somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২ দিনের শিশুরও ফিজিওথেরাপি

০৩ রা মে, ২০১৬ রাত ২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শিশু যখন মায়ের গর্ভে বড় হচ্ছে সে সময় তার মধ্যে স্নায়ু, হাড় বা অন্য কোনও রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে৷‌ এই সমস্যাগুলো জিনগতভাবে, অপুষ্টি বা অন্য বিভিন্ন কারণে এসে শিশুর শরীরের ঠিক ঠিক বৃদ্ধির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে৷‌ শুরুতেই রোগটা ধরে ফেলার জন্য, শিশুর জন্মানোর সময়েই ডাক্তাররা স্ক্রিনিং করে দেখে নেন বাচ্চার শরীরে কোনও এমন ডিসঅর্ডার আছে কি না৷‌ নিউবর্ন স্ক্রিনিংটা তাই এই ধরনের সমস্যার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ৷‌ কারণ, ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার যত তাড়াতাড়ি ধরা পড়বে, বাচ্চাকে সাপোর্ট করা তত সুবিধেজনক হবে৷‌ যত দেরি করে রোগ ধরা পড়বে, সংশোধন করা ততই জটিল হয়ে যাবে৷‌ বিশিষ্ট চিকিৎসক ডাঃ সোমা ভট্টাচার্য বুঝিয়ে বললেন, ‘আসলে এই ব্যাপারটা অ-আ-ক-খ শেখার মতো৷‌ একটা বাচ্চাকে যদি ছোট বয়সে অ-আ-ক-খ না শিখিয়ে ২০ বছর বয়সে গিয়ে আপনি তাকে শেখাতে যান, সেটা কিন্তু অনেক বেশি সমস্যাজনক হবে৷‌’

এমন অনেক ডিসঅর্ডার আছে যা শুধুমাত্র ওষুধ দিয়ে সারিয়ে তোলা যাবে না৷‌ এর চিকিৎসা বিশেষ পদ্ধতির ফিজিওথেরাপি৷‌ আবার অনেক ক্ষেত্রে ফিজিওথেরাপির সঙ্গে সঙ্গে সাইকোলজিক্যাল থেরাপিও দরকার হয়৷‌ ডাঃ ভট্টাচার্য বলছেন, ‘একটা শিশুকে দেখেছি, সে টাচ সেন্সিটিভ৷‌ বাচ্চাটা চায়ই না যে তাকে কেউ ধরুক৷‌ তাই সামাজিকভাবে সে মানিয়েও নিতে পারে না৷‌ এটা কিন্তু কোনও মানসিক রোগ নয়, এটা একটা ডিসঅর্ডার৷‌ এর থেকে সামলে উঠতে শিশুকে মানসিকভাবে উৎসাহ দিতে হবে৷‌ এর জন্য আবার নির্দিষ্ট কিছু সেনসরি টেকনিকও আছে৷‌’

যেহেতু এই চিকিৎসাগুলো এক-আধদিনে হয় না৷‌ কারণ এই রোগগুলিও পেটে ব্যথা, গ্যাস বা অম্বলের মতো চট করে ওষুধ খেয়ে সেরে যাওয়ার নয়৷‌ এই সমস্যাগুলো যেতে সময় লাগে৷‌ আবার অনেক ডিসঅর্ডার কোনওদিনই পুরোপুরি যায় না৷‌ ধরুন কারও মেরুদণ্ডটা বাঁকাক্ট যদি এটা সারানো সম্ভবও হয়, প্রচুর সময় লাগবে৷‌ মনে হতে পারে, থেরাপি করে কী লাভ যদি রোগটা নাই সারেঞ্জ আসলে থেরাপিটা যদি রোগী না নেন, তাঁর মেরুদণ্ড বাঁকা হওয়ার ফলে মাসকুলার ডেভেলপমেন্ট এবং ডিসট্রিবিউশনও অস্বাভাবিক হবে৷‌ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে ব্যথা, চলাফেরার ক্ষমতা কমতে থাকবে৷‌ হয়ত ৫০ বছর বয়সে বিছানায় পড়তেন, সে জায়গায় ২০-তেই তিনি চলৎশক্তি হারিয়ে ফেলবেন৷‌

আসলে ফিজিওথেরাপির লক্ষ্য হল রোগীর অবস্হাকে উন্নত করা, যাতে তিনি সুস্হভাবে বাঁচতে পারেন৷‌ অনেক ক্যান্সারই সারে না যখন, রোগীকে সাপোর্টিভ কেয়ারটা দেওয়া হয়৷‌ যেমন ব্যথাটা কমানো হয়, যাতে মানুষটা হেঁটে-চলে বেড়াতে পারেন, নিজের কাজগুলো নিজে করতে পারেন৷‌ এক্ষেত্রেও ব্যাপারটা তেমনই৷‌ ডাঃ সোমা ভট্টাচার্য বলছেন, ‘সব চিকিৎসার লক্ষ্য সম্পূর্ণ সুস্হতা রাখা হয় না, হওয়া সম্ভবও নয়৷‌ এই ধরনের চিকিৎসায় তাই ছোট ছোট লক্ষ্য রেখে প্রতিদিন এগোনো হয়৷‌ আজকে যে শিশু সেরিব্রাল পলসিতে ভুগছে, তার হয়ত লক্ষ্যটা হবে সে নিজে একটা ফল তুলে খেতে পারল৷‌ এই সমস্যাগুলিতে ভোগা শিশুরা ছোট কোনও একটা কাজ নিজে করার লক্ষ্যপূরণ করলেও সেটা তার আর তার পরিবারের কাছে অনন্য এক প্রাপ্তি হয়৷‌’
(সংগৃহীত)
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১৬ রাত ২:৫২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×