somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঝরে পরা আম খেলে মৃত্যু নিকটে চলে আসে।

১৮ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গাছ থেকে বাতাসে ঝরে পরা বা পেঁকে লাল টুকটুকে হয়ে ঝরে পরা আম খেলে হায়াত কমে যায়, মৃত্যু নিকটে চলে আসে। এমন আজব ধারনা থেকেই এ দেশের মানুষ ঝরে পরা আম খায় না। তবে নিজে হাতে গাছ থেকে পেরে আম খায়। বাজারেও আম কিনতে পাওয়া যায়, তবে বিক্রেতা নিজে হাতে গাছথেকে আম পেরে বিক্রি করেন। ঝরে পরা আম ক্রয় বিক্রয় ও হয় না।
আমি যে বাসায় থাকি, বাসার সামনেই রাস্তা রাস্তা ঘেষে দুটি আম গাছ। গাছের ডালে ডালে ভরপুর আম! আমি প্রথমদিন বাসায় আসতেই দেখি বাসার সামনে রাস্তায় পাঁকা পাঁকা আম পরে আছে। কিছু রাস্তার মাঝে লেপ্টে গেছে গাড়ির চাকায় পৃষ্টাঘাত হয়ে। কিছু আমা মানুষের পায়ের গুতায় এদিক ওদিক ছড়িয়ে গেছে। খোজ নিয়ে জানলাম এখানে ঝরে পরা আম কেউ খায় না, মরার ভয়ে। ঝরে পরা আম খেলে নাকি মানুষ তারাতারি মরে। আজব কথা! আমি তো ছোট বেলায় আমাদের গ্রামের বাড়িতে সব গুলো গাছের নিচে কাকডাকা ভোরে হাজির হতাম, আম কুড়াতাম। ভর দুপুরে একটু জোড়ে দমকা হাওয়া বইলেই দৌড়ে যেতাম ঝরে পরা আম কুড়াতে। ঝরে পরা আম খেলে যদি মরন ঘনিয়ে আসে তাহলে আমি বেঁচে আছি এটা বোনাস জীবন।
আমার কথা শুনে সাথে থাকা বড় ভাইয়ের হাসি যেন থামছেই না, উনি বলল আমরা মাঝে মাঝে আম কুড়িয়ে আনি একদিন আনলে ৩ দিনে শেষ হয় না। শেষে ফ্রিজেই নষ্ট হয়, তাছাড়া এখানে আম কুড়াতে লোকে দেখলে টুকাই এর চেয়ে জঘন্য নিচু জাতের মানুষ মনে করবে। উনারা গভীর রাতে আম কুড়ায়, শুনেই আমি গভীর রাতের অপেক্ষা করতে লাগলাম।
রাত ১টা বাজে, রাস্তায় একটা পিপড়ারও আনাগোনা নেই, এই সুযোগ ২ মিনিটের মধ্যে একগাদা আম নিয়ে রুমে ঢুকলাম, আমরা ৩ জন মানুষ! এতো আম খাবে কে? বড় এক ভাই জিজ্ঞাস করলো, বললাম এ কয়টা আম তো আমারই লাগে। উনি বললো কয়দিন খাবা খাও, আমার প্রিয় ফল আম সেই আমারও এখন অতো ভালোলাগে না।
৩ জন একসাথে বসে খেলাম, আহ্ মিষ্টি আমগুলো! খাই আর ভাবি, ওরা কি যে বোকা ঝরে পরা আমের স্বাদ বুঝলো না।
ভোরে ঘুম থেকে উঠে দেখি রাস্তা ঝকঝকে পরিষ্কার, সাথে থাকা ভাইকে জিজ্ঞেস করে জানতে পেলাম, রাস্তা প্রতিদিন ভোরে ঝাড়ু দেয়, ওরা ডাস্টবিন এ ফেলে দেয় সব। শুনেই আমার কেমন যেন লাগলো।
ছোট বেলা থেকেই অন্যের ফলের গাছ নিজের মনে করে ফল খাইতাম, দিন - রাত কোন ব্যাপার না। সুযোগ বুঝে গাছের সেরা ফলগুলো আমার চাই। রাতে চুরি করে দিনে গাছওলাকে সান্তনার বানি শুনাতাম। আহ্ সেই দিনগুলি।
এখন আমি রোজ আম খাই, চুরি করতে হয় না। দরজা খুলে ২০ পা ফেললেই আম আর আম, ফ্রিজে এত্তোগুলো আম, গতকাল অনকগুলো ফেলে দিতে হয়েছে। ফ্রিজে থেকেও নষ্ট হয়, পাকা আম।
রোজার দিন & ব্যাস্ততা মিলে অতো সময় ই নেই, আম খাওয়ার। আম কুড়াতেও আর আগের মতো অনুভূতি পাই না। পঁচে যাক ঝড়ে পরা আমগুলো, খেলে তারাতারি মরতে হবে! ভাবলেই, মনে আমার হাসতে থাকে।
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১০
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×