somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হোটেলে ৪ রাত! নতুন জীবন শুরু।

১৬ ই জুন, ২০১৭ রাত ৯:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার পূর্ব পরিচিত কেউ ফিলিপাইনে ছিল না, শুধু মাত্র নিজের জানাশোনা এবং অভিজ্ঞতা থেকে মনে হচ্ছিল ফিলিপাইন আমার জন্য পারফেক্ট ডেসটিনেশন। এক দলাল ধরে ভিসা করেছিলাম সহজেই, মাত্র ২২ হাজার টাকা দিয়ে। আমার পাসপোর্টে ভারত & মালয়েশিয়া ট্যুর ভিসা ছিল। ভারত ভ্রমন করেছি ৩ মাস, কিন্তু মালয়েশিয়া যাওয়া হয় নি এখনও। সহজ ইমিগ্রেশন ফিলিপাইনে। তাই ৩ দিনের হোটেল কনফর্ম বুকিং করে চলে আসলাম।



ফিলিপাইন এয়ারপোর্ট থেকে হোটেল এর ঠিকানা দেখিয়ে টেক্সি নিলাম। শালা টেক্সি ড্রাইভার ৩০০ টাকার ভাড়া ১০০০ টাকা নিয়েছিল, বুঝতে পেরেছিলাম কিন্তু কিছু করার ছিল না। হোটেলে পৌছাইলাম! তখন বেলা ২ টা গড়িয়ে বিকেল, হোটেল বয় এসে আমার লাগেজ, ব্যাগ নিয়ে রুমে চলে গেল। আমি রিসিপশনে লেখালেখি শেষ করলাম। আমাকে রুমের চাবি & হোটেলের কিছু নিয়ম কানুন বুঝিয়ে দিল।
স্মোকিং জোন ব্যাতীত অন্যত্র ধুমপান নিষেধ! মদ খেয়ে মাতলামি করা যাবে না। বাইরে থেকে মেয়ে এনে হোটেলে আকাম করা যাবে না। তবে নির্ধারিত কিছু মেয়ে আছে ওদের কাছে পছন্দ মত পেমেন্ট করলেই সব ঠিকঠাক। আমি ওসবে মাথা না ঘামিয়ে নিজের চিন্তা আর ক্লান্তি নিয়ে রুমে গিয়েই, গোসল সেরে বেড়িয়ে পরলাম। অনেক খুঁজেও দেশি খাবারের কোন গন্ধও পেলাম না। যত্রতত্র ফাস্টফুডের দোকান & দোকানে ভীড় দেখে বুঝে নিলাম উপায় নেই। আমি সব কিছু মানিয়ে নেই, তবে একটু সময় লাগে। ১০০ peso (টাকা) দিয়ে কি ঘোড়ার ডিম খেলাম পেটের তলাও ভরলো না। এক ফলের দোকান পেলাম ফুটপথেই, ৮০ peso প্রতি কেজি দরে কলা, আপেল, আঙুর,মাল্টা কিনে নিলাম কয়েক কেজি। রুমে গিয়ে পেট ভরে ফল খেয়ে। নানান ভাবনা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। পরদিন ঘুম থেকে উঠে হোটেলের ফ্রি নাস্তা খেয়ে বেরিয়ে পরলাম কাজের খোঁজে। তেমন কোন আশার আলো দেখতে পেলাম না। ফেসবুকে পরিচিত একজনকে পেলাম, তিনি প্রতিষ্ঠিত ব্যাবসায়ী ফিলিপাইনে। ৩য় দিনে তার দেখা মিললো। আমার সব কথা শুনে তিনি, পরামর্শ দিলেন। টাকাপয়সা জোগাড় করে ব্যাবসা করো, হেল্প লাগলে করবো। আমি তার আন্তরিকতায় মুগ্ধ হয়ে ব্যাবসা করবো ঠিক করে হোটেলে ফিরলাম। আমার সর্বোচ্চ চেস্টা করেও কোন টাকা জোগাড় করতে পারলাম না। আমার হোটেলে ৩ রাত কেটে গেল, সাদা-মাটা ভাবেই। আমার কাছে তখন সাকুল্ল্যে ৪০০ ডলার। বাংলাদেশি উনার সহোযোগিতায় একটা বাসা ভাড়া ঠিক করলাম। নতুন বাসায় উঠতে আরও একদিক হোটেলেই থাকতে হলো।
বাংলাদেশ থেকে ৩ দিনের হোটেল ভাড়া ১২০০০ টাকা দিয়ে এসেছিলাম, বাড়তি ১ দিনে দিতে হলো মাত্র ৭০০peso বুঝলাম দালালের হোটেল বুকিং ব্যাবসা। হোটেলের ৪ দিন আমি নিজেকে বাস্তবতা দেখিয়েছি। ১ জন মাত্র বাংলাদেশী ছাড়া কারো সাথে বাংলায় কথা বলতে পারি নাই। মাঝে মাঝে অসহায় লাগতো! তবে হোটেলে আমার পাশের রুমে থাকা ইউরোপিয়ান এক ৬০ উর্দ্ধ বয়স্ক যুবকের সাথে দীর্ঘ আলাপনে এক সম্পর্ক হয়েছে যা আমার অনেক কষ্ট দূর করে দিয়েছে। আমার কিছুই ছিলনা, কিছুই নেই তবুও হারানোর শঙ্কা দূর হয় না।
আমার এলোমেলো লেখা! এলোমেলো জীবনে গুছিয়ে লিখলে গেলে গল্প ৯/৬ হয়ে যায়। তাই এলোমেলোই লিখলাম।
আমি জানি আমার চেনাজানা কেউ নেই ব্লগে তাই কিছু কথা শেয়ার করলাম। ধারাবাহিক ভাবে লিখবো. না বলা কথাগুলি। বেলা শেষে আমি ভালোআছি। বাংলাদেশ & মা-বাবা, তোমাদের খুব মিস করি। তোমাদের অভিমানী ছেলে হয়তো আর কোনদিন ফিরবে না। ভালো থেকো তোমরা, শুভ কামনা রইল মা& মাতৃভূমি।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৭ রাত ৯:২৪
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×