somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাঙ্গালী কাউকে ছাড়ে না, এই নিষ্ঠুর মৃত্যুই আপনার প্রাপ্য ছিল বঙ্গবন্ধু!

১৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবাই বলে বিষধর সাপের উপর নাকি কখনো বিশ্বাস রাখা যায় না। আপনি এক হাজার বিষাক্ত কেউটে সাপকে বিশ্বাস করতেন, তারা হয়তো আপনার বিশ্বাস ভাংতো না। কিন্তু আপনি ভুলে গেছিলেন যে আমরা কেউটে না, আমরা তারচেয়েও খারাপ- আমরা বাঙ্গালী।

আপনি এক লক্ষটা কেউটে সাপকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে মুক্ত করে দিতেন, তারা হয়ত কখনোই আপনাকে দংশন তো দুরের কথা, আপনার রক্ত বহমান এমন কাউকে দেখলেও সমীহ করে পথ ছেড়ে দিতো, রাতে আপনার বাড়ী পাহারা দিতো। কিন্তু আপনি ভুলে গেছিলেন আমরা কেউটে না, আমরা তারচেয়েও খারাপ- আমরা বাঙ্গালী।

একজন বাঙ্গালী হয়ে জন্ম নিয়ে সবচেয়ে বড় যে দু'টো ভুল করা সম্ভব, তার দু'টোই আপনি করেছিলেন- স্বার্থপরের মত নিজের জীবনের সুখশান্তির কথা চিন্তা না করে বাঙ্গালীর জন্য নিজের সারাজীবন সংগ্রাম করেছেন, আর সেই বাঙ্গালীর উপরই বিশ্বাস রেখেছেন। সপরিবারে আপনি নিহত না হলে আর কে হবে? আপনার ভুল থেকে আমরা শিক্ষা নিয়েছি বঙ্গবন্ধু। এখন আমরা সারা ছাত্রজীবন চে'র গেঞ্জি পরে উঠতে-বসতে বিপ্লব ফলাই, আপনারে স্কামব্যাগ টাইর‍্যান্ট বলে গালি দেওয়ার দুঃসাহস করি, আর ছাত্রজীবন শেষে তুখোড় ক্যারিয়ারিস্ট হয়ে ৯টা-৫টা অফিস করি আর জ্যামে আটকে, লোডশেডীং এ ঘেমে গালি দেই এইদেশের কিছু হবে না বলে। কোটি-কোটি বাঙ্গালী মানবেতর জীবনযাপন করে যাবে, কিন্তু নিজের হাতে সিস্টেমটা চেঞ্জ করার, সিস্টেমের বিরুদ্ধে দাঁড়াবার দুঃসাহস করবে না। কারণ আমরা জানি আমরা যতবড় মালই হই না কেন, আপনার মত নেতা হতে পারবো না যাঁর এককথায় পুরা একটা জাতি এক হতে পারবে। আর যদি এরকম নেতা হতেও পারি, ৫-৬বছরের মধ্যেই আমারে ঝাড়ে-বংশে নির্বংশ করা হবে। কি দরকার? তার থেকে এই লাথি-গুতা খাওয়া জীবনই কি বেটার না?

১৫অগাস্ট আমাকে যতটা কষ্ট দেয় বঙ্গবন্ধু ও তাঁর পুরো ফ্যামিলির সাথে বাঙ্গালীর গাদ্দারীর কথা ভেবে, তার থেকে বেশি কষ্ট দেয় কিভাবে একরাতে বাঙ্গালীর মত একটা জাতিকে রাজনৈতিক, বুদ্ধিবৃত্তিক আর চেতনাগতভাবে পঙ্গু করে দেওয়া যায় সেটা ভেবে।

ক্ষমা করবেন বঙ্গবন্ধু, ভাল থাকবেন।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared... ...বাকিটুকু পড়ুন

দেখে শূন্য চাকত

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫২


কেমন করে সাজাও তুমি?
কলমের সাথে- খাতার প্রেম,
মাটির সাথে মৃত্যুর লাশ,
ঘাসের গায়ে ঘাসফড়িংর কাশ।
শেষ বিকালে ভাবনার সাথে
চিন্তার হয় রে অবকাশ-
সবিই যেনো শূন্যে প্রেমে আশ
হাত গুটানো-জীবনের নাশ;
বাস্তবতার হয় নির্দয় স্বার্থপর
সময়ের শুধুই... ...বাকিটুকু পড়ুন

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

×