টিকেট বিক্রির রেকর্ড
০৬ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এদেশে প্রতিনিয়ত অনেকগুলো ওয়ার্ল্ড রেকর্ড হচ্ছে। শুধু তথ্যগুলো সঠিক স্থানে গিয়ে পৌঁছোছে না বলে যোগ্যস্বীকৃতি পাচ্ছে না দেশ। সেদিন এমনই একটা অশ্র“তপূর্ব ঘটনা দেখলাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের কাউন্টারে।
রেলের টিকেট বিক্রি সাধারণত যাত্রার দশদিন আগে থেকে শুরু হয়। সে হিসেবে ১২ জানুয়ারির টিকেট সংগ্রহের জন্য গত ৩ তারখি সকাল সাড়ে দশটায় কাউন্টারে যাই। গিয়ে শুনি সকালে যে দুটো আন্তঃনগর ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছাড়ে তার সবগুলো (ঢাকার) টিকেট বিক্রি হয়ে গেছে। মানে মাত্র দেড় ঘন্টায় সব টিকেট হাপিস। গ্রিনিস রেকর্ড বুকসের কর্তৃপক্ষরা এটা জানলে তো রীতিমতো ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি দিয়ে ফেলবে। হাজারের ওপর টিকেট এই দেড় ঘন্টায় কীভাবে বিক্রি হয়ে গেল, জানতে চাইলে কাউন্টারের লোকজন মোবাইলে টিকেট বিক্রির দোহাই দেন। উল্লেখ্য মোবাইলে মাত্র ২৫ শতাংশ টিকেট বিক্রি করা হয়।
অবস্থা বেগতিক দেখে বাসেই যাব বলে স্থির করি।
কিন্তু পরিবারের পীড়াপীড়ি আর নিরাপত্তার কথা ভেবে ৬ জানুয়ারি আবার স্টেশনে যাই। এবার আর কাউন্টারে নয়। কর্তব্যরত রেল কর্মচারীদের সহায়তা চাইলাম। চুক্তি হলো মহানগর প্রভাতীর দেড়শ টাকার টিকেট তিন শত টাকায় কেনার। এই বাড়তি টাকাতেই মিলে গেলো সোনার হরিণ টিকেট। পরে টিকেটের গায়ে লেখা দেখি ৩রা জানুয়ারি ৯ টা ১৮ মিনিটে ক্রয় করা হয়েছিল। অর্থাৎ টিকেট বিক্রির সঙ্গে সঙ্গে রেল কর্মচারিরা তা কিনে সংগ্রহ করে রাখে। ফলে দেখা দেয় টিকেটের দারুণ সংকট। আর এ সংকটকে পুঁজি করে তারাই জমজমাট ব্যবসা করে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া
সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও...
...বাকিটুকু পড়ুনআমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-


(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ...
...বাকিটুকু পড়ুন
আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন