somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘুরে আসুন উত্তর বঙ্গ পুঠিয়া রাজবাড়ী, রাজশাহী

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেডিকেলে পড়ার সুবাদে পুঠিয়াতে যাই RFST তে, সেবারই মূলত পুঠিয়া রাজবাড়ী ঘুরে দেখা।
পুঠিয়া জমিদারি সম্পকে যা জানলাম তা হল “মুঘলরা পুঠিয়া জমিদারির সুচনা করেছিল ১৭শ সালের শুরুর দিকে এবং যা বজায় ছিল ১৯৫০ সাল পর্যন্ত| সম্রাট জাহাঙ্গির “রাজা” উপাধি প্রদান মাধ্যমে এর সূচনা হয়”

পুঠিয়া রাজবাড়ির Coordinate: 24°21'44.02"N 88°50'06.04"E

রাজশাহীর সাথে আমার সম্পরক অনেক পুরনো, আমার মেডিকেল জীবনের ৭ বছর কেটেছে রাজশাহী ।

ঢাকা থেকে যাওয়ার পথে রাজশাহী শহরের ৩০ মিনিট আগেই পুঠিয়া পাবেন।রাএ্রি যাপনের জন্য রাজশাহীতে হোটেল পাবেন ২৫০থেকে৮০০টাকার ভেতর।এছাড়াও আশপাশে ঘুরে দেখতে পারেন নাটোর রাজবাড়ী, বাঘা মসজিদ, সোনা মসজিদ তোহা খানা,পদ্মার চর। পুঠিয়ার প্রায় অনেকটা জায়গা নিয়েই আছে বিভিন্ন ধরনের ছোট বড় মন্দির আর রাজবাড়ি।

পুঠিয়াতে যাওয়ার পর প্রথমেই যে মন্দিরটা দেখলাম তার নাম “আন্নি মন্দির”। প্রায় ৪০০ বছর পুরানো এই আন্নি মন্দির যা মুঘল আমলেই তৈরি। অত্যন্ত সুন্দর কারুকাজ দিয়ে গড়া এই মন্দির। আগে এইখানে পূজো হতো
আন্নি মন্দিরের সাথেই আরও দুইটি মন্দির আছে, যার একটির নাম “ছোট গোবিন্দ মন্দির” আর অপরটির “গোপাল মন্দির”। গোপাল মন্দিরের বয়স ২৫০ বছরের মত। একপাশে বিশাল বড় একটা দিঘি আর তার পাশেই এই মন্দিরগুলো।
যখন ছবি তুলতে তুলতে আমরা ক্লান্ত, তখন দিঘির পাশে বিশাল বড় বড় নারিকেল গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছিলাম। দিধির পাশঘিরে রয়েছে এই মন্দিরগুলো। এইভাবেই চলছিল আমাদের ছবি তোলা আর বাংলার এক প্রাচীন জমিদারের জমিদারির শেষ অংশের দর্শন।


এই মন্দিরগুলোর রক্ষানোবেক্ষনের কাজ করছে বিশ্বনাথ নামে একজনে, সেই আমাদের মন্দিরগুলো আর তার প্রাচীনতম ইতিহাস বর্ননা করছিল।
দিঘীর অন্যপাশে পুঠিয়া রাজবাড়ি। সামনের দিকে ৩.০৫ মিটার লম্বা বারান্দা নিয়ে এই পুঠিয়া রাজবাড়ি যা এখন “লস্করপুর ডিগ্রী কলেজ” হিসাবে পরিচিত। এই বিশাল রাজবাড়িটি তৈরি করেছিলেন “রানী হেমন্তকুমারি দেবী” ১৮৯৫ সালে, তাঁর শাশুরী “মহারানী শরৎসুন্দরী দেবীর” সৌজন্যে।


বিশাল এই রাজবাড়ির সাথে আরও একটি মন্দির আছে যার নাম “পঞ্চরত্ন গোবিন্দ মন্দির”। এই মন্দিরে এখনও পুজো হয়। এই মন্দিরের ভিতরে আর বাহিরের অত্যন্ত সুন্দর কারুকাজ দেখে যে কেউ মুগ্ধ হবেনেই। পঞ্চরত্ন নাম করনে সম্ভবত এই মন্দিরের ৫টি সুউচ্চ গম্ভুজের ভুমিকা আছে।














শিবমন্দির যাবার পথে রাজবাড়ির সামনের দিকে আরও একটা মন্দির আছে যার নাম “ডোলা মন্দির”। নাম করনের কোন ইতিহাস জানা সম্ভব হয় নাই।



শিবমন্দির প্রায় দুইতলা সমান বেদির উপরে তৈরি। বেশ অনেক গুলো সিঁড়ি পার হতে হয় এই মন্দিরে যেতে। ১৯.৮১ sqrm জায়গা নিয়ে এই শিবমন্দির। সিঁড়ি পার হয়ে উপরে উঠেতেই প্রথমেই চোখে পরবে বিশাল বড় শিবলিংগ। অত্যন্ত সুন্দর কাজের ছাপ এই মন্দিরের প্রটিতি দেওয়াল ঘিরে। মন্দিরের স্তম্বগুলতে বিভিন্ন ধরনের কারুকাজ বস্তুত মন্দিরের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে বহুগুন। মন্দিরের পিছনের দিকে বাঁধানো ঘাটে নেমে যেতে ঘুরানো সিঁড়ি রয়েছে। ১৯৭১ সালে এই মন্দিরকে ধংস করে দেওয়ার চেষ্টা চালানো হয়। যার চিনহ আজও আছে দেওয়াল এর গায়ে। ধংসকারীরা শিবলিংগকে ধংস করার চেষ্টা করেছিল কিন্তু ওইটাকে জায়গা থেকে সরানো যায়নি। মন্দিরের পুরহিত বিশ্বনাথ দাবি করেন এই শিবলিংগ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ।





৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×