somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আন্দালিফের দূর্বল গদ্য

২৭ শে এপ্রিল, ২০০৬ সকাল ৭:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষের শ্রেনীচেতনা খুব স্পষ্ট আপনার হাতের মিনারেল ওয়াটারের বোতলের মতোই পরিপাশর্্বকে ব্যাঙ্গ করে হাসনাইন ভাই,
কথাটার অনায়াস ভঙ্গি এবং সম্ভাষনের ছন্দপতনে বিভ্রান্তবোধ করি আমি, হঠাৎ জয়নালের ঢাকার পরিচিত ডায়ালেক্ট থেকে একেবারে শ্রেনীকক্ষের ভাষায় চলে আসার কার্যকরন খোঁজার বৃথা চেষ্টা করি, অবশ্য আশাবাদি হয়ে উঠি পরের শব্দ চয়নে,
ওই পিচ্চি, হারামের পয়দা, তোরে চা দিতে কইছি বচ্ছর গেলো ওহনও আইলো না, কাহিনী কি? ঐখানে দাড়ায়া মজমা দেখো, হালার পো যেইহান দে আইছস ঐহান দে হান্দায়া দিমু।

হাসনাইন ভাই লন চা লন, ওহন কন অধমরে জ্বালাইতাছেন ক্যান? এলাকার ভাঁও সুবিধার না, রমিজে বিলা হইছে, ওর এক পোলারে ডলা দিছিলাম ক্লাবে লয়া, পোলায় হালয়া মাকখন, টোকা দিছি তো খালাস হয়া গেছে, এখন পোলার মায়ে ধরছে রমিজরে, আমি মিচুয়াল করবার চাইতেছি পোলার মায়েরে আনুম একটু বাদে, যদি কোনো কাম থাকে কন নাতো ভাই এইবার যানগিয়া, আমি আমার ধান্দা দেখি। হাজার রকম ঝামেলায় আছি ভাই, দিমাগ চাইটেন না,

প্রিন্সের টেবিলে বসে আবার কথাটা মাথায় ঘুরঘুর করে, মানুষের শ্রেনীচেতনা,অনায়াস শব্দচয়ন এবং তার ব্যাবহার দেখে আমি নিশ্চিত জয়নালের অতীতে কখনও না কখনও বামদলের সংশ্লিষ্ঠতা ছিলো, কিন্তু কবে, কখন, এই বিষয়ে মুখ খুলবে না বোধ হয়, শ্রেনীচেতনা, শ্রেনীব্যাবধান, শ্রেনীঘৃনা, আমরা নিজেরা নিজেদের শ্রেনীতেই বা পরস্পরকে কতটুকু শ্রদ্ধা দেই। আমরা সবাই উচ্ছিষ্ট নিয়ে কাড়াকাড়ি করছি, একদল কুকুরের মতোই ফেলে দেওয়া আবর্জনা ঘেটে পরস্পর বিবাদ করছি, কোথায় কিভাবে দু পয়সা আমদানি হবে এই চিন্তায় পরস্পরের বুকে ছুড়ি মারছি, ক্রাইম রিপোর্টের তাড়নায় চেতনা অসার হয়ে যাচ্ছে বোধ হয়, এখন মৃতু্য স্পশর্্ব করে না, অকাল মৃতু্য, দ্্বেষ, ঘৃনা, কোনোটাই স্পশর্্ব করে না, আমি গল্প খুঁজি, কার্যকারন খুঁজি, অকারন রক্তপাত ঘটে না এই জগতে, কোথাও না কোথাও স্বার্থেটান না পড়লে এরা মানুষ শিকার করে না, পেশাদার ভাড়াটে খুনী বাদ দিলে এদের স্বাভাব অনেকটা পশুর মতোই, সবারই নিজস্ব সীমানা আছে, এক জনের সীমা সাধারনত অন্যজন অতিক্রম করে না, কিন্তু ওদের নিজেদের ভিতরে কি কোনো শ্রেনীচেতনা আছে? ওরা নিজেদের কোন শ্রেনীভুক্ত ভাবে, শ্রমিকের সাথে ওদের যোগাযোগ নেই, একেবারে খেটে খাওয়া মানুষের সাথে ওদের স্বার্থের কোনো যোগাযোগ নেই, কিন্তুওদের হারিয়ে যাওয়ার ঠিকানা এই শ্রমজীবি মানুষের ভীড়।
একেবারে আদি সমাজের আপাত সাম্যবাদ বাদ দিলে কখনই মানুষ সাম্য চায় নি, সম্পদের সাথে সাথে মানুষের ব্যাবধান বেড়েছে, শ্রমভিত্তিক সমাজবিভাজনের প্রয়োজন ছিলো, এখনও শ্রমভিত্তিক বিভাজন কি প্রকাশ্য নয়? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ আলাদা একটা ঘোরটোপে বসবাস করেন, বিশ্ববিদ্যালয়ের কোয়াটারগুলোর সামগ্রিক সংস্কৃতি বাংলাদেশের বাকি সমাজের সংস্কৃতির সাথে যায় না, তবে রাজনৈতিক নিয়োগের বাস্তবতায় সামগ্রিক সংস্কৃতির মান নীচে নামছে, এখন ওখানের কোয়াটারগুলোর মধ্যেও অনেক রকম অন্তজ সংস্কৃতির গ্রহন,
সরকারী কর্মচারীদের জন্য আলাদা বসতি, সব পেশাজীবিই বাকি সমাজ থেকে নিজেদের বিচ্ছিন্ন করে রেখেছে , এবং এই সব কর্মজীবিদের নিজেদের ভিতরের লবিং গ্রুপিং, কোথায় নষ্ট রাজনীতির ছোঁয়া নেই এটা ঠাওর করা মুশকিল। পানির বোতলটা হাতে নিয়ে আবার জয়নালের কথাগুলো মনে পড়লো-
বাংলাদেশের বাম ছাত্রসংগঠনগুলোর বেশীর ভাগ কর্মিই সচ্ছল মধ্যবিত্ত কিংবা উচ্চিবিত্তের শৌখিন সমাজসেবার খেয়ালে মগ্ন ছেলেমেয়েদের দিয়ে ভর্তি, ওদের সাথে কেনো ওদের বাবাদের সাথেও কখনও শ্রমিক শ্রেনীর যোগাযোগ নেই, ওরা একেবারেই জনবিচ্ছিন্ন তারুন্য, সাপ্তাহিক মিছিল আর পাঠসভায় মাক্স কপচানোর বাইরে মাঠ পর্যায়ে গেলেই এদের উচ্ছাস মিইয়ে যায়, এরা বিপ্লবের স্বপ্ন দেখে না, এরা সমরেশের উপন্যাস পরে নিজের ভেতরের বিবেককে সান্তনা দিতে বাম সংগঠনে যোগ দেয়, এদের কেউ কি স্বেচ্ছায় শ্রেনীবিচু্যত হয়ে সামগ্রিক বিপ্লবি হবে?
শিক্ষাজীবনের শেষে একেবারে অনিশ্চিত স্বপ্নের ফেরিওয়ালা হয়ে বিপ্লবের স্বপ্ন বেচবে? আপনার কি তাই মনে হয় হাসনাইন ভাই? আমার মনে হয় ওরা শিক্ষাজীবন শেষে হয় বিদেশে পাড়ি জমাবে নাতো শোষনের হাতিয়ার হয়ে যাবে, ওদের দিয়ে সমাজ বদল সম্ভব না, আর শ্রমিক সমাজের উত্তরন সম্ভব নয়, যেখানে নিজের পেট আর পিঠ আলাদা রাখতে জীবন ক্ষয় হয়ে যায় সেখানে মেরুদন্ড সটান রেখে প্রাতিবাদি হয়ে যাওয়া সম্ভব নয়, মধ্যবিত্ত স্বাপি্নকেরা বিপ্লবের প্রাণ আর এই খানে মধ্যবিত্তস্বাপি্নকদের ভিতরে প্রাতিষ্ঠার ঘুণ ধরেছে, সুতরাং ওদের দিয়ে সম্ভব নয় মোটেও।
আমার পরিচিত এক ছেলে একেবারে গ্রাম থেকে উঠে আসা, বাবা কৃষক, ভেতরে দাসত্বের বসবাস, তোয়াজের জোড়ে এখন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের, যার পদলেহন ভিন্ন কোনো যোগ্যতা নেই সে কি শিখাবে তার ছাত্রদের? বিশ্বব্যিালয়ের শিক্ষকতা এখন কোনো সম্মানজনক পেশা নয়, ওটা এখন রাজনৈতিক পদ, এই ফাঁদে পড়ে আমরা সবাই? সবার ভিতরেই গোপনে এক সামন্তপ্রভুর বসবাস, তার থাবায় নিয়মিত তোয়াজের প্রসাদ না জুটলে বিষন্নতাগ্রাস করে, ক্ষমতাবলয়ের সবাই কোনো না কোনো পন্থায় একে অন্যের থাবায় তোয়াজের উপঢৌকন দিয়ে যাচ্ছে, আপনি আমার সাথে কথা বলছেন এটাও আপনার জীবিকার দায়, আমার দৈনন্দিন আপনার আহার্য আমরা সবাই সবার খাদ্য, আমরা সবাই খাদ্য-খাদকের শেকলে বাধা পড়ে আছি।

------------------------------------
অনেক ভাবে চেষ্টা করছি, জড়তা কাটছে না, তবে চেষ্টা চালিয়ে যাওয়া ছাড়া অন্য কোনো নিদান জানা নেই, হয়তো একদিন ভাষার উপর দখল আসবে তখন এই অসংলগ্নতা কাটিয়ে উঠবো, এটা অনেক দূর্বল একটা গদ্য হয়ে গেলো, গদ্যের দূর্বলতা কারছে ,
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×