জনগনের অনুরোধে কিছু কৌতুক পেশ করি।
কারো কারো ভালো লাগবে কারো কারো খারাপ। আর বেশ কিছু কৌতুক সামান্য আদিরসাত্বক সুতরাং নিজ দায়িত্বে পড়িবেন । এটাকে সময় সময় আপডেট করা হবে সুতরাং
কৌতুক 1-
এক সৈন্য ভুল করে তার মগ উলটে রেখে গেলো টেবিলে। জেনারেলের তেষ্টা পেয়েছে, পেয়াদাকে হুকুম করলেন পানি আনার জন্য।
পেয়াদা অনেক ক্ষন দেখে ফিরে এসে রিপোর্ট করলো
স্যার পানি আনতে পারবো না, মগের কোনো মুখ নেই।
জেনারেল গেলেন টেবিলের কাছে অনেক ক্ষন গবেষনা করে বললেন
কি আশ্চর্য এটার তো তলাও নেই।
কৌতুক 2 -
লেফটেনান্ট ব্যারাকে গিয়ে বললেন
আচ্ছা তোমাদের মধ্যে সংগীত প্রেমি কেউ আছে?
2 জন সৈন্য সামনে আসলো।
যাও আমি একটা পিয়ানো কিনেছি ওটাকে 4 তলার ডান দিকের ফ্লাটে রেখে এসো।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



