somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃটেনে যৌন নিপীড়ন বেড়েছে

১৪ ই জুন, ২০১২ দুপুর ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বৃটেনে টিনএজ মেয়েদের ওপর যৌন নির্যাতন ব্যাপকভাবে বেড়ে গেছে। ধর্ষণ করা হচ্ছে ১১ বছর বয়সের মেয়েকেও। সারা বৃটেনে এ অপকর্মের সঙ্গে জড়িত বিভিন্ন গোষ্ঠী। এ ঘটনায় এমপিদের কাছে জানানো হয়েছে, বৃটেনে এমন কোন শহর, গ্রাম বা পাড়া নেই যেখানে শিশু, টিনএজ ও যুবতীরা যৌন হয়রানির শিকার হয়নি। এ বিষয়ে গতকাল অনলাইন মেইল একটি রিপোর্ট প্রকাশ করে। তাতে বলা হয়, ১১ বছর বা তার কাছাকাছি হাজার হাজার মেয়ে ধর্ষিত হয়েছে না হয় তাদের যৌন হয়রানি করা হয়েছে বৃটেনে। এ কাজে যারা লিপ্ত তাদের অবস্থান শহর ও গ্রাম দু’স্থানেই আছে। শিশুদের বিষয়ে পর্যবেক্ষণ করেন সু বেরেলোউইটজ। তিনি বলেছেন, এমন একটি ঘটনার তদন্ত করছিলেন এক পুলিশ কর্মকর্তা। তিনি তাকে বলেছেন, বৃটেনে কোন শহর, গ্রাম বা পাড়া নেই যেখানে শিশুকে ধর্ষণ বা যৌন হয়রানি করা হয়নি। ডেপুটি চিলড্রেন্স কমিশনারও সু। তিনি মঙ্গলবার বৃটেনের হাউজ অব কমন্সের স্বরাষ্ট্র বিষয়ক কমিটিতে এমন সব বক্তব্য দিয়ে পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলেন। তিনি একটি ঘটনার কথা তুলে ধরে বলেন, একটি ক্ষেত্রে এক টিনএজ মেয়েকে দিনের পর দিন ১৪ ও ১৫ বছর বয়সী কয়েকটি ছেলে ধর্ষণ করেছে। এ সময় তারা ব্ল্যাকবেরি ব্যবহার করে অন্য বন্ধুদের তাদের সঙ্গে যোগ দেয়ার আহ্বান জানায়। তাদের এসএমএস পেয়ে নতুন বন্ধুরা তাদের সঙ্গে যোগ দেয় এবং পর্যায়ক্রমে ধর্ষণ করে। সু কমিশনের কাছে বিস্তারিত বর্ণনা করেন কিভাবে লন্ডনে প্রাইমারি স্কুলপড়ুয়া মেয়েদের জোর করে যৌন কর্মকাণ্ডে লিপ্ত করা হয়। তিনি বলেন, এক্ষেত্রে ছেলেদের বড় একটি দল কোন একটি মেয়েকে টার্গেট করে তাদের সঙ্গে ২ ঘণ্টা পর্যন্ত অবৈধ সম্পর্ক স্থাপন করতে বাধ্য করে। সু এ সময় এমপিদের বলেন, এমন ঘটনা যে অহরহ ঘটছে আমি তা বলছি না। তবে ঘটছে। তিনি আরও বলেন, কুরুচিপূর্ণ বয়স্ক ব্যক্তিরা নিজেদের অনলাইনে যুবক বা টিনএজ পরিচয় দিয়ে এরকম প্রতারণার ফাঁদ পাতছে। এক্ষেত্রে তারা ব্যবহার করে ফেসবুক। এমন একজন ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বয়স ৪০ বছরের বেশি। সে তার বন্ধুর তালিকায় এক হাজারের বেশি মেয়ে বন্ধু যোগ করেছে, যাদের বয়স ১২ থেকে ১৪ বছর।
সূত্রঃমানবজমিন
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×