‘বাড়ির খাওয়ার জন্য বসতভিটার কাছে খানিকটা সবজি চাষ করি বিষ ছাড়া, সেগুলোই খাই’—সহজ উত্তর মোজাহার আলীর। শুধু মোজাহার আলীই নন, উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে মোজাহার আলীর মতোই অনেক কৃষকের দেখা মিলেছে। যাঁরা মৌসুমের আগেই বেশি ফলন, পোকার আক্রমণ ও পচন থেকে রক্ষার জন্য ভয়াবহ মাত্রায় কীটনাশকের ব্যবহার করছেন। তাই ভয়ে নিজের হাতে চাষ করা সবজি খাচ্ছেন না তাঁরা।
জানা গেছে, শীতকালীন শিম, বরবটি, করলা, পটোল, বেগুন, টমেটো, পালংশাক, কপিসহ বিভিন্ন সবজি উৎপাদনের জন্য খ্যাত এ উপজেলার সব জায়গায় কৃষকেরা এখন জমিতে ব্যস্ত সময় পার করছেন। শীতকালীন এসব সবজি মৌসুমের শুরুতেই বাজারে তুলতে পারলে দাম পাওয়া যায় অনেকটা ভালো। মৌসুমের মধ্যভাগ থেকে দাম একেবারে পড়ে যায়। এ চিন্তা থেকে কৃষকেরা আগেভাগে ফসল বাজারে তুলতে যারপরনাই চেষ্টা করে যাচ্ছেন। বর্তমানে বাজারগুলোতে এসব সবজি উঠতে শুরু করেছে। উপজেলার বেশির ভাগ কৃষকই সবজি উৎপাদন করতে গিয়ে নিষিদ্ধ কীটনাশকের ব্যাপক ব্যবহার করছেন। এসব প্রয়োগের পর চার দিন থেকে চার মাস পর্যন্ত সবজিতে এর বিষক্রিয়া থাকে। অথচ কীটনাশক প্রয়োগের দুই-এক দিনের মধ্যেই এসব সবজি বাজারে নিয়ে আসা হয়।
Click This Link
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১২ দুপুর ১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



