আক্ষেপ জাগে,
কেনো আমি তাদের মতো পড়তে পারি না
অক্ষরের পর অক্ষর, সাজিয়ে রাখা সরল রেখায় পিঁপড়েরা হাঁটে
অথচ আমি দেশবিরোধী ষড়যন্ত্র খুঁজে পাই না
আমি খুঁজে পাই না সম্রাজ্যবাদী আক্রমন, শাঁখের করাত,
খুঁজে পাই না শব্দের পর শব্দে লুকিয়ে রাখা রক্তের দাগ।
আমি সম্ভবত পড়তে ভুলে গেছি, নতুন ধারাপাত শিখতে হবে আমাকে
যে ধারাপাত পড়লে সরল সোজা অক্ষরের কারাগার থেকে লাফিয়ে বের হয়ে আসবে ষড়যন্ত্রতত্ব, লুণ্ঠনের চতুর প্রক্রিয়া , শাঁখের করাত আর সাম্রাজ্যবাদী সাঁড়াশী আক্রমনগুলো খোলা চোখে ধরা দিবে। চুক্তির ধারা উপধারার ফাঁক দিয়ে চুইয়ে পড়া রক্ত এবং ধারাবাহিক ধর্ষণের দাগ দেখা যাবে,
সেভাবে পড়তেই পাড়লাম না আক্ষেপ
এখনও বর্নমালা শিখলাম না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




