somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাইনাস প্রত্যাশী

০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বৈশ্বিক প্রচারমাধ্যম সোয়াইন ফ্লুকে যে মাত্রার আতংক বানিয়েছে, আশেপাশে কেউ হাঁচলে কিংবা কাশলে মানুষের বীচি কান্ধের উপরে উঠে ঝুলতে থাকে- কেউই অন্তত শুয়োরের রোগে মারা যেতে আগ্রহী না। হঠাৎ করে বাসের ভেতরে ঢুকে পড়লে মনে হয় ভুল করে অপারেশন থিয়েটারে ঢুকে বসে আছি, চারপাশে মাস্কপরিহিত মানুষ, কেউই আসলে মরতে চায় না

অবশ্য বাঙালীর খেটে খাওয়া মানুষেরা এইসব উন্মাদনার স্বরূপ চেনে, তারা বিশেষত সিজনাল ব্যবসা করে, এবং তাদের ব্যবসায়িক বুদ্ধি যেকোনো ইহুদির চেয়ে বেশী। এদের মতো করিৎকর্মা মানুষ দ্বীতিয়টি নেই। বিশ্বকাপের সিজনে এইসব মানুষেরা ৩২ দেশের পতাকা ফেরী করে, ক্রিকেট বিশ্বকাপে ১২ দেশের পতাকা কিনতে পাওয়া যায় এখানে।

বিশ্বের যেকোনো প্রেসিডেন্ট ফার্স লেডীর স্মৃতিকথার ফটোকপি পাওয়া যায় বাস রেড সিগন্যালে থামলে, গরমের দিনে ফ্রিজের ঠান্ডা পানি পাওয়া যায় বাসের জানালা দিয়ে হাত বাড়ালে- এইসব সুযোগ সুবিধা অন্য কোথাও নেই, পাওয়াও যাবে না।

প্রতিটা খুচরো জিনিষই বিবর্তনের ভেতর দিয়ে গিয়েছে, বেঁচে থাক জিঞ্জিরা, বেঁচে থাক উদ্ভাবনকুশলতা। আমি তাদের ভাবনার কদর করি।

যদিও আমাদের অনেক রকম ত্রুটি আছে, আমরা দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব নিয়ে প্রতিদিন গলাবাজি করি কিন্তু আমাদের নিজস্ব সার্বভৌমত্ব বোধের ঘাটতি আছে, প্রচন্ড পরিমাণেই আছে, আমাদের রাজনীতি যদিও কখনই উগ্রতা কিংবা চরমপন্থাকে সমর্থন করে নি, তবুও এই স্বাভাবিক বিষয়টাকে উপলব্ধি না করেই এখানে অতিউগ্রজাতীয়তাবাদের চর্চা এবং প্রচলনের চেষ্টা চলছে, হাইপারএকটিভ বাঙালী অনেক বিষয়েই হুজুগে মেতে যায় কিংবা অনেকটা হিস্টেরিয়াগ্রস্ত হয়ে গেলেও অনেক বিষয়েই তাদের উদাসীনতার সীমা নেই।

তবে বাঙালীর সবচেয়ে প্রিয় বিষয় ষড়যন্ত্রতত্ত্ব, যে মানুষটা উপরে উঠতে পারছে না, তার এই ব্যর্থতার পেছনে অনেক রকম ষড়যন্ত্র কাজ করে, কেউ তাবিজ কবচ করে সমৃদ্ধির পথে কাঁটা বিছিয়ে রেখেছে, কোনো আত্মীয় গোপনে চক্রান্ত করছে, বন্ধু প্রতারণা করেছে, কিংবা জ্বিনভুতের আসর পড়েছে- সুতরাং এইসব মানুষের আঙ্গুলে ১০ পদের পাথরের আংটি শোভা পাবে, গলায়, হাতে কোমরে তাবিজ, ঘরের দরজায় সুরা আর আয়তুল কুরসী, বিভিন্ন রকম নক্সা, কুরবানীর পশুর রক্ত, যতভাবে অপঘাত এড়ানো যায়, তার সবকিছুর বন্দোবস্ত করেও যখন হয় না, তখন বিষয়টা আল্লামিয়ার মর্জি, তিনিই উন্নতির প্রতিবন্ধকতা হিসেবে দাঁড়িয়ে আছেন।

এই মানুষগুলো দেশের উন্নয়নের পথে বাধা হিসেবে অনেক দেশের প্রকাশ্য এবং পরোক্ষ ষড়যন্ত্র খুঁজে পেতেই পারে, মানসিক সমস্যার কমতি নেই, ঘনবসতিপূর্ণ একটি দেশে মানুষের অবিকশিত শৈশব এবং কৈশোর এবং এইসব নানাবিধ চাপে বিভিন্ন রকম ম্যানিয়ার জন্ম হয়, যে মানুষটা ২ বছর অবসাদগ্রস্ত ছিলো, সে মানুষটা হঠাৎ করেই রাজনীতির মঞ্চে আবির্ভুত হয়ে বিভিন্ন পদের ষড়যন্ত্র আবিস্কার করছে এটাতে আমি তেমন অদ্ভুত কিছু খুঁজে পাচ্ছি না , বরং তার হাতের কানুইয়ের উপরে কোনো গোপন তাবিজ থাকলে বিষয়টার ষোলোকলা পূর্ণ হয়।

আমাদের নিজস্ব গোপনীয়তার কোনো প্রয়োজন নেই, আমাদের প্রায় সকলই প্রকাশ্য। আমাদের পররাষ্ট্র নীতি এবং রাষ্ট্রনীতি খোলা চিঠির মতো সবাই পাঠ করছে , তবুও আমাদের গোপনীয়তার আড়াল চাই, আমাদের ঘরের চার দেয়াল নেই, কিন্তু সদর দরজায় মস্ত তালা ঝুলিয়ে আমরা ঘরের ভিতরে ন্যাংটা হয়ে বসে আছি। আমাদের দরজায় তালা, কেউ আমাদের দেখছে না।

অনেক রকম আলোচনা চলছে, ধারা উপধারা সব মিলিয়ে নিশ্চিত হওয়া গেছে আদতে আমরা বর্গা দিয়েছি গ্যাসক্ষেত্র। সেটা বর্গা না দিয়ে অন্য বিকল্প কি উপায় ছিলো, যেসব অনুদঘাটিত ক্ষেত্র আছে সেসবে গ্যাসের অনুসন্ধান করা। খনিজ সম্পদ এখনই উত্তোলন না করে অন্য কোনো দেশ থেকে আমদানিও করা যায়। আমাদের গ্যাস তো আমাদের আন্তর্জাতিক মূল্যে কিনতেই হবে, সুতরাং আমরা বার্মার সাথে একটা চুক্তি করে পাইপ লাইনে গ্যাস আমদানি করি। বার্মা আমাদের জমি বর্গা দিতে চেয়েছিলো, তাদের গ্যাস আমরা কিনে আনতেই পারি।
সে গ্যাস আসবে কিভাবে? বার্মা কি পাইপ লাইন বানিয়ে দিবে, টেকনাফ হয়ে বাংলাদেশে গ্যাসের লাইন ঢুকবে? না কি বাংলাদেশ নিজেই পাইপ লাইন বসাবে?

এই দেশের কর্মঠ পুলিশ একটা সাবমেরিন ক্যাবল ঠিক মতো দেখে রাখতে পারে না, দিনে দুপুরে, যখন তখন যে কেউ এসে সাবমেরিন ক্যাবল কেটে দিয়ে যাচ্ছে, তাদের হাতে পাইপ লাইনের নিরাপত্তা ছেড়ে দেওয়া সুবিবেচনার কাজ হবে না।

আমাদের উপদেশ দেওয়ার মানুষের কমতি নেই, এক একজন উপদেশের বস্তা নিয়ে ঘুরছে, কিন্তু যারা ষড়যন্ত্র তত্ত্ব ফেরী করছে তাদের হাতে বিকল্প কোনো প্রস্তাবনা আদতে নেই। সরকার এদের পিটিয়ে ঠান্ডা না করে বরং আলোচনার আমন্ত্রন জানাতে পারে।

যদি এই নেতাদের সুধাসদন ডেকে বলা হয় ঠিক আছে আমরা এটা নিয়ে ভাববো না আপনারাই ভাবেন, কিভাবে বাপেক্সকে পুনর্গঠিত করবেন, কিভাবে পেট্রোবাংলার চুক্তি হবে, এটার অর্গানোগ্রাম, বেতন কাঠামো এবং জনবল নিয়োগের সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হলো আপনাদের উপরে।

পরের দিন থেকেই আন্তঃদলীয় কোন্দলে অন্তত ১০ ১২ জন কর্মী নিহত হবে।

অতিউগ্র পূর্ব বাংলা সর্বহারাদের বন্ধু দলগুলো এখন মাদক ব্যবসায়ী এবং এলাকার চাঁদার বখরা নিয়ে তারা খুনোখুনী করে, তারা অস্ত্র এবং মাদক ব্যবসা করে, ভাড়াটে খুনী হয়ে বুর্জোয়া দলের পেটোয়া বাহিনীর সাথে যায় মানুষ শিকারে। এবং লালঝান্ডা তুলে শ্লোগান দেয়, মেহনতি মানুষের জয় হোক, একদিন সর্বহারা ক্ষমতায় আসবেই।

তাদের হাতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছেড়ে দিয়ে মাদারীর বাঁদর নাচ দেখতে আমার খারাপ লাগবে না।
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮



মুক্তোর মতোন অভিমান

চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়

অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়

একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:১২

০১।



২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×