somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খসরা-

০২ রা এপ্রিল, ২০০৬ ভোর ৬:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি কোনো সুস্থ মানুষকে হিজাব পড়তে দেখি নি বাংলাদেশে, আমার পরিচিত যে কয়জন হিজাব পড়ে তারা পারিবারিক ভাবেই জামাতে ইসলামির রাজনৈতিক উত্তরাধিকার নিয়ে ঘুরছে, ওদের আপনি সুস্থ বলতে পারেন না ।
মতাহিরের আশে পাশের মেসগুলোতে যান দেখবেন শিবিরের ক্যাডার ঘুরঘুর করছে, ওদের অনেকের শ্বশুর বাড়ী ওখানে, আর এ পাশে সাহেব বাজার আর বোয়ালিয়ার মাঝে যে কয়টা মেস পাবেন সব খানেই শিবিরে ভর্তি,রাজশাহী কলেজের মাঠ থেকে শাহ মখদুম, পুঠিয়া ,মোহনপুর ,পাবা, সব মসজিদেই শিবিরের দাওয়াত চলছে এ অবস্থায় আপনি ইউনুস সাহেবের মৃতু্য নিয়ে কথা বলতে বলছেন আমাকে? খোলামেলা কথা বলার কোনো পরিস্থিতি রেখেছে ওরা? দেখেন একটা কথা বিবেচনা করে, চট্টগ্রামের পর এখানেই শিবিরের হাতে হতাহতের সংখ্যা সবচেয়ে বেশী, এই বিশ্ববিদ্যালয়ের মাঠেই দেশের সবচেয়ে বড় গনকবর কিন্তু ওদের লাশের উপর দাড়িয়েই এরা স্বাধীনতার বিরুদ্ধে কথা বলছে, 34 বছর শেষে এখনও আজিজ ভাই এখানে শিক্ষকদের সভায় নিজের মতামত দিতে কুণ্ঠিত , এই পরিস্থিতিতে আমার মতো একজন মানুষ এর বিরুদ্ধে কথা বলবে কিভাবে ভাবলেন আপনি?

তবুও কিছু একটা বলবেন না আপনি, আপনার সহকর্মি সম্পর্কেই বলেন না হয়, রাজনীতি বাদ দিয়ে বলেন, আমার চেষ্টা বোধ হয় সফল হবে না।
আমি বগুড়া থেকে করতোয়ার হয়ে রিপোর্টিংএ এসেছিলাম, উঠেছি এক পরিচিত শিক্ষকের বাসায়, তার কথাতেই এই হিকমত সাহেবের কাছে আসা, ইউনুস সাহেবের পাশের বাসায় থাকতেন তিনি, এখন সে বাসা ছেড়ে গেছেন বোয়ালিয়ায়। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুন্দর, উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষকদের মধ্যে বেশ কিছু মুক্তিযোদ্ধা রয়েছে, তাদের সাক্ষাৎকার নিবো ঠিক করি, কে কোন অবস্থান থেকে এটাকে দেখছেন। এটাকি রাজনৈতিক হত্যাকান্ড নাকি এটা নিছক ক্ষমতার দন্দ্ব, নাকি সবাই যেভাবে প্রচার করছে এটা কি তেমন বড় মাপের কোনো পরিকল্পিত নিধনের নীল নক্সা?

আমি রাজশাহি বিশ্ববিদ্যালয়ে পড়েছি, 4 বছরের কোর্স শেষ করেছি 8 বছরে, মাঝে প্রায় এক বছর বন্ধ ছিলো শিবির মৈত্রি- দল বিরোধে, এর পর যতবার খুলেছে কখনও শিবির-লীগ, কখনও মৈতরি -শিবির- কখনও দল-শিবির, সব সময় বিপক্ষে শিবিরের অবস্থান।
এখনও তাই,কতৃপক্ষ একটা একাডেমিক রুটিন তৈরি করেছিলেন, সেটাকে কাঁচকলা দেখিয়ে দিব্যি শিবির নিজের মতো চলছে, ইচ্ছা করলেই হরতাল ডাকছে, ইচ্ছা করলেই গাড়ি বন্ধ রাখছে, ওদের পেশীশক্তি প্রদর্শনের মত্ততায় সাধারন ছাত্ররা বিরক্ত হলেও প্রতিবাদী হতে পারে না, সাধারন মানুষের মতোই কখনই ফোঁস করে উঠে না, বরং আপোষ করতে থাকে ক্রমাগত।
এবং শঙ্কিত পরিজন ব্যাকুল হয়ে থাকে দুরে,

( বিশাল সমস্যা হইতেছে লিখতে, পড়ে লিখবো )
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

নিজের দোষ দেখা যায় না, পরের দোষ গুনে সারা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই মে, ২০২৬ রাত ২:১০


ভারতের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন নিয়ে বাংলাদেশে যে পরিমাণ চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, তা দেখে অবাক না হয়ে উপায় নেই। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় অদ্ভুত সব তত্ত্ব। ফেইসবুক... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির জয়: সব কিছু ভেঙে পড়ে

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই মে, ২০২৬ দুপুর ২:২৮


"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."

জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের... ...বাকিটুকু পড়ুন

আপার কারণে দিদি হেরেছন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৩:০৩




আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু... ...বাকিটুকু পড়ুন

×