বিবেক নাড়া দেওয়া কবিতা
০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাগলী টাও মা হয়েছে
তবে বাবা হয়নি কেউ ,
পাগলী বলে যায়নি ছেড়ে
প্রসব ব্যথার ঢেউ ৷
পাগলীর ও যে নারী
শরীর বয়ে বেড়ায় তার ,
ছেড়ে যায়নি মাসিক
নামের ব্যথার অনাচার ৷
রাস্তায় ঘুরে কাটে দিন
আর রাস্তায় কাটে রাত ,
পাগলী বলে স্বামী হয়নি
পায়নি সংসার স্বাদ ৷
পাগলী ও কী করেছিল
যৌন আহবান ?,
নাকি রাতের বেলা বেইশ্যা
হয়ে করলো শরীর দান ??
দশ মাস পাগলী
ছিল কত বেদনায় ,
পেট বেড়ে পোয়াতি
সে কিসের তাড়নায় ?? ৷
ক্ষুধায় খেল আবজ'না
কখনো ও বা না খেয়ে ,
বাচ্চা পেটে ছোটাছুটি
দেখছো কি চেয়ে ? ৷
প্রপব ব্যাথায় কুঁকড়ে ছিল
দেখেও সব কেউ দেখেনি তাকে,
হাঁউ মাঁউ করে কেঁদেও
সে পায়নি সাড়া ডাকে ৷
সেইতো বঝে প্রসব ব্যাথা
যে হয়েছে মা,
পাগলী টাও মা হয়েছে
বাবা টা কেউ না ৷
গাছ ফেটে গাছ বের'ল
কার রোপনের বীচ ?,
মেয়ে শরীর রাত্রে পেয়ে
কে ঢেলেছে বিষ ?? ৷
জন্ম নিলো যে শিশু টি
কাকে ডাকবে বাপ ?
যাকে রোজ বলবে সবাই
এ এই সমাজের পাপ !
পাগলী তাই ধমকে বলে
এখান থেকে ফুট ,
রাতের বেলা পাগলীর শরীর
করে আসে লুট ৷
কে জানে তার শরীর টাকে
আরো কতবার ?,
চুষে চিবিয়ে খেয়েছে
কতো জানোয়ার ৷
পুরুষ গেলো শরীর খেয়ে
নিয়ে গেলো স্বাদ ,
কস্টো পেয়ে মরলো শুধু
পাগলী মায়ের জাত ৷
রাতের বেলা নারী শরীর
ভোগ্য পন্যময়,
তাই
নিজেকে আজ পুরুষ ভাবতে
বড়োই লজ্জা হয়
(কালেক্টেড)
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন