এক সকালে ঘুম থেইক্কা উইঠা জাস্ট টাসকি খাইলাম। বস মেসেজ পাঠাইছে have you sent the kiis? Don’t miss it today.
মনে মনে আস্তাগফিরুল্লাহ পড়ি। বস হঠাৎ ক্রেজি হইলো ক্যান? নানা প্রশ্ন উক্কি মারে জটিল মনের কোণায়? বসের বউ কী বাপের বাড়িত গেছেনি? ( ভুলে আমার নাম্বারে ম্যাসেজ চইলা আসছে) নাকি বস গে? এই ম্যাসেজ অফিসে দেখাইলেতো বস জেন্ডার কেইসে ফাইসসা যাইব। Laughing out loud
মনে মনে দোয়া ইউনুস পড়ি আবার ম্যাসেজটা ভালাভাবে পড়লাম। না বস ঠিকই লেখছে। আমারই পড়তে ভুল হইছে।
আসলে বস kiss লেখে নাই লেখছে kiis ( Key Informant’s Interview) KII বহুবচনে লেখছে সঙ্গে s যোগ কইরা আমি নিজেই ass হইয়া গেলাম। শুধু শুধু বসরে ভুল বুজলাম। Laughing out loud
একদা কমিউনিকেশানের ক্লাসে স্যার কইল কমিউনেকেশান হইতে হইব পানির লাহান টলমলে। কোনো jargon ইউজ করন যাইব না। আমি খাড়াইয়া কইলাম, Sir, jargon itself a jargon, why do you use this? স্যার কয় হ হ ঠিক কইছ। কিন্তু কইতে কইতে আর হুন্তে হুন্তে ইডা আর jargon নাই। আমি কই বেশি বেশি কইলে কী স্যার jargon ডিসট্রীল ওয়াটার হইয়া যায়? স্যার কয় তাইতো মনয়। আমিও এইডা হিখলাম। Laughing out loud
একদিন নিজেগো অফিসের একটা বহুল প্রচলিত টার্ম অন্য অফিসের প্রেজেনটেশানে ইউজ কইরা ভয়ানক লেং মারা খাইলাম। আমার টার্ম ছিল AOB। এইডা হুইনা ঐ অফিসের গুরুজন কয় প্রেজেনটেশানে jargon কেন? AOB কিতা? আমি কই এইডাতো আমাগো অফিসে ডিসট্রীল ওয়াটার। আর মনে মনে হিখলাম এক জায়গার ডিসট্রীল ওয়াটার অন্য জায়গার jargon। AOB কইতে আমরা বুঝি Any Other Business.
আমার বস sociology পড়া উচ্চতর ডিগ্রি anthropology তে। বস সব কিছু অতি সুক্ষভাবে বিশ্লেষণ করে। আমারে একদিন কয় আপনিতো পিউর সোশ্যাল সায়েন্সের না। আপনারা Qualitative বিষয়গুলো একটু কম পড়ছেন। আমরা অনেক বেশি পড়ছি এসব। মনে মনে কই হাছা কতা। মুখে কী স্বীকার করন যায়!! বসরে কইলাম বস আপনি কী এই কতাটা হুঞ্ছেন?
“Political Science is not only science but mother of all science. “
কে কইছে আমি জানি না Laughing out loud
বস কয় না হুনি নাই, আমি কই হুনবেন ক্যামনে পড়ছেনতো লিপিস্টিক সাবজেক্টে। আমাগো ভার্সিটিতে sociology রে আমরা লিপিস্টিক কইতাম।
আমি বসরে কইলাম আপনার সাবজেক্টের তিনজন প্রধান চিন্তাবিদের নাম কন জেগুলারে দুনিয়ার বেবাক মাইনসে চিনে, আর আমার সাবজেক্টের তিনজন প্রধান চিন্তাবিদের নাম কন জেগুলারে কেউ চিনে না । আমি জানি বস কইতে পারব না কারণ আমিতো সক্রেটিস, প্লেটো এরিস্টটলরে নিয়া সুবিধাজনক জায়গায়। দুরখেইম, ক্যোঁৎ রে আর কয়জন চিনে। বস সুবিধা করতে না পাইরা আমতা আমতা করে।
একদিন ইয়াহুতে চ্যাট করতে গিয়া এক ফাজিল পোলার সাথে organism রে orgasm লেইক্ষা ফালাই। বেদ্দপ পোলা দেখি আর orgasm এর বাইরে যায় না। শেষমেশ তেক্ত বিরক্ত হইয়া তারে ব্লক কইরা বাঁচি।
দুনিয়ায় কত্ত নতুন নতুন অভিজ্ঞতা। মাঝে মাঝে মনয় মানুষ এক্ষান মহাকাশ যান সদৃশ প্রাণী। যতই উপ্রে উঠে লক্ষ্য নিম্নগামী। মঙ্গল গ্রহে গেলেও তার চূড়ান্ত লক্ষ্য নীচের দিকে যদিও মহাশূন্যে উপর নীচ নাই। মঙ্গল গ্রহের মিশন শেষে মহাকাশ যান ধ্বংস হইয়া যায় অথবা আবার মাটিতে নামে। কিন্তু আইজকে মনে হইল মানুষ নলকূপের নল। এইডা অতি নিম্নগামী। নইলে নিজ থেইক্কা সরকার প্রধান হিসেবে নিজের নাম প্রস্তাব করে!! হে হে হে নিজে নিজে হাসি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



