যখন সব ঝাউপাতারা ঘুমিয়ে গেল
জ্যোৎস্নার ধবল পরশে
জোনাকিরা লুকিয়েছিল অমাবস্যার কোলে
মেঘগুলো ডানা মেলে উত্তর থেকে দক্ষিন গোলার্ধ
মাছেরা ঘোলা জলে সঙ্গী খুঁজে হয়রান, তখন
আমাদের এই গ্রহে তোমার - আমার অদ্ভুত যোগাযোগ
আকস্মিক স্ফুলিঙ্গ আমাদের ইলেকট্রনের মতো ছুটোছুটি
তারপর জ্যোৎস্না বিলীন আমরা ও মিশে গেলাম
অস্তিত্ব হারিয়ে সামাজিক নিয়ম
আমাদের ভালবাসা চলে যায় হিমাংকের নীচে
চরম শূন্য তাপমাত্রা আর অসীম শূন্যতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



