পিয়াল, সুমন, অরূপ, মাশীদ, সাদিক, হিমু এদের সাথে প্রায় নিয়মিত যোগাযোগ হয় আমার, প্রাপ্তির বিষয়টা আমাদের সবাইকে নাড়া দিয়েছে, হয়তো পিয়লের সাথে ব্যক্তিগত সম্পর্ক বলে আমাদের বিষয়টা আরও বেশী স্পর্শ করেছে,
প্রাপ্তির চিকিৎসার জন্য প্রয়োজন 6 থেকে 8 লক্ষ টাকা, একক মানুষের পক্ষে হয়তো সম্ভব নয় এটা। কিন্তু 1000 মানুষের পক্ষে খুবই সম্ভব। অরূপের প্রস্তাব হলো
আমরা যারা বিদেশে বসবাস করি তাদের পক্ষে 25 ইউ এস ডলার দেওয়া সম্ভব, আমরা যার যেমন সম্ভব দিলাম 25, 50, 100 যে যেমন পারে দিলো। এই ভাবে আমরা যদি 100 মানুষকে পাই যারা 25 ডলার দিতে পারে তাহলে চিকিৎসা খরচের এক চতুর্থাংশ পাওয়া যায়।
এখানে এই সাইটে রেজিস্ট্রেশন করা মানুষের সংখ্যা 1000 এর উপরে, এদের মধ্যে 500 জন হয়তো দেশে থাকে, তারা যদি নুন্যতম 500 টাকা করেও দেয় অর্ধেকের মতো খরচ উঠে আসে।
আমাদের সবাই যদি এই ভাবে 500 টাকা কিংবা 25 ডলার করে যোগ দেই তাহলে আমরা সবাই মৃতু্যর সাথে একটা যুদ্ধে সফল হতে পারি।
বাকিটা আপনাদের সদিচ্ছা এবং শুভকামনার উপরে।
আপনারা যারা পড়ছেন এই লেখা তারা সবাই অন্তত প্রাপ্তির জন্য 500 টাকা জোগার করেন, এটা আপনাদের পক্ষে সম্ভব। বিস্তারিত লেখা আছে পিয়ালের ব্লগে এবং সাদিকের ব্লগে।
আপনারা যারা সহযোগিতা করতে পারছেন না তারা প্রাথনা করেন। আমরা যেনো সফল হতে পারি। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



