একমাত্র হিজাবই পারে নারীর সম্মান অক্ষুন্ন রাখতে- এই শ্লোগান সামনে রেখে আন্তর্জাতিক হিজাব সংহতি দিবস উদযাপিত হয়েছে বাংলাদেশে। এ উপলক্ষে প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশসহ বিশ্বের নানা দেশের ওলমায়ে কেরামগণ। তারা হিজাবের বিভিন্ন উপকারিতা তুলে ধরেন উক্ত সংবাদসম্মেলনে।
এই সম্মেলনে মূল প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ঠ ইসলামী নারী চিন্তাবিদ ও ইসলামী নারী আন্দোলনের পুরোধা ফারহানা ইসলাম। তিনি দ্ব্যার্থহীন ভাষায় বলেন, ইসলামই নারীর অধিকারকে পরিপূর্ণ মর্যাদায় পালনের সুযোগ এনে দিয়েছে, একবিংশ শতাব্দীর মিলেনিয়াম চ্যালেঞ্জ মোকাবেলায় তাবত নারীগণকে হিজারের ছায়াতলে আশ্রয়গ্রহনের আহ্বান জানান তিনি।
তিনি তার উপস্থাপিত প্রবন্ধে উল্লেখ করেন, নাস্তিক এবং নাসারাগণ প্রচার করতে চায় ইসলাম নারীকে চার দেয়ালে বন্দী রেখে পুরুষের ভোগের সামগ্রীতে পরিণত করতে চায়, কথাটা নির্জলা মিথ্যা, বরং ইসলাম নারীকে যৌনদাসত্ব থেকে মুক্তি দিয়ে পরিপূর্ণ মানুষের মর্যাদা দিয়েছে, নারীকে মাতা হিসেবে যে সম্মান দিয়েছে ইসলাম তা অন্য কোনো ধর্ম কখনই দেয় নি।
সেই নারীকে পরপুরুষের লালসার দৃষ্টি থেকে নিরাপদে রাখতে পারে একমাত্র হিজাব,
একজন মুসলীম নারী মানেই চার দেয়ালে অবরুদ্ধ কেউ নন, তারও অধিকার আছে ঘরে বাইরে পুরুষের সাথে তাল মিলিয়ে চলার, এ উপলক্ষে এমন কি ইসলামী সাঁতরের পোশাক পর্যন্ত তৈরি করা হয়েছে। সেই আঁটোসাটো পোশাক পড়ে নারীর শরীরের কাঠামো উপলব্ধ হলেও শরীয়া ও ইজ্জতের হেফাজত হয়।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের পুরোধা রাজনৈতিক দলের নারী সংগঠনের বিভিন্ন নেতা কর্মীদের সাংস্কৃতিক সংগঠন আমরা হিজার পড়ে মুতিও সংহতি প্রকাশ করে। তাদের নেত্রী মুসাম্মদ বিলকিসা বিনতে খায়রুল লিখিত বিবৃতি পাঠ করেন,
তিনি বলেন, বর্তমানে যুগটাই অশ্লীলতার, এখানে নানাভাবে নারী শরীরকে পণ্যে রূপান্তরিত করা হচ্ছে, এছাড়াও বিভিন্ন প্রাযুক্তিক উন্নয়নের সাথে সাথে নারীর ইজ্জত আব্রুও বাজারের পণ্য হয়ে যাচ্ছে, শপিং মল, হোস্টেল এমন কি বাসাবাড়ীতেও সংকীর্ণমনা কামুক পুরুষেরা গোপন ক্যামেরা লুকিয়ে রেখে মেয়েদের অন্তরঙ্গ একান্ত দৃশ্য ধারণ করছে, এটা থেকে হিজাবই আমাদের রক্ষা করতে পারে।
তিনি বলেন যদিও অনেক ছেলেই দাবী করে তারা পাছা দেখেই বুকের মাপ বলে দিতে পারে, কিন্তু সাম্প্রতিক গবেষণায় প্রমাণিত হয়েছে এই দাবিটি ভ্রান্ত। এটা কখনই সম্ভব নয়, আর হিজাবে আড়াল করে বাথরুমে একান্ত সময়ে যদি গোপন ক্যামেরায় এসব দৃশ্য ধারণ করা হয় এরপরও কামুক পুরুষ নারীকে আলাদা করে শনাক্ত করতে পারবে না। বরং তাদের সামাজিক মানমর্যাদা অক্ষুন্ন থাকবে।
প্রধান অতিথি জনাব শাহ মোহাম্মদ আব্দুল হান্নান এই সময় হিজাব আন্দোলনে নতুন যুগের সূচনা করবার জন্য মুসাম্মদ বিলকিসা বিনতে খায়রুলকে বিশেষ সম্মানসূচক ক্রেস্ট প্রদান করেন।
নিজস্ব বার্তা পরিবেশক: ইসলাম ও নারী

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




