somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন জরিনা

১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাবু বাজারে যাব , পয়সা দাও- বলে বাইরের দরজা ঠেলে ঘরে ঢুকল জরিনা । আমার ফ্ল্যাটের সদর দরজা সব সময় খোলাই থাকে । দরজা আঁট করে সেঁটে রাখলে কেমন জানি অতি ছোট মন ছোট মন মনে হয় । আমার উল্টো ফ্ল্যাটে থাকে এক কম বয়েসি দম্পতি । কেউ বেল টিপলে দরজা দু’ ইঞ্চি ফাঁক করে সব কথা সেরে নেয় । চলে গেলেই ঠকাস করে প্রায় মুখের ওপর দরজা বন্ধ হয়ে যায় । সেদিন সঙ্গে নাতনিকে নিয়ে এসেছে জরিনা । চার নম্বর মেয়েটি থাকে সুন্দরবন । শ্বশুরঘর মোটামুটি খারাপ নয় । অল্প সল্প জমি আছে শ্বশুর চাষ করেন । ছেলে সাহায্য করে । কোনরকমে চলে আর কি । স্বামীকে নিয়ে ঢাকা চলে আসতে চাইছে । রিক্সা চালিয়ে হয়ত আরও একটু রোজগার হতে পারে । চাষের জমিতে তো সেরকম আয় নেই। মাঝে মাঝে মধু আনতে বনে ঢোকে সে তো আরও বিপজ্জনক ।
জরিনারও শ্বশুরবাড়ি সুন্দরবন । কিন্তু সে ঘর তো তাকে কবেই ছাড়তে হয়েছে । পাঁচটি ছেলে মেয়ে নিয়ে এসেছিল আজ থেকে পনের বছর আগে । সে দিনটি আজও হেঁটে হেঁটে চোখের সামনে এসে দাঁড়ায় । কাজের খোঁজে এসেছিল একটি পঁচিশ বছরের মেয়ে । সবাইকেই বলছিল ওর কথা । যা আমরা সবসময় ই শুনি, স্বামী আবার বিয়ে করেছে । সুতরাং…। ওর নিশ্চিন্ত জীবন থেকে মুক্তি। চেষ্টা করেছিল সতীনের সঙ্গে ঘর করবার । কিন্তু ওর মুখ ও তার সঙ্গে আর পাঁচটি মুখ তখন স্বামীর কাছে বাড়তি । সে নতুন কচি বউকে নিয়ে আহ্লাদে আঁটখানা । তাই জরিনা এখন গ্রামের ভাবীর পরামর্শে ঢাকার গুলিস্তানে। প্রথম বাচ্চাগুলোকে রেখে কাজ খুঁজতে এসেছিল । আমাদের এপার্টমেন্ট –ওকে নিয়ে এসেছিল আর এক কাজের খালা । এখানেই তিন বাসায় ওর কাজ জুটে যায় । বড় দুটো মেয়েকে দিনরাতের কাজে দিয়ে দেয় । তিনজনকে নিয়ে চলে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত হাড় খাটুনি । কখন কখন আরও বেশি থাকতে হত একটি বাড়িতে রাতের রুটি করার জন্যে । এক চাকরি করা দম্পতি সারাদিনের পরিশ্রমের পর আর রুটি করার মত ধৈর্য থাকে না ।
বেশ ঢল ঢল চেহারা জরিনার । চোখগুলো খুব বড় বড় । এত কষ্টের মধ্যেও স্বাস্থ্যটি ওর অটুট কোন যাদুবলে কে জানে । দুপুরের ভাত খায় রশিদ সাহেবের বাড়িতে । সন্ধেবেলা চা-রুটি আমার বাড়ি । ছেলেটিকে স্কুলে দিয়েছে । দুই মেয়েও ঠিকে কাজের জন্যে তৈরি হচ্ছে । ছেলেটিকে নিয়ে মহা সমস্যা । তার পড়াশোনায় কোন মন নেই । কাছেই অবৈতনিক প্রাইমারী স্কুলে পড়ে সে । মা বেরিয়ে এলেই মহা আনন্দে খেলে বেড়ায় । মায়ের তো সময় নেই ওর পেছনে ঘুর ঘুর করার । বোনদের সে মোটে পাত্তা দেয় না । জরিনা আবার পুত্র স্নেহে অন্ধ । রোজ ই বোঝাই– মেয়েগুলোকে-ও স্কুলে দিয়ে দে। তোর মত জীবন হবে ওদের । দুটোকে তো বাইরে দিয়েছিস । এ’দুটো অন্ততপক্ষে ; বলে , জান কত টাকা লাগবে ? আমি বলি , কেন স্কুলগুলো তো বিনে পয়সায় পড়ায় । ঐ শুনতেই বিনে পয়সায়। বই আছে , স্কুলের জামা আছে । আরও কতকিছু লাগে জান । তখনও সর্বশিক্ষার ঢেউ আসেনি। দুপুরে পেট পুরে খাওয়ার ধুমধাম শুরু হয়নি । তাই আর মেয়েদের কোথায় পাঠান হল! ওরাও মার রুজি বাড়াতে লেগে গেল কাজে। মায়ের সঙ্গ ধরে আসতো ঝিমা সে চার নম্বর । দেড় , দু’ বছরের বছরের তফাতে সবগুলোর জন্ম। বড়টির বয়েস এই বার , তের ছিল তখন ।। তিন নম্বর রিমা ঘরে থেকে ভাইকে সামলাত । ভাইকে নাওয়ানো খাওয়ানো ঘুম পাড়ানো । ভাই ও নিজের জন্যে রান্না করা । রাতে জরিনা বাজার করে চাল ডাল সবজি নিয়ে গেলে রাতে রান্না হত । ভাতে জল দিয়ে রেখে সকালে ভাই বোনে তাই খেত ।
এই ভাবে চার পাচ বছর কেটে গেল । বার বার ই বদলাচ্ছে ওদের কাজ কর্ম । মোটামুটি খাওয়াদাওয়া জুটছে । মেয়ে তিনটেকেই থাকা খাওয়ার জায়গায় দিয়ে দিয়েছে । জরিনাও যা রোজগার করছে একটু থিতু হয়েছে মনে হয় । মুখে চোখে একটু চকচকে ভাব । এর মধ্যে এসে , বাবু একটু দেশে যাব । দেখে আসি ওদের মন কেমন করছে । আমি বলি , কার জন্যে বরের জন্যে ? ধন্যি বাপু তোদের প্রেম । তা যাচ্ছ যাও পেটে করে কিছু নিয়ে এস না যেন । আমি সতর্ক করি । ওকে কি কোন ভরসা আছে ? মন ভুলে যায় পট করে । ফেরার সময় দেখি বাড়ির পান নিয়ে এসেছে । সুপুরি নিয়ে এসেছে । আমি বলি , কি রে খুব আদর যত্ন পেয়েছিস মনে হচ্ছে । এক গাল হাসি । কোথায় শুলি রাতে ? লজ্জায় একেবারে মাথা নুয়ে গেল । মাথাটা গেল গরম হয়ে । বললাম জানিস তোর আদর কেন বেড়েছে ? তুই বাচ্চা কাচ্চা মিলে টাকা পাচ্ছিস তো তাই । তোর একবারও কি মনে হল না , যারা তোর খবর করেনি গত পাঁচ সাত বছরে তারা আবার যোগাযোগ করছে কেন? — না গো বাবু , ওখানে তেমন আয় পত্তর নেই তাই এখানে আসতে চায় । শহরে তো রোজগারের অনেক রাস্তা আছে । আমি বলি , অ । তা তোর সতীন আছে না গেছে । আছে গো , শরিল একদম শুকিয়ে গেছে । শ্বশুর মারা গেইছে । সে খাটতে পারত খুব । জমিজমা আর বেশি নেই । কি মজাতেই না আছে এই লোকগুলো । পিত্তি জ্বলে যায়। আদিখ্যেতা ! নিজের মনে গজ গজ করতে থাকি । পরের সপ্তাহে জরিনা দু তিন দিন কামাই করল । চিন্তায় থাকি , কি জানি আবার অসুখ বাঁধাল কি না । আসলে জিজ্ঞেস করি , কি রে কামাই করলি যে ।শরীর খারাপ হয়েছিল? কোন উত্তর দেয় না । কি রে বল ?– সে এসেছেল, মাথা নিচু করে । এই মরেছে । আমি বলি, কেকেকে? তোমাদের জামাই গো বাবু। বাবুর মেজাজ ওর ভালই জানা আছে । আর বাবু যে এই ব্যাপারটা নিয়ে বেশ বিরক্ত তাই কাচুমাচু মুখ । নিকুচি করেছে জামাইয়ের । এখানেও এসে হাজির হয়েছে !! যাক গে আমার আর কি ! যার আম তার আঁটি , সে ই বুঝবে । চুপ করে থাকি । ভাবি এতদিন শহরে থেকে নিশ্চয়ই বুদ্ধি বেড়েছে ।
কিন্তু না , দিন পেরলো না । পরের মাসে দেখি মুখ শুকনো করে রাত ন’ টায় কাজ সেরে যাওয়ার পথে হাজির হয়েছে । বাবু , এ মাসে হই’নিক । কি বলিস মুখপুড়ি ! আঁতকে উঠি । এখন ? ভ্যাক করে কেঁদে পড়ল । কি করি এখন। মুখ দেখে কি যে মায়া হল । এই ভয় ই তো পাচ্ছিলাম । বলি, এখন কি করতে চাস? রাখবি? না …। –না গো বাবু , কোথায় রাখব ? তুমি ত সব জান … সত্যি তো আমার থেকে বেশি ওর দিনগুলো আর কে দেখেছে ! –বলি , ঠিক আছে আমায় একটু ভাবতে দে । পরদিনই ফোন করলাম আমার এক ডাক্তার বান্ধবীকে । দিনখ’ন ঠিক হল । চিরদিনের মত শঙ্কা মুক্ত করালাম । যাক আর ভয় নেই । নিশ্চিন্ত হয় । এবার একটু শান্তিতে থাকবে । সে ও আর যাওয়া আসা করছে না। কিন্তু জরিনা মাঝে মধ্যে যাতায়াত করতে লাগল । ওখানে তার আদর যত্ন হচ্ছে বুঝলাম । টাকা পয়সাও হয়ত দেয় । আমাকে বলে না । আমি বার বার বলি মেয়েদের জন্যে যে খাতা খুলে দিয়েছি ব্যাঙ্কে প্রত্যেক মাসে সেখানে টাকা রাখিস কিন্তু ।
চারনম্বর এখন বাড়ি থাকে ভাইকে দেখে । তিন নম্বর আমাদের ওখানেই একটি বাড়িতে ঠিকে ঢুকেছে । সকাল থেকে রাত পর্যন্ত থাকে । রাতে মার সঙ্গে বাড়ি ফিরে যায় । যে বাড়িতে খাওয়া পরার কাজে দিয়েছিল সে বাড়ির বাবুটির বেশি আদরযত্নের ফলে ওকে কাছে এনে রাখতে হয়েছে । চোখের সামনে থাকবে । দেখতে ও ই সবচেয়ে ভাল । ফর্সা রঙ । স্বাস্থ্য ও ভাল । নাক চোখ কাটা কাটা । সে আর বাঁচে ? হটাত একদিন কেঁদে পড়ল জরিনা, মেয়েকে খুঁজে পাচ্ছে না । কদিন থেকেই ওর হাব ভাব আমার কেমন কেমন ঠেকছিল । এত সাজগোজ বেড়েছে । কো’থ থেকেই বা এত পয়সা পায় । আমি ভাবি দরকার কি সব ব্যাপারে নাক গলানোর । মেয়েরা বড় হয়েছে । ওরাই বুঝবে ।
আবার দু তিন দিন খবর নেই ।
আসে তিন দিন পর । আমি হা করে দাঁড়িয়ে । কি জানি কি শুনব ? আবার একগাল হাসি । বাবু মেয়ে জামাইকে ঘরেই তুলে ফেললাম গো । ছেলেটি মন্দ নয় । নীলক্ষেতে চা বিক্রি করে । ছেলের মা ঘরে তোলেনি । যৌতুক ছাড়া বিয়ে । তায় আবার নিজে পছন্দই করে । আমার কাছেই আছে । কয়েকদিন পর নিজে এক কামরা দেখে বাড়ি ভাড়া নেবে । কিন্তু এক কামরা আর ভাড়া নেয়া হয় না । সাত মাসের পোয়াতি রেখে সে উধাও হয়েছে ……।

৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

উহ শব্দ

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৮

উহ শব্দ
সাইফুল ইসলাম সাঈফ

হে আমার পালনকর্তা তোমার ইবাদত করি
তবে নিয়মিত না, মাঝে মাঝে
মনের জোর হারাই, অনেক কথায়
গাফিলতি করি বহু পরিস্থিতি কারণে
তবে মানি তুমি এক অদ্বিতীয়
তুমি একমাত্র সৃষ্টিকর্তা।
তুমি বলেছ পিতা-মাতার সাথে... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×