প্রতিদিন ইউনিভার্সিটির বাসে কইরা ক্যাম্পাসে যাই।ভাল খুব,টাইম মতন আসে যায়,ঠেলাঠেলি নাই,লোকাল বাসের পিছে দৌড়ান লাগে না।ঝামেলা হইল গুলিস্তান-যাত্রাবাড়ি ফ্লাইওভারের জন্য তো রাস্তার অবস্থা নাজেহাল।তার মাঝে দিয়া ডাবল ডেকার হেইলা ধুইলা যায়।আমার ঈশাখা বাসের নরমাল রুট হইল ক্যাম্পাস -গুলিস্তান-টিকাটুলি হইয়া দয়াগঞ্জ হইয়া যাত্রাবাড়ি-শনিরআখরা হইয়া একবারে কাচপুর,মাঝে মাঝে জ্যামের মতিগতি দেইখা অন্য রাস্তা দিয়াও আসে,তবে যাত্রাবাড়ি দিয়া তো মাস্ট আসা লাগে।
আগে শুধু গুলিস্তান মুরগিপট্টির অইখানে একটা ডেঞ্জার পয়েন্ট ছিল,বাসটা ডান দিকে ঢালুতে নামতে গিয়া কাইত হইয়া যাইত,মোটামুটি ভীতিকর হইত যখন দুইতলায় মানুষ বেশি থাকত,দুই একদিন তো মনে হইসিল বাস বুঝি গেসে।অইটাতে ধীরে ধীরে মানাইয়া নিলাম।কিন্তু এখন অবস্থা আরও করুন,পুরা যাত্রাবাড়ি-টিকাটুলিই বিধধস্ত।বাস একবার এইকাইত আরেকবার অইকাইত।ছেলেরা দুই তলাতে থাকে তাই উপরে ভীড়ও একটু বেশি হয়,তাই ব্যালেন্সও মাঝে মাঝে একটু

হইয়া যায়, তখন কেউ আল্লাহ আল্লাহ করে আবার কেউ হাসে আবার নিচ থাইকা আপুদের চিকন চিতকার ও শুনা যায়

জ়ানালার পাশেও বসতে এখন একটু ভয় লাগে,কালকে মাশাআল্লাহ সবার কলিজা ধক কইরা উঠছিল যাত্রাবাড়ির মোড়ে।এর আগে ঈশাখা আর মৈত্রি বাস মিলা রাস্তা ব্লক করসিলাম রাস্তা মেরামতের জন্য। কিন্তু কিসের কি,অবস্থা এখন আর করুন



আর জ্যামের কথা তো কি বলু্ম!!!
কবে যে এই ফ্লাইওভারের কাজ তা শেষ হইব আর এই অবস্থা থাইকা বাচুম,আগের রাস্তাই ত বহুত ভাল আসিল।অবস্থা এমন যে "ভিক্ষা চাই না মা আগে কুত্তা সামলান"!!!!!!!!!!!!!!!
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১২ রাত ১০:২৭