শুরুতে টিকেট কিনতে একটু ঝামেলা হলেও তারপর যখন স্টেডিয়ামে ডুকলাম ততক্ষণে দুই ওভার শেষ,শুনলাম গেইল নাকি অভিষিক্ত সোহাগ গাজীকে ছয়-টয় মেরে তুঙ্গে।কিন্তু কিছুক্ষণ পরই গাজ়ীই তাকে ফিরিয়ে দিল।তারপর যখন গাজী তিনটি উইকেট তুলে নিল তখন সবার মুখে গাজী গাজী(মাঝে মাঝে গাজী ট্যাংক,বাচলে শহীদ মরলে গাজী!!!)।
আর পেসাররা বরাবরের মতই হতাশ করল।তাছাড়া উইকেটও মনে হয় ব্যাটিংবান্ধব ছিল।আর অনেকে হা-হুতাশ করল যে নতুন গাজীকে সারাদিন মুশি কত খাটাইতেছে,সে কেন নাঈম-নাসিরকে ব্যবহার করতেছে না।আবার অনেকে সাকিবের বোলিং নিয়েও হতাশ।আর ওইন্ডিজের ব্যাটসম্যানরা শুরুর দিকে এলোমেলো খেললেও লাঞ্চের পর নিজেদেরকে বেশ ভালোভাবেই গুছিয়ে নেয়।তেমন কোন রিস্কই নেয় নি তারা,যা খেলেছে সোজা ব্যাটে। তবে দিনশেষে আরো দুইটা উইকেট পেলে ভাল হত।
শুরুতে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং নেয়াতে একটু খারাপ লাগলো যে বাংলাদেশের ব্যাটিং দেখতে পারবো না।কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের বোলিং ফিল্ডিং দেখতে দেখতে ভালোই উপভোগ করলাম খেলাটা।
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১২ রাত ১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



