তুমি নাকি লাল টিপ পড়ে এসেছিলে ?
ভাগ্যিস আমি ছিলাম না সেদিন
নইলে যে বসন্তটা দেখাই হতো না।
তুমি নাকি নীল শাড়ি পড়েছিলে ?
কৃষ্ণচূড়া খুঁজতে গিয়েছিলাম সেদিন
ভাগ্যিস গিয়েছিলাম,
নইলে যে নীল নকশার আঁচলেই হারিয়ে যেতাম।
তুমি নাকি মাথায় হলুদ ফুল গুঁজেছিলে ?
রাণী ক্লিওপেট্রার মুকুট পড়েছিলে,
ভাগ্যিস ফাগুন দেখতে বেড়িয়েছিলাম সেদিন
নইলে যে হলুদ মুকুটের ভৃত্য হয়ে যেতাম
ফাগুন আর দেখা হতো না।
তুমি নাকি আমায় ডেকেছিলে ?
আমাকে খুঁজেছিলে সেদিন,
ভাগ্যিস আমি শুনতে পাইনি
নইলে যে মরন লেখা ছিল আমার।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




