somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডায়রীর পাতা থেকে : একটি কবিতা ও তার পিছনের গল্প

২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টেলিফোনের তেলেসমাত
এ.কে.এম ইউনুছ স্যার

কোন সুদুরের ডাক এসেছে
নিদ মহলায় আকস্মাৎ ,
এ যে দেখি আজব কান্ড
টেলিফোনের তেলেসমাত।
ক্রিং ক্রিং শব্দ হলে
রিসিভারটা নাও তুলে ,
সুপ্ত ব্যাথা গোপন কথা
বলতে পার মন খুলে।
সুদূর হতে বিধুর বাণী
ক্ষনে ক্ষনে আসছে ভাসি,
আকুল প্রাণে জানতে সে চায়
কেমন আছে প্রাণ প্রিয়সী।


কবিতাটি চিটাগাং ষ্টীলমিল স্কুলের ইংরেজী শিক্ষকের লেখা।আমাদের অনেক বন্ধুরাই এই স্যারের কাছে প্রাইভেট পড়তে যেত।আর এই ব্যাচ গুলো ছেলে-মেয়ে সবার জন্যই ছিল উন্মুক্ত ।আমাদের চেয়ে বেশ বড় এক আপু এই ব্যাচে পড়তে আসতো যার বিয়ে ঠিক হয়েছিল বিদেশ প্রবাসী এক ছেলের সাথে।ছেলেটি দেখতে কেমন জানিনা,তবে অনুমান করি আপুর ষোল আনার চার আনা হলেই যথেষ্ট,ওতেই তাকে নিতান্ত সুপুরুষ বলে চালিয়ে দেয়া যাবে।
তখনকার সময়ে যোগাযোগ এখনকার মত এত সহজ ছিল না,ভরসা ছিল চিঠি চালাচালি আর টি.এন্ড.টির ল্যান্ড ফোন।ল্যান্ড ফোনও ঘরে ঘরে ছিল না,ছিল সীমিত কিছু লোকের বাসায়।মোবাইল ?-সে তখন আমরা চোখেও দেখিনি!
আর ভাগ্যক্রমে স্যারের বাসায় ল্যান্ডফোন ছিল আর আপু ও তার হবু বরের অন্যতম যোগাযোগের মাধ্যম ছিল এই ফোন ।তো আপুটি যখনি পড়তে আসত দেখা যেত উনার সমস্ত মনোযোগ পাশের ঘরের ফোনের দিকে।কখন বিদেশ হতে সেই বহুকান্খিত কলটি আসবে,কখন মধুর ক্রিং ক্রিং শব্দে বেজে উঠবে ফোন।আর যখনি আপুকে চমকে দিয়ে ফোন বেজে উঠত,উনি স্যার এবং অন্যদের সামনে লাজলজ্জার তোয়াক্কা না করেই ছুট লাগাতেন পাশের ঘরে। স্যার কিছুই বলতেন না শুধু একটু মুচকি হাসতেন।
আমরা হয়ত তখন খুব মনোযোগের ভান করে কিছু লিখছি কিন্তু কান- সে তো পাশের ঘরে উৎসুক হয়ে আছে।সেখান থেকে খুব মোলায়েম মিহি সুরের দু'একটি কথা ভেসে আসছে। কি কথা? যান মশাই, আমার অতশত মনে নেই। ;)
ফোন শেষে যখন ফিরে আসতেন ততক্ষণে লজ্জায় আপুর গাল দুটো লাল আপেল হয়ে গেছে।:P
সেই আপুর বিয়েতে স্যার দাওয়াত পেলেন। প্রিয় ছাএীর বিয়েতে তিনি গিফটের পাশাপাশি উপরের কবিতাটিও ফ্রেমে বাধিঁয়ে প্রেজেন্ট করে দিলেন।
বোধকরি এটাই ছিল আপুর বিয়ের শ্রেষ্ঠ উপহার।


বি.দ্র. -বন্ধু রাকিবের কাছ থেকে কবিতাটি সংগ্রহীত।১৯৯৯ ইং।
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাদশা: বংশালের গডফাদার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮


পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান

শেষ রাত

২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।


বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন

আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

লিখেছেন মুনতাসির রাসেল, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৯



ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×