somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাহাড় নদী ঝরনার দেশ নাফাখুম যাবার বর্তমান খরচা পাতি

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাহাড়- নদী- ঝরণা- আকাশ- মেঘ সব একসাথে দেখার সৌভাগ্য একটা ট্যুরে সবার হয় না !!!! তাই নাফাখুম এ যাওয়া। যাবার সবচে নিরাপদ সময় হল নভেম্বরের শেষ এর পর শীতকাল... তখন পানি কম থাকে ভয় কম লাগে- এডভেন্চারও কম লাগে
নাফাখুম যাবার খরচ আগের চেয়ে বেড়ে গিয়েছে। আমরা ঘুরে এলাম গত সপ্তাহে। ব্লগ থেকে যা খরচের ধারনা নিয়ে গিয়েছিলাম সময়ের সাথে সাথে সেটা চেঞ্জ হয়ে গিয়েছে আবার ঐ এলাকার লোকজন 'ব্যাবসা'-ও শিখে গিয়েছে!!!
দল হিসেবে ৬থেকে৮জন করে ইউনিট হলে আমার মনে হয় সবচে সুবিধা। কারন মাঝি আর গাইড বাদে নোউকায় ৭-৮ জন এর বেশি উঠা ঠিক না।

যা হোক , খরচের ধরনটা হবে এমন-

--প্লাস্টিকের মজবুত স্যনডেল। পুরান ঢাকা থেকে ১৩০ টাকা দিয়ে কিনছিলাম। অসাধারন গ্রিপ আর পারফরমেনস। ওডোমস মাঝারি -৪৫ টাকা, ম্যালরিয়া প্রতিষেধক ট্যাব ক্লোরোকুইন ১৫ টাকা( ট্যুর শেষে এসে ১ সপ্তাহর আরেকটা খেতে হবে), নাপা, ওরস্যালাইন, ব্যাথানাশক, ব্যানড এইড- প্রয়োজনমত।

-- ঢাকা থেকে বান্দরবান = ৬০০ টাকা (নন এসি)
অথবা, ঢাকা- চিটাগাং=৫০০টাকা, চিটাগাং-বান্দরবান=১০০টাকা

--বানদরবান- থানচি বাস= ১৯০ টাকা, রাস্তা ভাঙ্গা থাকার কারনে একবার বাস চেঞ্জ করতে হয় তাই টিকেট টা যত্ন করে রাইখেন - নৈলে ঐ বাস চেঞ্জ করার পর আবার ভাড়া দেয়া লাগতে পারে । চাইলে মাঝখানে নেমে নীলগিরি রিসোরট টা দেখে ফেলতে পারেন, পরের বাস ২ ঘন্টা পর আসে তখন ওটায় উঠে পরবেন। বাসের টাইম হল
বান্দরবন থেকে সকাল ৮টা, ১০.৩০টা, ১২.৩০ এবং ২.৩০।
থানচি থেকে- সকাল ৮টা, ১০টা, ১২টা, ২টা।

-- থানচি পৌছে নৌকা পারাপার ৫ টাকা।

-- বিজিবি এবং থানচি পুলিশের কাছে দলের সবার নাম, ঠিকানা, বাবার নাম, পেশা, ফোন নম্বর সেইসাথে মাঝি ও গাইডের নাম জমা দিতে হবে। থানচি থেকে গাইড নেয়া বাধ্যতামূলক করে ফেলেছে বিজিবি।

-- গাইড এর থাকা-খাওয়া আপনের দায়িত্ব সেই সাথে তাকে ৫০০টাকা/দিন হিসেবে দিতে হবে,আর ১০০টাকা গাইড সমিতিতে জমা দিতে হবে। এই গাইড আবার ণাফাখুম যাবে না- যাবে রেমাক্রি পর্যন্ত!! বাংগালী গাইড দের ধান্দা থাকে কিভাবে আপনার টাকা খসানো যায়। আমাদের গাইড ছিল আনোয়ার মিঞা। লোকটারে ভালই তবে সব জায়গায় আপনার খরচ বাড়িয়ে দেবে
-- নৌকা ভাড়া পরবে রেমাক্রি যাওয়া আসা ৪৫০০ টাকা (২ দিনের হিসেবে)।পাহড়ি মাঝি নেয়া ভাল তবে আজকাল কিছু অযোগ্য পাহাড়ি নাকি মাঝি হয়েছে। তাই বিজিবি এর কাছে পরামর্শ করে নেবেন।
-- থানচি থেকে বড় সাইজের পলিথিন(পিস ২০-২৫টাকা) এবং রশি কিনে নেবেন। পলিথিনে আপনাদের ব্যাগগুলা ঢেকে নিবেন যাতে পানি না লাগে। আর রশি লাগবে ণাফাখুম যাবার সময়। লাইফ জ্যাকেট নিতে পারেন ৫০ টাকা/দিন। লাইফ জ্যাকেটে আমার কোনো ভরসা নাই।
-- ফোনের নেটওয়ারক আছে টেলিটক আর রবি-র। সেটা আবার তিন্দু পৌছহার আগেই নাই হয়ে যায়। সো নৌকায় উঠার সময় মোবাইল ঐ পলিথিনে ঢুকিয়ে নেবেন।
-- তিন্দু তে থাকার হোটেল হয়েছে , নাম- হোটেল ওয়ান আবাসিক। ৩ জনের ছিলাম এক রুমে- একটা ডাবল খাট আর আর একটা সিংগেল খাট এর । ভাড়া পরেছে ৩৫০ টাকা. খাওয়া পড়বে ৯০টাকা পার প্লেট। পাহাড়ি মুরগি সাথে ভাত আর আলু ভরতা/ ভাজি। চা ৫টাকা করেই। সিগারেট কিনতে হলে এখানেই কিনে নিন। এরপর আর পাওয়া যায় না।

-- পানি বেশি থাকলে রাজাপাথর পার হতে হবে পাশের জোকের পাহাড় ধরে। জোক ধরলেও ভয়ের কিছু নাই। রক্ত বেশি পরলে- ব্যান্ড এইড ক্রস করে লাগিয়ে নেবেন। পানি বেশি থাকলে আর মাঝি ভাল না হলে ঐ অংশে নৌকায় পার না হওয়ায় উচিত
সাতার না জানলে ভয় কারে কয় পাওয়া শুরু করবেন এর পর থেকে..।

দুর্গ পাহার- বন্দর নামক একটা খরস্রোতা জায়গা পার হবার পর....

--রেমাক্রি থেকে আবার ঐ নাম-ধাম জমা দিবেন বিডিআরের কাছে। গাইড নিবেন। গাইড ৫০০টাকা আর সমিতি চারজ ১০০টাকা=টোটাল ৬০০ টাকা। সাথে নিবেন কলা - বিস্কিট-স্যালাইন। (থানচি থেকে নিয়ে আসা গাইড বৈসা ঘুমাইবো, বিড়ি ফুকবো -- ফাউ ফাউ টাকাও লইব)

এরকম কিছহু জায়গায় নৌকার বদলে হেটে পার হতে হবে....
--নাফাখুম এর দিকে যাবেন, ২ঘন্টা লাগে, ৩বার খাল পার হতে হবে- তাই সাতার না জানলে সাবধান। ঐ দড়ি যে নিয়া আসছহিলেন থানচি থেকে - ঐটা ইসতেমাল কৈরেন। স্রোত বেশি থাকলে আর সাহস বেশি নেয়ার দরকার নাই। ২য়বার ও ৩য়বার যখন খাল পার হটে হয় তখন গভিরতা বেশি। ২য়বার খাল পার হবার পর রাস্তা যায় আরো খারাপ হয়ে...।
-- নাফাখুম দেইখেন কিন্তু অনুরোধ নোংরা কইরেন না জায়গাটা। খাবারের প্যাকেট টা কস্ট করে সাথে করে নিয়ে এসেন। ঐখানে ফেলায়েন না।


নাফাখুম ঘোরা শেষ ? - এরপর শুনলাম অন্যদিকে আরকটা ঝর্ণা আছে নাম- লিক্ষ্যং ।রেমাক্রি থেকে ৩০ মিনিট নৌকায় যেয়ে ৩ঘন্টা ঝিরিপথে হেটে নাকি ঐখানে পৌছনো যায়!!!!

-- রেমাক্রি তে চেয়ারম্যানের বাড়িতে ছিলাম, ২ বেলা খাওয়া ও একরুমের ভাড়া সহ ১৫০০ টাকা দিয়েছিলাম।
--রেমাক্রিখুম এ লাফালাফি করার চান্স মিস কৈরেন না যদি পানি কম থাকে-

-- আসার সময় থানচি -বা.বন এর রাস্তায় নীলগিরি পার হবার পর মেঘের খেলায় মন টা জুরিয়ে গিয়েছে।
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×