বিষন্নতায় ডুবে যাওয়া জীবনটা নিয়ে যখন একঘয়েমিতে কাটছিলো সময়গুলো তখন ব্লগের সন্ধান পেলাম আমার এক কলিগের মাধ্যমে।প্রথম অনেকদিন শুধু পড়লাম।তারপর লিখতে সাহস করলাম।অতি সাধারণ আটপৌড়ে জীবনে ব্লগ আস্তে আস্তে আমার বিনোদনের খোরাক হলো।অনেকের সাথে ভালো বন্ধুত্ব হলো।ভারচুয়াল যদিও সবই।তবু ব্লগ ভালোলাগার জায়গা নিলো মনে।খেটে খাওয়া সাধারণ মানুষ আমি।সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত সপ্তাহের প্রায় প্রতিদিনই অফিসের কাজে ব্যস্ত থাকি।সারাদিন কাজের পর বাসায় গিয়ে আবার চেয়ার টেবিলে বসে কম্পিউটারে কাজ করার মত মানসিক-শারিরীক শক্তি থাকে না।তারপর আবার রাতের এবং পরদিনের খাবারের ব্যবস্থাও করতে হয়।তবু একই নিয়মে চলা জীবনে কিছু আসাধারণ ভালোলাগার সময় কাটে ব্লগে।কারো সাথে হঠাৎ কখনও দেখাও হয়......মাঝে মাঝে কথা হয়।প্রথম দেখা হয় রাগ ইমন এর সাথে ।তারপর উদাসী, আইরিন, শামীম, রাশেদ,অচেনা বাঙালী,মুজতবা, অরুণ, নাঈম, প্রতু, মাথামোটা, জেবীন, ছায়ার আলো এবং আরো অনেকের সাথে।আর আমি কাজের ঝামেলায় সবসময় ব্লগে ঢুকতে পারি না.......যখনই একটু সময় পাই ব্লগে ঢুকে আমার প্রিয় ব্লগারদের পোষ্ট পড়ার চেষ্টা করি যদিও সবসময় সবার ব্লগ পড়া হয়ে উঠে না।বিষাক্ত মানুষ, নাদান, রাশেদ, উদাসী, রাগ ইমন, অচেনা বাঙালী, জেবীন, তানজিলা, মানুষ, সাইফুর, সামী, দেবদারু, ছায়ার আলো, আইরিন, আউলা এদের ব্লগ পড়ার চেষ্টা করি.......সময়ের অভাবে তাও সব সময় সম্ভব হয় না।এছাড়াও আরো অনেক ব্লগার আছে যাদের ব্লগও পড়ি.......কখনও কমেন্ট করি......তাদের কাছ থেকে উৎসাহ পেয়ে ভালো লাগে।এরা.....রাহুল,নিবেদীতা, প্রতু,কালপুরুষ......সবার নাম মনে পড়ছে না।
এই সাধারণ জীবনে সাধ আর সাধ্যের মধ্যে বিস্তর ব্যবধান।জীবনের প্রয়োজন এই সামান্যতম বিলাসিতাটুকুও কেড়ে নেয় অথবা বাধা হয়ে দাঁড়ায়।কিন্তু একসময় বন্ধুদের জন্য যেমন মন কেমন করত......তেমন এখন এই ব্লগ......ব্লগের কিছু মানুষের সাথে কথোপকথন এই ব্লগের প্রতি মনকে আকৃষ্ট করে।হয়ত অনেকের সাথেই দেখা হবে অথবা হয়ত অনেকের সাথে কখনও যোগাযোগ করাও সম্ভব হবে না।তবুও এরা বন্ধু তাই ভাবতে ভালো লাগে.....আদতে ভাবিও তাই। সব আড্ডায় আমার যাওয়া হয় না....সময়, সুযোগ মিলে না।কখনও মনটা কোথায় যেনো ডুবে থাকে।আবার আমার মত এত সাধারণ একজনের সব জায়গায় উপস্থিতিও হয়ত কখনও বেমানান হয়।আরো কত কথা.....সব লেখা হয় না।যেমন এত অল্প কথায় লেখা যাবে না....আইরিনের সাথে দেখা হওয়ার/কথা বলার অসাধারণ অনুভূতি, উদাসীর সহজ সরল আন্তরিকতা, অচেনা বাঙ্গালী, মানুষের সাথে চ্যাটে অনর্থক অনেক কথা বলার আনন্দ। আরো অনেক কিছু।এই অচেনা জগতের মানুষগুলি যেনো কত চেনা.....ক-ত-দিনের বন্ধুত্ব।
চিকন মিয়ার কথা বলা হয় নাই।
আটপৌড়ে জীবনে ভালোলাগা/ভালোবাসায় এই ব্লগ, ব্লগের কিছু মানুষ, কিছু মধুর স্মৃতি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩৪টি মন্তব্য ২৭টি উত্তর
আলোচিত ব্লগ
অধরা বালিকা

লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন
যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।