somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবুল হাসানের কবিতা হিমুর সম্মানে

১৭ ই মার্চ, ২০০৬ রাত ১০:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আবুল হাসানের কবিতা।

আবুল হাসান
----------
সে এক পাথর আছে কেবলি লাবন্য ধরে, উজ্জ্বলতা ধরে আদ্্র, মায়াবি করুন
এটা সেই পাথরের নাম নাকি? এটা তাই?
এটা কি পাথর নাকি কোনো নদী? উপগ্রহ? কোনো রাজা?
পৃথিবীর তিনভাগ জলের সমান কারো কান্না ভেজা চোখ?
মহাকাশের ছড়ানো ছয়টি তারা? তীব্র তীক্ষণ তমোহর
কী অর্থবহন করে এই সব মিলিত অক্ষর?

আমি বহুদিন একা একা প্রশ্ন করে দেখেছি নিজেকে,
যারা খুব হৃদয়ের কাছা কাছি থাকে থাকে, যারা এঘরে ওঘরে যায়
সময়ের সাহসী সন্তান যারা সভ্যতার সুন্দর প্রহরী
তারা কেউ কেউ বলেছে আমাকে -
এটা তোর জন্মদাতা জনকের জীবনের রূগ্ন রূপান্তর,
একটি নামের মধ্যে নিজেরি বিস্তার ধরে রাখা,
তুই যার অনিচ্ছুক দাস!

হয়তো যুদ্ধের নাম, জ্যোৎস্নায় দুরন্ত চাঁদে ছুঁয়ে যাওয়া,
নীল দীর্ঘশ্বাস কোনো মানুষের !
সত্যিই কি মানুষের?
তবে কি সে মানুষের সাথে সম্পর্কিত ছিল, কোনো দিন
ভালোবেসেছিলো সেও যুবতীর বামহাতে পাঁচটি আঙ্গুল?
ভালোবেসেছিলো ফুল। মোমবাতি, শিরস্ত্রাণ, আলোর ইশকুল?


রূপসনাতন
------------
এসেছিস তো কী হয়েছে? কিছুই হয়নি, দ্যাখ্
ঐতো আচ্ছন্ন ঘাস, ধানী জমি, ঐতো কোমল নৌকো,ধরিত্রী আকাশ!

এসেছিস তো কী হয়েছে? কিছুই হয়নি ড্যাখ্
ঐতো ডাকছে পাখি, জ্বলছে যৌবন, চাঁদ, ঐতো জোনাকী!

যাবি তো কাঁদিস কেন? কিছুই কান্নার নেই শোন্
শরীরে নকশী কাঁথা,মাটির কলস রইলো ফুলদানি কয়েকতি কলম!

যাবি তো থামিস কেন? কোথাওথামার নেই আর
ঐতো নৌকো যায়, মাটির কলস যায়, ফুলদানি যায়!

অসভ্য দর্শন
-----------
দালান উঠছে তাও রাজনীতি, দালান ভাঙছে তাও রাজনীতি,
দেবদারূ কেটে নিচ্ছে নরোম কুঠার তাও রাজনীতি,
গোলাপ ফুটছে তাও রাজনীতি, গোলাপ ঝড়ছে তাও রাজনীতি!
মানুষ জন্মাচ্ছে তাও রাজনীতি, মানুষ মরছে তাও রাজনীতি!
বোন তার বেনী খুলছে, যৌবনের অসহায় রোদে মুখ নত করে
বুকের ভ্রমর হাতে রাখছে লুকিয়ে - তাও রাজনীতি
তরূনেরা অধঃপাতে যাচ্ছে তাও রাজনীতি পুনরায়
মারামারি যুদ্ধ আর অত্যাচার, হত্যার আগ্রাসী খুন মানুষের
ছড়ানো বীর্যের ব্যাথ্যা, বিষন্ন মিথুন
মহিলার রক্তের ভিতরে ভ্রুন, সমস্যার ছদ্মবেশে আবার আগুন উর্বর হচ্ছে, রাজনীতি তাও রাজনীতি!
আমি পকেটে দুর্ভিক্ষ নিয়ে একা একা অভাবের রাস্তায় ঘুরছি
জীবনের অস্তিত্বে ক্ষুধায় মরছি রাজনীতি, তাও রাজনীতি আর
বেদনার বিষবাস্পে জর্জরিত এখন সবার চতুর্দিক খাঁ খাঁ , খল,
তীব্র এল বেদেনীর সাপ খেলা দেখছি আমি; রাজনীতি তাও কি রাজনীতি?

নিঃসঙ্গতা
-------
অতটুকু চায়নি বালিকা!
অত শোভা, অত স্বাধীনতা!
চেয়েছিলো আরো কিছু কম,
আয়নার দাঁড়ে দেহ মেলে দিয়ে
বসে থাকা সবটা দুপুর, চেয়েছিলো
মা বকুক, বাবা তার বেদনা দেখুক!
অতটুকু চায়নি বালিকা!
অত হৈ রৈ লোক, অত ভীড়, অত সমাগম!
চেয়েছিলো আরো কিছু কম!
একটি জলের খনি
তাকে দিক তৃষঞা এখনি, চেয়েছিলো

একটি পুরুষ তাকে বলুক রমণী!


সম্পর্ক
------
তুমি নও তোমার ভিতরে এক অটল দ্্রাক্ষার
আসন্ন মধুর মদ, মাতোয়ারা বানায় আমাকে!
গেলাসে গেলাসে দিন-ঝড়ে পড়ি ঝর্নার আয়োজনে।

তোমাকে চিনিনা আমি, বহমান তোমার দেহকে
দীঘল তরুর মতো বুনে দিয়ে তবু তার তিমিরছায়ায়
তোমার খোঁপার মতো তুলে আনি কিছু কালো ফুল!
বাজারে বিকোবো? না হে, এখন বাজারে এই শোক
কেনার পুরুষ নেই- ওরা েকনে অন্য সব স্মৃতি ঃ
এখন প্রেমিক নেই, যারা আছে তারা সব পশুর আকৃতি!

হরিণ
তুমি পর্বতের পাশের ব'সে আছোঃ
তোমাকে পর্বত থেকে আরো যেনো উঁচু মনে হয়,
তুমি মেঘে উড়ে যাও, তোমাকে উড়িয়ে
দ্্রুত বাতাস বইতে থাকে লোকালয়ে,
তুমি স্তনের কাছে কোমল হরিণ পোষো,
সে-হরিণ একটি হৃদয়।

প্রেমিকের প্রতিদ্্বন্দ্ব ী
--------------------
'অতবড় চোখ নিয়ে,অতবড় খোঁপা নিয়ে
অতবড় দীর্ঘশ্বাস বুকের নিশ্বাস নিয়ে
যত তুমি মেলে দাও কোমরের কোমল সারস
যত তুমি খুলে দাও ঘরের পাহারা
যত আনো ও-আঙ্গুলে অবৈধ ইশারা
যত না আগাও তুমি ফুলের সুরভি
আঁচলে আলগা করো কোমলতা, অন্ধকার
মাটি থকে মৌনতার ময়ুর নাচাও কোনো
আমি ফিরবো না আর, আমি কোনোদিন
কারো প্রেমিক হবোনা; প্রেমিকের প্রতিদ্্বন্দ্ব ী চাই আজ
আমি সব প্রেমিকের প্রতিদ্্বন্দ্ব ী হবো'


সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতিদ্বন্দ্বী

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪৮


গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×