somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিনযাপন- ১

১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালটা অন্য সব সকালের মতোই সাধারণ ভাবে শুরু হয়েছিলো, অস্থিরতা নিয়ে রাতে ঘুম ভালো হয় না ইদানিং, ভুতের মতো উঠে বসে থাকি অন্ধকারে, ভালো লাগে না কিছুই, বস্তুত বেঁচে থাকবার মতো যাবতীয় উত্তেজনা নিঃশেষ।

তবে এমন উত্তেজনাবিহীন একঘেয়ে জীবনে মাঝে মাঝে পরিবর্তন চলে আসে আচমকা, বেঁচে থাকা শ্লাঘনীয় মনে হয়। অবশ্য সকালের চেহারা দেখে এমনটা বিন্দুমাত্র অনুমান করা যায় নি। জীবনটা নেহায়েত একটা নিয়মের গ্যাড়াকলে পড়ে আছে, ঘুম থেকে উঠা, ঝিমুনি এবং নির্ধারিত বাসের লাইনের সময়সূচি খুব বেশী বদলায় না যেখানে, এমন শহরে প্রতিনিয়ত কোনো একটা লক্ষ্যে ছুটবার কোনো উৎসাহ থাকে না।

অনেকটা ঘুমের ভেতরেই ফোন পেলাম, আসছি, স্টেশনে থাকবেন, দেখা হবে।
কোথায় নামবেন আপনি?
আপনার যেখানে সুবিধা হয়, এয়ারপোর্ট কি খুব বেশী দুরে হয়ে যাবে?

আমার এখান থেকে এইসব রোজারমজানের পবিত্র দিনে এয়ারপোর্টে রওনা দেওয়া নিতান্তই অসম্ভব এবং আরও অসম্ভব সেখানে গিয়ে নির্ধারিত সময়ে উপস্থিত হতে পারে। ঢাকা শহরটাই এমন হয়ে গেছে সিলেট থেকে যে মানুষটা বাসে রওনা দিয়েছে, তার সাথে মতিঝিলে দেখা করবার জন্য একই সময়ে উত্তরা থেকে রওনা দিতে হয়। একটু সময়ের হেরফের হলে সিলেট থেকে এসে লোকটা মতিঝিলে অপেক্ষা করবে কিন্তু আপনি সময়মতো পৌঁছাতে পারবেন না।

সুতরাং কাছেপিঠে কমলাপুরেই দেখা হবে আপনার সাথে।

ঠিক আছে আমি এসে ফোন দিবো তাহলে।

সে ফোন আসলো দুপুরে ২টায়, পৌঁছেছি মাত্রই, আপনার আসতে কতক্ষণ লাগবে বলেন?
ধরেন ২০ মিনিট।
জানালার বাইরে কিঞ্চিৎ অন্ধকার। সম্ভবত আকাশ মেঘলা, কিন্তু এখন অন্য দিকে পাশ ফিরবার উপায় নেই, সুতরাং কোনোমতে প্যান্ট শার্ট গলিয়ে রাস্তায় নামলাম।

রিকশা যাবে না কিন্তু আমার ঘড়ির কাঁটা ছুটছে সেকেন্ডে সেকেন্ডে, সুতরাং পায়ে হেঁটেই রওনা দিলাম, যদি মাঝপথে কোনো দয়াবান রিকশাওয়ালা যেতে রাজী হয়, এমন প্রায় ৫ মিনিট টানা হেঁটে এমন একজন দয়াদ্র মানুষের দেখা পেলাম, যে বিনাপ্রশ্নেই যেতে রাজী হয়ে গেলো।

প্রতিদিনই ট্রাফিকের নিয়ম বদলায়, ইরানের রাষ্ট্রপতি ট্রাফিক ম্যনেজমেন্টের উপরে একটা পিএইচডি করেছিলো, কিন্তু ঢাকা শহরের যেকোনো রাস্তায় তাকে ছেড়ে দিলে এ মাথা থেকে অন্য মাথায় সে পৌঁছাতে পারবে না কোনো ভাবেই, সবুজ বাতি জ্বলবার সময়ে গাড়ী চলাচল বন্ধ, কোনো কোনো সিগন্যালে ট্রাফিকপুলিশই ভরসা, তারা কখন হাত তুলবে আর কখন হাত নামাবে ঠিক নেই, কখনও কখনও তারা নিজেরাই নিজেদের হাত পা নেড়ে বিভ্রান্ত করে ফেলে নিজেদেরই, সুতরাং অবধারিত ভাবেই রাস্তায় থেকে থাকতে হবে। ট্রাফিকের এইসব নিয়মিত বিভ্রান্তিতে বিরক্ত রিকশাওয়ালা খাস রংপুরের ভাষায় বলে উঠলো, আংকা করি কি জ্যাম ঠেকান যাবি, তোমরা আস্তা বন্ধ না করি মাইনষের বাসার দরজায়তালা লাগাইয়া দাওএনে, মানুষও বাইরাতি পারবে না, জ্যামও লাগিবে না, আইজকা কইলে এই আস্তা দিয়া যাওয়া যাবি, কাইলকা কইলে যাওয়া যাবি না, এ্যাংকা কইল্লে হয়, আপনিই কন এনা, এমাক গুয়ায় কষি একটা বাড়ি দিলে ঠিক হয়্যা যাইতো।

আমি কোনো সারাশব্দ করি না, এমন বিপ্লবী মানুষের সাথে কোনো বিতর্কে যাওয়া ঠিক হবে না। সেও পাশের রিকশাকে জিজ্ঞাসা করলো, এনা কন দেখি কি হইছে সামনোত?

পাশের রিকশাওয়ালা কিছু একটা বললো, যেটার মর্মার্থ আমি বুঝতে পারলাম না, বরং উদ্ধারকর্তা হিসেবে তাকেই জিজ্ঞাসা করলাম কি হয়েছে বলেন দেখি?
সামনে গার্মেন্টের মাইনষেরা মিছিল করিচ্ছে,
এ রাস্তায় বেশ কিছু গার্মেন্টস আছে, এইসব গার্মেন্টসের মালিকেরা বেশ ধর্মপরায়ন, এদের মাহন নেতা সালাম মুর্শেদী সরকারের কাছে ৩০০০ কোটি টাকা চেয়ে নিজে সৈদি আরবে উমরাহ করতে চলে গিয়েছে। অবশ্য বাংলাদেশের ধনী মানুষদের হজ্জ্বে ফেটিশ শুরু হয়েছে, তারা নিয়মিত সৈদী আরবে যাতায়ত করে, এটা মধ্যম সারির ব্যবসায়ী এবং রাজনৈতিকদের নেশার পর্যায়ে চলে গিয়েছে। প্রতিবছর রমজানে একদল মানুষ সৈদি খেজুর খেয়ে সংযম পালন করে এবং এদের ভেতরে কেউ কেউ মসজিদে নবাবীতে গিয়ে ইফতার করে অশেষ সওয়াব হাসিল করে ।

কিংবা আমাদের নিজস্ব পররাষ্ট্র নীতি এবং রাজনৈতিক কর্মকান্ডগুলো নিয়ে বাৎসরিক আলোচনার সময়টা এই মাহে রমজান, তারা সৌদি আরবে গিয়ে বিভিন্ন দেশের পরামর্শকদের সাথে সাক্ষাৎকার করেন, এ অর্থ বছরে বাংলাদেশের রাজনৈতিক কর্মসূচি কেমন হওয়া উচিত, সরকারের পররাষ্ট্র নীতি, রাষ্ট্রনীতির কোন কোনো বিষয়ে বিরোধিতা এবং কোন কোন বিষয়ে সমর্থন প্রদান করা উচিত এ জাতীয় বিষয়গুলোও তখন আলোচিত হয় এমনও জনশ্রুতি আছে। এমন কি বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু হওয়া এবং না হওয়ার বিষয়টাও এমন সব বৈদেশিক আলোচনায় নির্ধারিত হয়ে যায়।

তবে এই সব গার্মেন্টস শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হয় না। তারা গার্মেন্টেসের সুপারভাইজারের দরজার সামনে ঘুরে ঘুরে হজ্জ্বের সওয়াব অর্জন করে, বকেয়া বেতন, ঈদ বোনাস, এইসব দাবী নিয়ে তারা যখন রাস্তায় নামে, তখন বিষয়টা অস্তিত্বের সংকট। সেখানে ৩ গাড়ী জঙ্গী পুলিশ, মাথায় হেলমেট, হাতে ব্যাটন আর ঢাল। আমি সাবধানে তাদের অতিক্রম করি, যেকোনো সময়েই লাঠি পেটা শুরু হতে পারে, ব্যস্ত রাস্তার সকল গাড়ী আটকে নিজের দাবী আদায়ের ন্দোলনে পুলিশের ভুমিকা কখন কি হয়ে যায় বলা মুশকিল। তার উপরে আজকে অতিরিক্ত দেশপ্রেমিক মানুষদের দেশের সম্পদ রক্ষার আন্দোলন ছিলো।

খুবই সঙ্গত কারণে এখানে জনসমর্থন কম, ফুলবাড়ী আন্দোলনের ব্যপকতা এই অফশোর লীজিংএ আসবে না। ফুলবাড়ী একটা কঠোর বাস্তবতা ছিলো, সেখানে ক্ষতির চালচিত্র সহজেই অনুধারণ করেছিলো সেখানকার অধিবাসীরা। তাদের চৌদ্দপুরুষের বসতি উজার হবে, চাষের ক্ষেত, রুজি আর সংস্কৃতি ঐতিহ্য বিলীন হবে পূঁজির থাবায় এটা উপলব্ধি করা যতটা সহজ ছিলো, ততটা সহজ নয় এই অফশোর গ্যাস রপ্তানীর চুক্তির ধারা। সেখানে মানুষ নেই, মানুষের সংস্কৃতি এবং ঐতিহ্য সংকটাপন্ন নয়, পেটে লাথি পড়ছে না সরাসরি, সুতরাং মানুষ ততটা আক্রান্ত বোধ করে নি, স্থাপনার আলাদা গুরুত্নব আছে, সে নিজের অস্তিত্ব প্রকাশ করলে মানুষ এটার বাস্তবতা উপলব্ধি করে। স্মারক হলেও সেটার একটা ছাপ পড়ে, কিন্তু সমুদ্রের গভীরে কোথায় কে কি করলো সেটা নিয়ে স্থলের মানুষের উদ্বেগ কম, কিন্তু সবাই ঠিক ততটা নির্বোধ এবং অসচেতন নয়। সুতরাং কেউ কেউ নিজের দেশের এবং দশের স্বার্থকে ক্ষুন্ন হতে দেখছে, তারাই হরতাল ডেকেছে, কতটা সফল ছিলো হরতাল জানি না, সাধারণ মানুষ ঠিক মতো অফিসে পৌঁছেছে, পিকেটারদের তৎপরতা ছিলো না, বরং মিছিলের মানুষের তউলনায় রাস্তায় পুলিশের সংখ্যা ছিলো বেশী।

কিন্তু গার্মেন্টেসের শ্রমিকেরা টিপটিপ বৃষ্টি উপেক্ষা করে খালি পায়ে রাস্তায় বসে আছে এবং তাদের সামনে ব্যাটনউদ্যত দাঙ্গা পুলিশ এবং তাদের নির্বিকারত্ব অন্য একটা একটা উচ্ছাস তৈরি করে ভেতরে ভেতরে। তবে খুব দ্রুতই এই জলসা ভেঙে গেলো, গার্মেন্টস মালিকপক্ষ খুব সহজেই বকেয়া বেতন দিয়ে দেওয়ার অঙ্গীকার করলে কিংবা দাবি দাওয়া মেনে নিলে বৃষ্টির ভেতরেই সবার চোখে হাজার সূর্য্যের আলো জ্বলে উঠে। আমি মানুষের আনন্দিত চোখের স্মৃতি চোখে নিয়ে রাস্তায় হাঁটি, বৃষ্টির তেজ বাড়ে।

৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×