somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গোড়ালির ব্যথা

০৬ ই মে, ২০১৬ রাত ২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রহিমা খাতুন, বয়স ৩৭ বছর। ইদানীং ঘুম থেকে উঠে মেঝেতে পা রাখতেই পায়ের তলায় তীব্র ব্যথা অনুভব করেন। আবার অনেকক্ষণ বসে থাকার পর উঠে দাঁড়াতেই পায়ের তলায় তীব্র ব্যথা হয়। একটু হাঁটাহাঁটি করলে ব্যথা কিছুটা কমে আসে।

কিছুক্ষণ বসে থাকলে উঠে প্রথমে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয়। তার পর আস্তে আস্তে ব্যথা কমে আসে। প্রথম দিকে বিষয়টি তিনি এতটা গুরুত্ব না দিলেও পরে ব্যথার মাত্রা খুব বেড়ে যাওয়ায় চিকিৎসকের কাছে যেতে হয় তাঁকে।

চিকিৎসক আশ্বস্ত করে বললেন, এই ব্যথা সাধারণত দুটি কারণে হয়ে থাকে। প্রথমত, প্লান্টার ফ্যাসায়টিস; দ্বিতীয়ত, ক্যালকেনিয়াম স্পার। এটি নির্ণয় করার জন্য একটি এক্স-রে করতে বললেন। এক্স-রে প্রতিবেদনে দেখা গেল, পায়ের গোড়ালির প্রধান হাড়, যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ক্যালকেনিয়াম বলে, এর নিচের দিকে ছোট হুকের হাড় বৃদ্ধি পেয়েছে। মেডিকেল পরিভাষায় একে ক্যালকেনিয়াম স্পার বলে।

এ সমস্যা সাধারণত শীতকালে বেশি হয়। ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি চিকিৎসা নিলে এর ভালো ফল পাওয়া যায়। সে ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। পাশাপাশি কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। যেমন :

১. সব সময় নরম জুতা ব্যবহার করতে হবে।

২. হাঁটাচলার সময় হিল কুশন ব্যবহার করবেন।

৩. শক্ত স্থানে খুব বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা যাবে না বা শক্ত স্থানে বেশি হাঁটাচলা করাও উচিত নয়।

৪. ভারী কোনো জিনিস বহন করা থেকে বিরত থাকতে হবে। যেমন : বেশি ওজনের বাজারের থলি, পানিভর্তি বালতি ইত্যাদি বহন করা যাবে না।

৫. সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় মেরুদণ্ড সোজা রেখে হাতে ভর দিয়ে ধীরে ধীরে উঠবেন ও নামবেন; যথাসম্ভব গোড়ালির ব্যবহার কম করবেন।

৬. ব্যথা থাকা অবস্থায় কোনো ধরনের ব্যায়াম করা যাবে না।

৭. হাই হিল জুতা পরা সম্পূর্ণ নিষেধ।

৮. মোটা ব্যক্তিদের ওজন কমাতে হবে এবং সব সময় ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে।
(সংগৃহীত
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১৬ রাত ২:৩৫
১৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি বড়দের গল্প - ছোটরাও পড়তে পারে

লিখেছেন মুনতাসির, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১০:৫০

বিজ্ঞানীরা তিনটা আলাদা দ্বীপে দুইজন পুরুষ আর একজন মহিলা মানুষকে এক বছরের জন্য ফেলে রেখে এসেছে। একটা দ্বীপ ব্রিটিশদের, একটা ফ্রেঞ্চদের, আর শেষটা আমাদের বাংলাদেশীদের। এক বছর পর যখন... ...বাকিটুকু পড়ুন

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?

লিখেছেন রাবব১৯৭১, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:০০

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহুবার প্রমাণ হয়েছে যে, কোনো রাজনৈতিক দলের প্রকৃত শক্তি থাকে তার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। তাদের শ্রম, ত্যাগ, জেল-জুলুম সহ্য করার মানসিকতা এবং... ...বাকিটুকু পড়ুন

খাজনা

লিখেছেন রাজীব নুর, ০২ রা এপ্রিল, ২০২৬ দুপুর ১:২৯



মন! মানুষের মন! মানুষকে তছনছ করে দেয়!
কখনো সে বাঘ, কখনো সে অজগর, কখনো সে শত্রু, কখনো সে বন্ধু!
কখনো সে ঈশ্বর, কখনো সে শয়তান, কখনো সে নিয়তি!
বিদিকিচ্ছিরি কান্ড!

লম্বা টানা... ...বাকিটুকু পড়ুন

আমাদের ওভারব্রীজ

লিখেছেন নাহল তরকারি, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ৯:০৪

বেশ অনেকদিন আগের কথা। আমি কোন এক দুর্ঘটনায় পা এ ব্যাথা পাই। হাসপাতালে ইমারজেন্সি চিকিৎসা নেই। কিন্তু সুস্থ হতে আরো অনেক দেরী। সম্ভবত চিটাগাং রোডে (নারায়ণগঞ্জ) এ রাস্তা পার হবার... ...বাকিটুকু পড়ুন

ইরানের পক্ষে বাংলাদেশ সরকারের সরাসরি দাঁড়ানো সম্ভব নয়

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১:১৫


ঢাকায় ইরানের রাষ্ট্রদূত যখন মাইক্রোফোনের সামনে কথা বলা শুরু করলেন , তখন তার চোখে রাগ ছিল না, ছিল এক ধরনের ক্লান্ত অভিমান। একটা মুসলিম দেশ, কোটি কোটি মুসলিম মানুষের... ...বাকিটুকু পড়ুন

×