somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের সাংসদেরা বেহেশতে যাবেনই, তাদের অভিনন্দন

১৭ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংযমের মাস শুরু হতে আর মাত্র এক সপ্তাহ বাকি তবে ব্যবসায়ী এবং মুনাফাখোরদের অসংযমী আচরণ শুরু হয়েছে। এরই প্রেক্ষিতে বাজারে দ্রব্যমূল্য বাড়ছে লাফিয়ে লাফিয়ে, সরকার টিসিবিকে শক্তিশালী করতে পারে নি, প্রচেষ্টার কমতি নেই, আমাদের উজবুক বাণিজ্যমন্ত্রী যার মাথার চেয়ে মুখ চলে বেশী, তার আশ্বাসেও বাজারে উর্ধগতি রদ হয় নি মোটেও, বরং বাজার এখন অস্থিতিশীল অবস্থায় রয়েছে।

সাধারণ মানুষ তত্ত্বাবধায়ক সরকারের সুশাসনের অঙ্গীকার, তাদের সৎ ভাবমুর্তি এবং আন্তরিকতাকে যথেষ্ট সম্মান দিতে পারে নি কারণ তত্ত্বাবধায়ক সরকার যুগপত সাধারণ মানুষের পেটে লাথি মেরেছে এবং তাদের দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে পেটে পাথর বেঁধে কালাতিপাত করতে হয়েছিলো। এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে সরকারের প্রাথমিক সাফল্য সাধারণ মানুষকে স্বস্তি দিয়েছিলো ঠিকই কিন্তু গত ১ মাসে সে সস্তি আতংকে পরিণত হয়েছে। শাক সব্জীর দাম চড়া, তেল, চাল আটার মূল্য কিছুটা স্থিতিশীল থাকলেও মাছ, মাংস ডিম ও তরিতরকারীর মূল্য কখনই স্থিতিশীল ছিলো না, খুচরো ব্যবসায়ীক পাইকার এবং মধ্যসত্ত্বভোগী সবাই নিজস্ব যুক্তি দাঁড়া করিয়েছে এই মূল্যবৃদ্ধির পেছনে, এটা একটা মুনাফালোভী প্রবনতা, মানুষের ভোগের চাহিদা সংযমের মাসে অসংযত ভাবে বেড়ে যায়, এটা একটা বাস্তবতা হলেও ব্যবসায়ীদের মুনাফার লোভ তার চেয়েও তীব্রভাবে বৃদ্ধি পায় এই সংযমের মাসে, এটাই প্রতিবছর ঘটছে বাংলাদেশে। তারই ধারাবাহিকতায় এ বছরও মূল্যবৃদ্ধির জোয়ার শুরু হয়েছে।

এইসব দৃশ্য কখনই সামনে আসে না আমার, তবে আজ হঠাৎ করেই মর্মান্তিক ভাবে সামনে আসলো দৃশ্যটা, আমি বাসা থেকে বের হওয়ার পথেই দেখা হলো পাশের বাড়ীর দারোয়ানের সাথে, একা রাস্তায় হাঁটছে এবং অনুযোগ করছে, আর বেঁচে থাকা যাবে না।

একা রাস্তায় একজন মাঝবয়সী মানুষ নিজের মনে কথা বলছে, এমন দৃশ্য বাংলাদেশে বিরল নয়, যখনই কেউ তার স্বাভাবিক ভাবনা ক্ষমতার ভারসাম্য হারিয়ে ফেলে তখনই সে নিজের মনে কথা বলে অবিরল, তার নিজের মস্তিস্কের চলমান ভাবনার উপরে তার বাকযন্ত্রের কোনো নিয়ন্ত্রন থাকে না, সাম্প্রতিক মূল্যবৃদ্ধির এই উটকো প্রবণতাও তার মস্তিস্কের চলমান ভাবনার উপরে তার সচেতন নিয়ন্ত্রনক্ষমতার উপরে প্রভাব ফেলেছে, তারই প্রেক্ষিতে যে প্রলাপ বকবার মতো এই মূল্য বৃদ্ধির বাজারকে শাপশাপান্ত করছে।

আমি একটু আগ্রহী হয়ে তার দিকে তাকাতেই সে বললো, ভাই আর কিভাবে বাঁচবো, চালের দাম ৪১ টাকা।

আমার ধারণা ছিলো চাল- আটা- তেলের বাজার স্থিতিশীল, চিনির মূল্য বৃদ্ধির সংবাদ দেখেছি দৈনিক পত্রিকায় সুতরাং সেটা নিয়ে উদ্বিগ্ন হই নি, তবে তার কথা শুনে বুঝলাম সরকারের ঘোষিত স্থিতিশীলতার গল্প মোটেও সঠিক নয়। বাজারে মূল্য তালিকা টাঙ্গিয়ে দেওয়ার পরেও সে বাজারেই নির্ধারিত মূল্যের চেয়ে ৪ থেকে ১০ টাকা বেশী দামে পণ্যের বিকিকিনি হচ্ছে এটা একটা বাস্তবতা এখানে।

চালের মূল্য ছিলো ভালোটা ২৫ টাকা থেকে ৩২ টাকা, সেটা যে এক লাগে ৪১ টাকা হয়ে গিয়েছে সেটা আমার জানা ছিলো না। সুতরাং আমি তাকে আঁতকে উঠে বললাম বলেন কি, চালের দাম এমন বাড়ছে?

সে বললো দাম বাড়বার আর দেখছেন কি , এই একটু আগে বাজার করে নিয়ে এসেছে, চালের দাম ৪১ টাকা, চিনি ৫০ টাকা। আর দেরি নাই প্রস্তুত থাকেন চালের দাম ৫০ টাকা হবে। এই সরকার আমাদের ৫০ টাকায় চাল খাওয়াবে।

আমি জানি না তার উপার্জন কতো? তার পরিবারের সদস্যসংখ্যা কত? তত্ত্বাবধায়ক সরকারের দু বছর অধিকাংশ সাধারণ মানুষকে বাধ্য করেছিলো পেট এবং পিঠ আলাদা রাখবার জন্য অন্য সব বিলাসব্যসনের খরচে লাগাম টানতে এমন কি ক্ষেত্র বিশেষে সম্পূর্ণ বিলাসিতা মূক্ত জীবন যাপনে বাধ্য করেছিলো, তার বিনোদন এবং বিলাসিতার সকল খরচ প্রয়োজনীয় খাদ্যখাতে অন্তর্ভুক্ত করতে বাধ্য হওয়া মানুষদের পুনরায় সেই বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে,

এ বছর যদিও সুপার মার্কেটগুলোতে লাখ টকার জামদানি বেচা হবে, যদিও ভারতীয় টিভি সিরিয়ালের নামের সাথে তাল মিলিয়ে উঠা থ্রিপিস সেটের দামও বাড়বে, বাড়বে বেচা কেনা, আমাদের মহল্লার সামনে গড়ে উঠা বুটিক শপগুলোতে বেচা বিক্রিও কমবে না, কারণ কর্পোরেট সংস্কৃতি আমাদের উঠতি মধ্যবিত্তের হাতে প্রচুর অর্থ সংস্থান করেছে, তবে এর বাইরে আমাদের মতো আমজনতার সার্বিক চিত্রটা মলিন, সেখানে উল্লাস এবং উৎসবের ছিঁটেফোটা নেই।

তারা এ বছর ঈদ পর্যন্ত ইফতার এবং রাতের খাবারের প্লেটে পর্যাপ্ত ক্যালোরি সংস্থান করতে হিমশিম খাবে, এবং অভাবে বাধ্য হয়েই নিজের দৈন্দন্দিন চাহিদার অধিকাংশ ক্যালোরিই শর্করা দিয়ে পুরণ করতে বাধ্য হবে।

আমাদের এই স্বেচ্ছা উপবাসে বাধ্য করবার জন্য আমাদের টিসিবি এবং সরকারকে আন্তরিক অভিনন্দন। আমরা এ বছর প্রকৃত ক্ষুধার্ত অবস্থায় থেকেই উপবাসী মানুষের দুঃখ কষ্ট উপলব্ধি করতে পারবো এবং আমাদের প্রভুত সওয়াব অর্জিত হবে। সেই অর্জিত সওয়াবের ভাগিদার হবেন নির্বাচিত সাংসদ এবং অন্য সব প্রশাসনের অন্তর্ভুক্ত মানুষ। তাদের ভবিষ্যতে বেহেশত নসিব হবে, এ জন্য তাদের অভিনন্দিত করা যায়।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তুরাগের ওপারে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৬ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটি ফোনকল

রাত ২টা ৪৩ মিনিট।

তুরাগ নদীর পানি অস্বাভাবিক শান্ত। নদীর ওপারে কয়েকটি কারখানার আলো দেখা যাচ্ছে। মাঝেমধ্যে দূর থেকে ভেসে আসছে ট্রাকের শব্দ। টঙ্গীর পুরোনো একটি ঘাটের... ...বাকিটুকু পড়ুন

মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

লিখেছেন জুল ভার্ন, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:০১

মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন

সে রাজি না

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪

সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ

সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

×