somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিয়ে করলইে কানাডা আমরেকিার নাগরকি!

১২ ই জুন, ২০১২ বিকাল ৫:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
'পাত্রী যে বয়সেরই হোক, বিয়ে করলেই অনায়াসে স্বপ্নের দেশ কানাডা বা আমেরিকার নাগরিক! আর এ জন্য প্রয়োজন এক থেকে পাঁচ লাখ টাকা।' ম্যারেজ মিডিয়া চক্রের এমন লোভনীয় প্রস্তাবে পড়ে পথে বসেছেন শতাধিক ব্যক্তি।
গতকাল সোমবার মহানগর পুলিশের (ডিবি) মিডিয়া সেন্টারে ভুক্তভোগীরা উপস্থিত সাংবাদিকদের কাছে এভাবেই বর্ণনা করেন তাদের প্রতারিত হওয়ার কাহিনী। ডিবি পুলিশের একটি

টিম রোববার রাজধানীর বনশ্রী ও কুড়িল এলাকা থেকে এ প্রতারক চক্রের দুই নারীসহ ৯ জনকে গ্রেফতার করে। খবর পেয়ে ভুক্তভোগীরা মিন্টো রোডে মিডিয়া সেন্টারে চলে আসেন।
ডিবি পুলিশের হাতে গ্রেফতারকৃতরা হলো_ ভুয়া প্রবাসী পাত্রী মায়া বেগম ও রানু রশিদ, তাদের সহযোগী রুহুল মৃধা, নাজমুল আলম, ইদ্রিস হামিদ, খোরশেদ আলম, উজ্জ্বল ও ইমতিয়াজ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২২টি পাসপোর্ট, বিভিন্ন দেশের ২৫টি জাল আইডি কার্ড, ৪০টি জাল ইমিগ্র্যান্ট ভিসা, ১০টি নকল ভিসা ফরম, বায়োডাটা ফরম ৭৬টি, একটি ল্যাপটপ ও বিভিন্ন ধরনের জাল কাগজপত্র।
ভুক্তভোগী চট্টগ্রামের বাসিন্দা ওয়াজিউল্লাহ জানান, তিনি তিন ছেলে ও দুই মেয়ের জনক। তারা সন্তানরাও প্রত্যেকে বিবাহিত। চাকরি করেন চট্টগ্রামে একটি বেসরকারি সংস্থায়। রামপুরা এলাকার একটি বায়িং হাউসের মালিক সাজ্জাদের মাধ্যমে তিনি ম্যারেজ মিডিয়া চক্রের খপ্পরে পড়েন। তারা ভুয়া যুক্তরাষ্ট্র প্রবাসী জনৈক তরুণীর সঙ্গে ওয়াজিউল্লাহকে দেখাও করিয়ে দেয়। ওই তরুণী তাকে বিয়ে করতে রাজি হয়। তিনি তাদের কথায় রাজি হয়ে ২ লাখ টাকা ও পাসপোর্ট দেন; কিন্তু টাকা নেওয়ার পরই তারা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। গ্রেফতার হওয়ার পর ডিবি পুলিশ উদ্ধার করা পাসপোর্টের সূত্র ধরে ওয়াজিউল্লাহর সঙ্গে যোগাযোগ করে। একই ভাবে প্রতারিত হওয়ার ঘটনা বর্ণনা করেন কুমিল্লার আবদুর রহমানসহ অন্যরাও।
ডিবি ডিসি (দক্ষিণ) মনিরুল ইসলাম জানান, রুহুল মৃধা ও নাজমুল আলম আগেও ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। গ্রেফতারকৃত মায়া বেগম বাস্তবে রহুল মৃধার স্ত্রী। সম্প্রতি তারা জামিনে বের হয়ে পুনরায় ম্যারেজ মিডিয়ার অফিস খুলে আবারও প্রতারণা শুরু করে।
গ্রেফতারকৃতরা জানায়, সাধারণত তারা বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় 'প্রবাসী পাত্রী'র জন্য পাত্র চাই_ এমন চটকদার বিজ্ঞাপন প্রকাশ করে দেশের বেকার ও বিদেশে গমনেচ্ছু ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে। পরে পাত্র তাদের অফিসে এলে কথিত পাত্রীসহ তারা যে কোনো হোটেলে বসে কথাবার্তা চূড়ান্ত করে চুক্তিতে উপনীত হয় এবং পাত্রের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া শুরু করে। প্রতারণার ঘটনায় ভাটারা ও রামপুরা থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক গোলাম মাওলা জানান, গ্রেফতারকৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এ প্রতারক চক্রের অন্যান্য সদস্যকেও গ্রেফতারের চেষ্টা চলছে। (সবার জানা উচিত ভাল না লাগলে বাজে মন্তব্য করবেন না)
সূত্রঃসমকাল
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×