দৃষ্টি আকর্ষণ
০১ লা জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
৯০ এর দশকে যারা বিভিন্ন পত্রিকার পাঠক পাতায় লিখতেন তাদের বলছি-
আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে- কিছুই কি নেই বাকি? আসুন না একবার সেই খোঁজ নিয়ে দেখি। হয়ত সেই আবেগভেজা মুহূর্তগুলো আর ফিরে আসবে না। বয়সের টান পড়েছে পেশীতে। রুটি-রুজির যুদ্ধে ত্রিশঙ্কু জীবন।
তাই বলে কি একদিন খোলা আকাশের নিচে বসা যায় না? বিকেলের মিষ্টি বাতাসে বসে বন্ধুর সঙ্গে কিছুটা খুনসুটি। খুব ঘটা করে একটা ছোট্ট কাগজ বের করা। তারপর ছাপায় নিজের নাম দেখে কিছুটা আদিখ্যেতা। হয়ত সব শেষে আবার হল্লার জীবনে ফিরে যাওয়া। কিন্তু এই ক্ষণিকের পরিত্রাণ কী অমোঘ কী অমূল্য সে তো আমরা জানি। আসুন সেই ভালোবাসা-বাসির দিনগুলোতে ফিরে যাওয়ার একটু চেষ্টা করি। একবুক বিশুদ্ধ বাতাস নিই।
সেই আহ্বান নিয়ে আমরা ফেসবুকে একটা গ্রুপ গঠন করেছি। ৯০-এ পত্রিকার (বিশেষ করে ভোরের কাগজ) পাঠক পাতাগুলো ঘিরে যে লেখক প্রজন্ম গড়ে উঠেছিল তাদের এক জমিনে নিয়ে আসার মানসে এই গ্রুপ। ইতোমধ্যে এই গ্রুপে ওই সময়কার শতাধিক লেখক সংযুক্ত হয়েছেন। এদের মধ্য কয়েকজনের নাম বললে এখনই নষ্টালজিক হয়ে পড়বেন। যেমন: গিয়াস ভাই, আরিফ জেবতিক, সুমন্ত আসলাম, মইনুল এইচ সিরাজী, সুমিমা ইয়াসমিন, সুমন সুপান্থ প্রমুখ।
আপনি এতে সংযুক্ত হন। সংযুক্ত করুন আপনার বন্ধুকেও।
আমাদের ঠিকানা-
https://www.facebook.com/groups/90witersgroup/
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩

আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে...
...বাকিটুকু পড়ুনঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪

ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে...
...বাকিটুকু পড়ুনভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ
এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।
তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার...
...বাকিটুকু পড়ুন