় নি, সেইসব মানুষেরাই আসলে আমাদের মহানায়ক, সেইসব মহানায়কদের স্বীকৃতি দিয়েই শুরু হবে আমাদের নতুন আত্মমর্যদাসম্পন্ন জাতিগঠনের প্রক্রিয়া।

সবাইকে এটাই বলতে পারি, গণমাধ্যমে কোন বুদ্ধিজীবি বোকাচোদা কি বললো, কোন রাজনৈতিক নেতা কি বললো এটা ভাববার প্রয়োজন নেই, তাকান পাশে বসে থাকা মানুষটার দিকে, যে মানুষ রিকশা রেখে দোকানে চায়ের কাপে চুমুক দিচ্ছে তার কাছে জানতে চান দেশ কেমন আছে, কোন পদক্ষেপ নিলে আমাদের সবার উপকার হবে, সেই সঠিক নির্দেশনা দিতে পারবে আমাদের, চুতমারানী বড় বড় স্বীকৃতিপ্রাপ্ত মানুষেরা নয় আমাদের দিক নির্দেশনা খুঁজতে নিম্নবর্গীয় মানুষের কাছে, তারাই সব সময় সবার উপযোগী একটি পথের সন্ধান দিতে পারে, যে পথে সমৃদ্ধি এবং আত্মমর্যাদা আসবে।

একটা অদ্ভুত বিষয় হলো, তারা শিক্ষা ও যোগ্যতার মাপকাঠিতে আমাদের অধিকাংশ সেলিব্রেটি বুদ্ধিজীবিদের তুলনায় নিম্নস্তরে থাকলেও সঠিক পক্ষ এবং সঠিক লক্ষ্য খুঁজে নিতে তাদের কোনো সমস্যা হয় না, তারা অধিকাংশ সময়েই সঠিক সিদ্ধান্ত নিয়ে নিতে পারে নিজের আবেগে ও বোধে। তাদের পরিশীলিত বোধ, উপলব্ধি এবং অভিজ্ঞতা এই ক্ষেত্রে অমূল্য।

আর বলবো নিজের ভেতরে তাকাতে, নিজেকে প্রকাশ করুন নিঃসংকোচে, কারণ আপনার ভেতরেই আছে সে আগুণ যে আগুণে ভবিষ্যতের বাংলাদেশের অন্ধকার মুছে যেতে পারে, যে আগুণে তৈরি হবে ভবিষ্যত বাংলাদেশের ছাঁচ, সে আগুণ বুকে নিয়ে ঘুরছেন আপনারাই, নিজেদের মনের কথা ও উপলব্ধি জানান, কারণ আপনিই সম্ভবত আমাদের ভবিষ্যত মহানায়ক, যার অপেক্ষায় আছি আমরা সবাই।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০০৯ রাত ১:২৪
১৩টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তুরাগের ওপারে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৬ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটি ফোনকল

রাত ২টা ৪৩ মিনিট।

তুরাগ নদীর পানি অস্বাভাবিক শান্ত। নদীর ওপারে কয়েকটি কারখানার আলো দেখা যাচ্ছে। মাঝেমধ্যে দূর থেকে ভেসে আসছে ট্রাকের শব্দ। টঙ্গীর পুরোনো একটি ঘাটের... ...বাকিটুকু পড়ুন

মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

লিখেছেন জুল ভার্ন, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:০১

মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন

সে রাজি না

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪

সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ

সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

×