somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফিলিপাইন ভ্রমন

০৭ ই জুন, ২০১৭ দুপুর ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ফিলিপাইনে বাংলাদেশিদের সংখ্যা খুবই কম, বাংলাদেশিদের জন্যই এই পোস্ট। আমি ১ মাস ধরে ফিলিপাইনে আছি, থাকবো আরও অনেক দিন। কেউ ফিলিপাইনে আছেন এমন কেঊ পোস্টটি দেখলে আমাকে নক করবেন jr sikder ফেসবুক আইডিতে।

ফিলিপাইন, দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের এক দ্বীপমালা, যা ৭১০৭টি দ্বীপের সমন্বয়ে গঠিত, ফিলিপাইনের রয়েছে বিশ্বের অন্যতম এক দীর্ঘ উপকূলরেখা।দেশটি তিনটি প্রধান দ্বীপপুঞ্জে বিভক্তঃ লুজান, যেখানে রাজধানী ম্যানিলার অবস্থান; ভিসাইয়াস (সেবু, ভিসাইয়াস-এর কেন্দ্রে অবস্থিত); এবং মিন্দানাও, দক্ষিণের দ্বীপ এবং এখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ। ভ্রমণ বিষয়ক অনেক পত্রিকা, বোরাকেয় এবং পালাওয়ানকে বিশ্বের সবচেয়ে সুন্দর দ্বীপগুলোর মধ্যে অন্যতম হিসেবে তালিকাভুক্ত করেছে।
পূর্ব তিমুর ছাড়া, ফিলিপাইন হচ্ছে এশিয়ার একমাত্র ক্যাথলিক প্রধান রাষ্ট্র, উত্তরাধিকার সুত্রে স্পেনের কাছ থেকে এই ধর্ম এসেছে, কারণ দেশটি ৩০০ বছর স্পেনের কলোনি ছিল। ১৮৯৮ সালে স্বল্প সময়ের জন স্বাধীনতা অর্জন করার পর, আবার তা ১৯৪৬ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের উপনিবেশে পরিণত হয়। দ্বীপটিতে ক্যাথলিক ধর্মের প্রাধান্য এবং ইংরেজি ভাষার জনপ্রিয়তা ব্যাখ্যা করার জন্য যেমনটা কিছু কিছু ফিলিপিনো বলে: “আমরা ৩০০ বছর চার্চের এবং ৫০ বছর হলিউডের অধীনে কাটিয়েছি”!
নাগরিক এবং নেতাদের মাঝে ক্যাথলিক বিশ্বাস গভীর হওয়ার কারণে, ভ্যাটিকান ছাড়া ফিলিপাইন এখনো বিশ্বের একমাত্র দেশ যেখানে কোন বিবাহ বিচ্ছেদ আইন নেই।
ম্যানিলা হচ্ছে ফিলিপাইনের প্রধান শহর এবং রাজনৈতিক রাজধানী। এটা ম্যাট্রো ম্যানিলার অংশ, যা ১৭টি শহর এবং পৌরসভার সমন্বয়ে গঠিত। মাকাতি সিটি হচ্ছে দেশটির অর্থনীতির কেন্দ্রবিন্দু।
ভিসাইয়াসে, সেবু হচ্ছে এর প্রধান অর্থনৈতিক কেন্দ্র। দেশটিতে যে ৮০ টি প্রদেশ আছে, এটি তার একটি এবং এটি দেশটির সবচেয়ে সেরা পর্যটন কেন্দ্র।
সেবুকে, ফিলিপাইনের ক্যাথলিক ধর্মের জন্মস্থান হিসেবে জানা যায়। এটি খাবার, ধর্মীয় উৎসব, ক্যাথেড্রাল, পাখির অভয়ারণ্য, এবং প্রিষ্টিন দ্বীপের জন্য বিখ্যাত। সেবু বিমান বন্দর ম্যাকটান দ্বীপে অবস্থিত, যেখানে জনপ্রিয় সাদা বালুর সমুদ্রতট অবকাশ যাপন কেন্দ্র অবস্থিত।
ফিলিপাইনের অন্যতম এক বীর লাপু-লাপু (ম্যাকটানে যার স্মৃতিস্তম্ভ তাকে স্মরণ করছে), যিনি ছিলেন স্থানীয় এক গোত্রপ্রধান যে ১৬ শ শতকে স্প্যানিশ হামলাকারীদের বিরুদ্ধে লড়াই করার সময় নিহত হয়।
তথাকথিত প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়ে অবস্থিত হবার কারণে ফিলিপাইন প্রায়শ শক্তিশালী টাইফুন, ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে কেঁপে ওঠে।
কিন্তু উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
আর একবার যদি আপনি ম্যানিলা কিংবা সেবুতে অবতরণ করেন, মজা করা শুরু করুন কারণ এটাই দেশটির পর্যটনের আনুষ্ঠানিক স্লোগানঃ # ফিলিপাইনে আরো বেশী মজা;#ইটিজমোরফান (এখানে আরো বেশী মজা)।
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৭ দুপুর ১২:১৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×