somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোকে খুব মিস করি হে আমার বোকা শৈশব!

১৬ ই নভেম্বর, ২০১০ বিকাল ৫:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময় কত দ্রুতই না পেরিয়ে যায়! শৈশব, কৈশোর আর তারুন্যের উচ্ছ্বল দিনগুলো পেরিয়ে এসে বারবারই শুধু মনে হয় অনেকটা পথ চলে এসেছি আর ফিরে যাবার উপায় নেই। সময় গুলো চলে যায় ঠিক যেন বায়োস্কোপে দেখা ছবির মতো। বড় হবার সাথে সাথে একটা ব্যপার খুব লক্ষ করছি, কেমন যেন আগ্রহ হারিয়ে ফেলছি সব কিছু থেকেই। আশপাশের সবকিছুর প্রতি এতটা নিস্পৃহতা দেখে নিজের মনেই খুব অবাক হই মাঝে মাঝে।

আমার পাশের বাসার পিচ্চিটার আনন্দ দেখে নিজের ছোটবেলাকার কথা মনে পড়ছে। অবশ্য পাশের বাসার পিচ্চিটার বয়স খুবই কম। মাত্র দু'বছর। ওদের গরু আনতেই আমাদের বাসায় এসে খুশিতে লাফাচ্ছে রীতিমতো। বার বার বলছে, আমাদের কুম্বানীর গরু আনছে। :) আমাদের কুম্বানীর গরু সুন্দর।:D

আমার আম্মু দুষ্টমি করে বলছে, ওটা তোমাদের না আমদের গরু। ও বলছে, না, এটা আমার গরু। আমার আব্বু আনছে। X( আমি গরু উঠব। :D (মানে গরুতে উঠে চড়বে) কিন্তু যেই গরুর কাছে নিয়ে যাওয়া হচ্ছে অমনি ভয়ে শেষ। কিছুতেই গরুর কাছে যাবে না। দুর থেকেই দেখবে। বললাম, গরুকে একটু আদর করে দাও। ও বেশ সমঝদার ভঙ্গিতে বলল, গরু তোমার আম্মুর কাছে যাও। আম্মু আদল কব্বে। :)

মনে আছে সেই ছোট বেলায় এই কোরবানীর দশ বারো দিন আগে থেকেই নিজের ভিতর প্রচন্ড অস্হিরতা অনুভব করতাম। এবারের গরুটা নিজের পছন্দ মতো হবে তো! বড় ছোট যাই হোক গরু কেনার পর এক সময় ঠিক ঠিকই মায়া বসে যেত। সারাটা দিন গরুর কাছে ঘুর ঘুর করা, গরুর খাওয়া দাওয়া নিয়ে ভাবতে ভাবতে দিনের ঘুম রাতের ঘুম সব হারাম হয়ে যেত। বাসায় গেলে মা বকতো খুব, দূরে যা! তোর গা থেকে গরুর গন্ধ আসে। সত্যি সত্যিই ঐ চার পাঁচটা দিন রাখাল বনে যেতাম। অথচ এখন নিজের গরুটাই দেখা হয় না। মাংস কাটাকাটিতে যাই না বেশ ক'বছর। এবার যাব ভাবছি। গরুটাও দেখে এসেছি গত রাতে। ভালৈ। গতবারের মতোই বাপে একটা জিনিশ কিনছে জিনিশওলা :P

ব্লগের সব বন্ধুদের ঈদের শুভেচ্ছা। সুখ শান্তি আর ত্যাগের মহিমায় পরিবারের সবার সাথে ভালো কাটুক সুন্দর কাটুক সময়। আর একটা ব্যাপার ছোট বাচ্চাদের গরু কুরবানীর সময় বাসায় যথাসম্ভব আগলে রাখার চেষ্টা করবেন। ঈদ মোবারক।



------------------------------------------------------------------

নোট: শিরোনামটা আমারই একপোষ্টে ব্লগার বাউলদার কমেন্ট থেকে নেয়া।
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১০ দুপুর ২:২৯
৯৩টি মন্তব্য ৯২টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের গল্প- ১০১

লিখেছেন রাজীব নুর, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫০



১। একজন মা (কোহিনূর) সারারাত ঘরের দরজা খুলে বসে থাকেন।
কারণ কেউ একজন এসে তাকে বস্তা ভরতি টাকা দিয়ে যাবে। গতকাল রাতের কথা। আমার বাসায় ফিরতে... ...বাকিটুকু পড়ুন

চারদিকে অদ্ভুত নীরবতা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই জুন, ২০২৬ রাত ১০:৪০



নিশ্চিত গন্তব্যের দিকে ধেয়ে চলেছি।
ঊর্ধ্বলোক আর নিম্নের অতল অন্ধকার কোন জায়গায়,
সে নিয়ে আর চিন্তা কি!

প্রিয়ার আহবানে আমরা কতো কিছুই না করি!
এবারে প্রিয়ার আহবানে দিক-শূন্যই নাহয় হলাম!... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুন, ২০২৬ সকাল ১০:২৭

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

দুইদিন আগে সংসদে ট্রেজারি বেঞ্চের একজন সদস্যের বক্তব্যকে কেন্দ্র করে বিরোধী দলের সংসদ সদস্যদের তীব্র আপত্তি ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এমন অবস্থায় ডেপুটি স্পিকার অত্যন্ত দৃঢ়তা,... ...বাকিটুকু পড়ুন

×