somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপকবিতা 001

০৪ ঠা মে, ২০০৬ দুপুর ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিপননের দোষ সব
আপাতচাহিদা জাগায় মনে
অন্তত আমাদের অপরিহার্য ছিলো না কিছুই
দু বেলা দু মুঠো খুদ জুটলেই
জয় জগন্নাথ বলে পেন্নাম ঠুকতাম চৌকাঠে
আজকাল সোনার জলে লেখা না হলে ইশ্বরই বিরাগভাজন
"ইশ্বর বাস করেন ঐ ভদ্্রপাড়ায় "
যেখানে বানের জল জমে না
আমরা গরিব ভুখা নাঙা
পিন্দনের ত্যানা জুটে না
সোনার জলে ইশ্বরের নাম লেখা নেই তাই
ইশ্বর আসেন না এই পাড়ায়
কিন্তু আকাশ সংস্কৃতির বর্জ্য ছড়ায়
বলে দেয় জীবনকে জীবন বলতে কত কিছুর প্রয়োজন আজকাল।
তৈজস এবং বেশবাসের হাজার রকম ধাঁচ
জানালার রং ফিকে আকাশী দেয়ালের রং নীল
সেখানে বেড়ে না উঠলে
শিশু কি ভাবে সমূদ্্র আর গাংচিল খুঁজে পাবে
যদি বাসার সামনে উঠান না হয়ে থাকে একটুকরো ঘেসোজমি
গেরস্থের সম্মান বাড়ে এবং
সেখানেই দেখতে পাই সুবেশী ছেলের হাতে হাত রেখে সুখী মা
গদ গদ স্বরে বলছে
বাবা অনেক হলো এবার একটা বৌ নিয়ে আয় ঘরে
আমাদের 2 বেলা আহার জুটে না ঠিক মতো
চাহিদা চাগালেই বা কি?
স্টেশনের ওয়াগনের পারুমালতি মিতা
আর হাতে ফুটা পয়সা না থাকলে শ্র ীহস্ত
উর্বশী মেনেকা
সকালের নাস্তায় বিশিষ্ট মাখন পনির প্রয়োজন স্কুলের টিফিনে ওমুকের স্যান্ডউইচ
দুপুরে তমুক কোম্পানির প্লেটে সাজিয়ে খেলে খাবারের পুষ্টিগুন বাড়ে
নিত্য নতুন অজানা সংবাদ জানি প্রতিদিন
অথচ আমাদের চোখের নীচে কালি
একটা ভদ্্রখোলসে নিজেদের ঢাকতে কয়েকদিন উপাস দিতে হয়
আমাদের ঘরের ছেলেরা মেয়েরা ফ্রি স্কুলের চৌকাঠ পাড়ি দিতে পারে না
ওদের পাঠিয়ে দেই স্বঅন্নসংস্থানে
সেখানে তাদের পিঠে খুনতির ছ্যাঁক, যৌনাঙ্গে প্রহার
এবং ক্লিষ্ঠ গৃহকর্তার যৌবনরক্ষার বাতিক থাকলে তিনি কন্যাসম পরিচারিকায় উপগত হন
এবং এই যাত্রা বেঁচে গেলে হয়তো গারমেন্টে
নাইটশিফট,
স্রাবের রক্ত মুছে ফেলে রাখি ছুট কাপড় আর
21 ইঞ্চি পর্দায় লাফায় কোমল কিশোরী
সেই সব বিশেষ দিনের কথা ভেবে কি হবে যখন সবকটা দিন একই রকম
2 বেলা 2 মুঠো হলেই আমরা যখন জয় জগন্নাথ বলে পেন্নাম ঠুকতাম ঠাকুরের দরবারে সেসব দিন অতিক্রান্ত
এখন 21 ইঞ্চি পর্দায় আমাদের জীবন শেখাতে চায় বহুজাগতিক বিজ্ঞাপন
বলে দেয় জীবনের কি এবং কত কি প্রয়োজন
এখন সেখানেই শুনছি
পর্দা করা অতীব প্রয়োজন নাহলে আজ ধর্ম থাকে না
মিলের মোটা শাড়ী আর রাবারের চপ্পলে এখন সম্পুর্ন নারীত্ব ফুটে না
অত এব অনুষঙ্গ চাই
মেয়ে কে মেয়ে করে তুলার অনুষঙ্গ চাই আজকাল
ধর্মবাঁচাতে এবং ইশ্বরের লালসা থেকে নারিকে বাঁচাতে আবরন চাই বক্ষঢাকা
কামুক ইশ্বরের লোল পড়ে দিনরাত আর সেই লালা দিয়েই না কি বাচ্চা হয় কুমারির গর্ভে
আমাদের যখন দিনান্তে উনুনে পাতিল চড়াতে হিমসিম সময় যাচ্ছে
যখন পিরানের বুক পিঠ আর পকেটে অবিরম রিফু করে করে করে আমরা সাধের শারীর ঢেকে বাইরে যাই
তখন সেই দুরের উপাসনালয় থেকে ভেসে আসে
গরীব স্বর্গে যাবে
ধনলোভী পুরুষের স্বর্গে ঠাঁই নেই।

আপাতত স্বর্গ চাই না আমি দিনান্তে আহার চাই শুধু,আর কিছুই না শুধু পেটপিঠআলাদারাখারমতো 2 বেলা অন্ন চাই প্রভোঃ
আর 21 ইঞ্চি পর্দায় ভেসে আসে বেপর্দা নারীর মুক্তি নাই,
স্যানিটারি ন্যাপকিনের মতো হিজাবও না কি অতিপ্রয়োজনীয় অনুসঙ্গ জীবনের
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আমার মন খারাপ, ফুল দিয়ো=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই মে, ২০২৬ দুপুর ২:৫৮



অকারণে মন ভালো না আজ
তুমি কোথায়?
এসো এক গুচ্ছ রঙ্গন নিয়ে
বাঁধো আমায় ভালোবাসার সুতায়।

অকারণে ভালো লাগে না কিছু;
তুমি কই গেলে?
রক্ত রঙ ফুল নিয়ে এসো;
উড়ো এসে মন আকাশে - প্রেমের ডানা মেলে।

কী... ...বাকিটুকু পড়ুন

সূর্যমুখী ফুলের মত দেখি তোমায় দূরে থেকে....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১২ ই মে, ২০২৬ বিকাল ৩:৫৫


সূর্যমুখী
অন্যান্য ও আঞ্চলিক নাম : রাধাপদ্ম, সুরজমুখী (হিন্দি)
সংস্কৃত নাম : আদিত্যভক্তা, সূর্যকান্তি, সূর্যকান্তিপুষ্প
Common Name : Sunflower, Common sunflower
Scientific Name : Helianthus annuus

সূর্যমুখী একটি বর্ষজীবী ফুলগাছ। সূর্যমুখীকে শুধু ফুলগাছ বলাটা... ...বাকিটুকু পড়ুন

রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে

লিখেছেন আরোগ্য, ১২ ই মে, ২০২৬ বিকাল ৫:২১

গতবছর এই মে মাসের ১৭ তারিখেই আমার চোখের প্রশান্তি, আমার কর্মের স্পৃহা, আমার জননী এই ক্ষণস্থায়ী পৃথিবী ও আমাদের কাছ থেকে মহান রব্বের ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমান। আব্বু... ...বাকিটুকু পড়ুন

ইচ্ছে করে

লিখেছেন বাকপ্রবাস, ১২ ই মে, ২০২৬ বিকাল ৫:৩৮

ইচ্ছে করে ডিগবাজি খাই,
তিড়িং বিড়িং লাফাই।
কুমারী দীঘির কোমল জলে
ইচ্ছে মতো ঝাপাই।

রাস্তার মোড়ে সানগ্লাস পরে
সূর্যের দিকে তাকাই,
সেকান্দর স্টোর স্প্রাইট কিনে
দুই-তিনেক ঝাঁকাই।

ঝালমুড়িতে লঙ্কা ডাবল,
চোখ কচলানো ঝাঁঝে,
ছাদের কোণে যাহাই ঘটুক,
বিকেল চারটা বাজে।

ওসবে আমার... ...বাকিটুকু পড়ুন

মায়া বড় কঠিন বিষয় !

লিখেছেন মেহবুবা, ১২ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪০


মায়া এক কঠিন বিষয় ! অনেক চেষ্টা করে জয়তুন গাছ সংগ্রহ করে ছাদে লালন পালন করেছি ক'বছর।
বেশ ঝাকড়া,সতেজ,অসংখ্য পাতায় শাখা প্রশাখা আড়াল করা কেমন আদুরে গাছ !... ...বাকিটুকু পড়ুন

×