somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর লজ্জা দেবেন না

১৩ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা যারা সরকারি চাকরি করে সৎ জীবনযাপনের চেষ্টা করি, তাদের মধ্যে একটা অহংবোধ কাজ করে। হয়ত বেতন কম পাই, জমা-স্থিতি নেই বললে চলে, তাতে কী বিপদ-আপদে পড়লে পুরো রাষ্ট্রই আমাদের পাশে এসে দাঁড়াবে। অতএব অর্থের জন্য কাঙালপণার কোন মানে নেই। তাই ছাত্রজীবনে পেছন সারির সহপাঠীটি যখন বহুজাতিক কোম্পানির চাকরির বদৌলতে ঝা চকচকে গাড়ি হাকায়, ওয়েল ফার্নিশড ফ্ল্যাটে ডিনারের দাওয়াত দিয়ে পয়সার গরম দেখায়, তখন এই বোধের জোরে সব তুচ্ছ মনে হয়।
কিন্তু আজ (১৩ সেপ্টম্বর) একটি পত্রিকায় সাবেক প্রধান বিচারপতির এবিএম খায়রুল হকের স্ত্রী মিসেস আসমা হকের সাক্ষাৎকারটি পড়ে মনে হলো এতোদিন আমি বুঝি বোকার স্বর্গেই ছিলাম।
সম্প্রতি এবিএম খায়রুল হকের স্ত্রীর চিকিৎসা বাবদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অর্থ গ্রহণকে বিরোধীদলীয় নেত্রী উৎকোচ গ্রহণের সঙ্গে তুলনা করায় মিসেস আসমা আক্ষেপ করে বলেন, মনে হয় মরে যাই। মরে গেলেই মঙ্গল। অন্তত এত নোংরা কথা শুনতে হত না। এখন মনে হয় কেন যে সরকারি টাকা নিয়ে চিকিৎসা করাতে গেলাম। ওই সময়ে টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিলাম না। এ জন্য সে সময়ের প্রধান বিচারপতি এম এম রুহুল আমীন আমার চিকিৎসার জন্য ১০ লাখ টাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। তখনও জানতাম না তিনি আমার চিকিৎসার টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ব্যবস্থা করেছেন।
তীব্র প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে অধিক যোগ্যতা নিয়ে এই সরকারি চাকরিতে আসাই যেন আমাদের ভুল। এমনিতেই বেতন-ভাতা সুযোগ-সুবিধা নিয়ে হতাশার অন্ত নেই। তার ওপর ন্যায্য প্রাপ‌ নিয়েও যদি প্রশ্ন ওঠে আমরা কোথায় গিয়ে দাঁড়াব। আমরা তো কোন দলের লোক নই। যখন যে সরকার আসবে তারই আজ্ঞা বহনে আমরা প্রস্তুত। তাহলে আমাদের কেন রাজনীতির মাঠে টেনে আনা?
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

×