অনিশ্চিত পৃথিবীতে মানুষ যুগে যুগে বিভিন্নভাবে সত্য খুঁজেছে। অনুসন্ধিৎসু মন বারবার মানুষকে নানা গোলক ধাঁধায় নিক্ষেপ করেছে। এ ধাঁধা মানুষকে সত্যে উপনিত হতে সাহায্য করেছে। সত্যের আপাত-স্ববিরোধীতায় দার্শনিকদের আসল মজা। Soren Kierkegaard বলেছিলেন “ The thinker without paradox is like a lover without feeling, a paltry mediocrity.” কোন তত্ত্বীয় আলোচনায় না গিয়ে আজকে যুক্তিশাস্ত্রের দুটি সাধারণ বিষয়ের উপর একটু দৃষ্টি দিব।
বিজ্ঞান-গবেষণা-যুক্তিশাস্ত্রে দুটি কমন পদ্ধতি হচ্ছে
১) অবরোহ (Deductive)
২) আরোহ (Inductive)
অবরোহ (Deductive): একটি চূড়ান্ত সত্যের মাধ্যমে পূর্ব নির্ধারিত/ প্রমানিত একটি সত্য থেকে কতোগুলো সরল সত্যে উপনিত হওয়ার পদ্ধতি হচ্ছে অবরোহ।
উদাহরণ এক১:
-মানুষ মরণশীল
-আবুল হোসেন একজন মানুষ
সুতরাং আবুল হোসেন মরণশীল
উদাহরণ এক ২:
-সকল রেলমন্ত্রী দুর্নীতি করে।
-মুজিবুল হক একজন রেলপথ মন্ত্রী
সুতরাং মুজিবুল হক দুর্নীতি করে ।
উদাহরণ দুই এ যেটাকে প্রমানিত সত্য হিসেবে বিগত কয়েকজন রেলপথ মন্ত্রীর কার্যক্রম বিশ্লেষণ করে এটাকে প্রমানিত সত্য হিসেবে বিবেচনা করা হয়েছে। দুই হাজার বছর আগে এক গ্রীক দার্শনিক বলেছিলেন
‘কোন কিছুই নিশ্চিত নয় , এমনকি যা বললাম তাও নয়।‘
দুর্নীতির প্রমাণ ছাড়া কাউকে দুর্নীতিবাজ বলা আইনিভাবে গ্রহণযোগ্য না হতে পারে সামাজিক কিংবা রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য। কারণ আইনের ফাঁক ফোকর মেলা, এসব ফাঁক ফোঁকর দিয়ে অনেক রুই কাতলা বেরিয়ে যায়। আইন লিমনের জন্য যেমন র্যা বের জন্য তেমন না। হাসান- হোসেন আবুল মন্ত্রী সাবেক পাতি মন্ত্রীদের জন্য যেমন আমলা-প্রকৌশলীদের জন্য তেমন না।
রেলমন্ত্রীদের ঘন ঘন কেলেঙ্কারিতে জড়ানো নিঃসন্দেহে আমাদের জন্য সুখকর নয়, যতটা সুখ পত্রিকাওয়ালাদের। তাই এমন একটি কাজ করা যায় যা করলে কেলেংকারি শব্দটি থাকবে না।
যেমন হতে পারে পাঁচ বছরের জন্য রেলপথকে মন্ত্রীদের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করা যেতে পারে। ব্যক্তিগত সম্পত্তি নিয়ে কিছু করলে কারো কিছু বলার থাকবেনা। এভাবে হয়তো স্বয়ংক্রিয়ভাবে রেলওয়ের বেসরকারিকরণ ঘটে যেতে পারে।
আরোহ (Inductive) :এটা হচ্ছে কতোগুলো সরল সত্যের মাধ্যমে একটি সাধারণ সত্য বা চূড়ান্ত সত্যে উপনীত হওয়া।
উদাহরণ: ৩
-গোলাম আজম একজন যুদ্ধপরাধি জামাত নেতা
-নিজামি একজন যুদ্ধপরাধি জামাত নেতা
-মুজাহিদ একজন যুদ্ধপরাধি জামাত নেতা
চূড়ান্ত সত্যঃ সব জামাত নেতাই যুদ্ধপরাধি
এখন আপনি যদি দেখেন কোন জামাত নেতার বিরুদ্ধে যুদ্ধপরাধের অভিযোগ নেই, সেটা আইনি ব্যাপার সেপার। কিন্তু যাদের নেতা যুদ্ধপরাধি যারা নেতার/দলের আদর্শের সৈনিক। সে সব দল/ব্যক্তি প্রত্যক্ষ বা পরক্ষভাবে অবশ্যই যুদ্ধপরাধি।
এখন উদাহণ-২ কে আমরা আরোহ বা পদ্ধতিতে এভাবে দেখতে পারি
-মুজিবুল হক রেলপথে দুর্নীতি করেছেন
-সুরঞ্জিত রেলপথে দুর্নীতি করেছেন
-আবুল হোসেন রেলপথে দুর্নীতি করেছেন ( যেহেতু আবুল হোসেনের সময় একটি মন্ত্রনালয় ছিল)
-নাজমুল হুদা রেলপথে দুর্নীতি করেছেন
চূড়ান্ত সত্যঃ সকল রেলমন্ত্রী দুর্নীতি করে।
এখন দেখা যাচ্ছে আরোহ অবরোহ দুটিই সত্যে প্রমানিত হয় মূলত বিপরীত পদ্ধতিতে। একটি বোটম-আপ ( আরোহ) আরেকটি টপ-ডাউন (অবরোহ) পদ্ধতি ।
[পাঠকের সুবিধার্থে দুই পদ্ধতির দুটি ডায়াগ্রাম প্রদান করা হল William M.K. Trochim এর Research Method Knowledge Base পুস্তক থেকে। ]
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



