অনেক ভেবে চিন্তে দেখলাম অনেক ভেবে চিন্তে দেখলাম এবার আমাকে একটা গার্লফ্রেন্ড জুটাতেই হবে।যার সাথে অন্তত দিনে ৪/৫ বার মোবাইলে ফোন দিয়ে বাকবাকুম করা যাবে আজাইরা বিষয়বস্তু নিয়ে।যেমনঃ
>হ্যালো জানু কি কর……পাতা খাইছ?
-না জান,পাতা খাই নাই,পাতা ছিলো না আজকে,ফ্রিজে তাজা ঘাস ছিলো তো,অন্নেক গুলা ফ্রেশ ঘাস খাইছি।
>ঘাস গুলা কেমন ছিল?খুব টেস্টি...ইত্যাদি ইত্যাদি.........
.
.
.
নইলে মোবাইলের টাকা শেষ করব কিভাবে?
আজকে দেখলাম বিটিআরসি মোবাইল ফোন অপারেটরদের সাথে আলোচনার পর বেশ কিছু নির্দেশনা জারি করেছে।যার মধ্যে একটি হলো প্রি-পেইড সংযোগে রিচার্জের পরিমানের উপর মেয়াদ নির্ধারণ করে দেয়া হয়েছে।রিচার্যের মেয়াদ ১০-৩০ পর্যন্ত ১০ দিন,৩০-৫০পর্যন্ত ১৫ দিন,৫১-১০০ পর্যন্ত ৩০ দিন এবং ১০০০ এর ততোধিক ৩৬৫ দিন।
ব্যাপার হলো আমার মত অনেকেই আছেন যাদের মোবাইলে তেমন একটা খরচ হয় না(যাদের এক বা একাধিক গার্লফ্রেন্ড আছে
এখন নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেখা যাবে কাউকে জরুরী প্রয়োজনে ফোন টোন দিতে গেলে ১৫ দিন অন্তর অন্তর ৪০-৫০ টাকা রিচার্য করা লাগবেই।এতে দেখা যাবে কয়েকমাস এর মধ্যেই মোবাইলে অব্যবহারিত টাকা জমতে থাকবে।তাই সেই টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে আমাকে একটি বাকবাকুম পায়রা মেয়েবন্ধু লাগবেই,পোলাপাইনের সাথে আজাইরা বিষয় নিয়া বেশি কথা বলতে গেলে পচানি খাওয়া লাগবে
পুনশ্চঃদেশ ডিজিটালকরণ গ্রাফ মনে হয় আপওয়ার্ড হতে হতে আবার ডাউনওয়ার্ড হতে চলল।নয়তো ৫-৭ বছর আগে প্রচলিত রিচার্যের মেয়াদ নির্দিষ্টকরণ আবার ফিরে এলো কেন।অন্যদিকে ব্যান্ডউইথের মূল্য দফায় দফায় কমানো হলেও ইন্টারনেটের মূল্যের তেমন কোন পরিবর্তন অনেকদিন ধরেই দেখছি না।উল্টো ওয়াইম্যাক্স সার্ভিস প্রোভাইডারদের সার্ভিসের মান আরো খারাপের দিকে মনে হচ্ছে।সেইদিকে কি বিটিআরসির খেয়াল নাই
নিচের লিঙ্কে খবরটা দেখতে পারেন
Click This Link
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



