somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জে আর সিকদার
অবিনশ্বর ছায়া, রহস্য ঘেরা, অতি সাধারণ সামান্য মানুষ !জন্ম-জন্মান্তর পৃথিবীতেই পরে আছি !!

গল্প থেকে শিক্ষা ১

২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গৌতম বুদ্ধের একজন শিষ্য হঠাৎ একদিন বুদ্ধকে এসে বললো যেঃ "অমুক নামের এক সাধক আছেন, যিনি নদীর ওপর দিয়ে হেঁটে পার হয়ে যেতে পারেন।"
বুদ্ধ বললেনঃ "খুব ভালো। কিন্তু তিনি যে নদী পার হয়ে গিয়েছিল, সেই নদীতে খেয়া পারাপার করতে কত লাগে?"
শিষ্য বললঃ "এক পয়সা।"
বুদ্ধ বললেনঃ "মাত্র এক পয়সার বিনিময়ে যে নদীতে নৌকায় পার হওয়া যায়, সেই নদী পার হওয়ার জন্য ত এতো সাধনার প্রয়োজনই নেই। অমুক নামের সেই সাধকের এতো বছরের সাধনার মূল্যও ত তাহলে মাত্র এক পয়সা পরিমান।"

শিক্ষাঃ চমৎকার কিছু লাভ করার জন্য আধ্যাত্মিক সাধনার কোনো প্রয়োজন নেই। যারা চমৎকার কিছু পেতে ও মানুষকে চমৎকার কিছু দেখিয়ে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য সাধনা করে, তারা প্রকৃত সাধক নয়। আজকাল পথে ঘাটে অনেক ভন্ড সাধকদের দেখা যায়, যারা মানুষকে চমৎকার কিছু দেখিয়ে নিজের নাম ও ক্ষমতা জাহির করে দেখায় এবং মানুষও তাদের প্রতি খুব আকৃষ্ট হয়। কেউ পানির উপর দিয়ে হাঁটে আবার কেউ বা শূণ্যে ভাসে, কেউ কেউ অন্যের গোপন খবর বলে দেয়, কে কোন অবস্থায় আছে তাও নাকি বলে দিতে পারে। আরো নানান রকম চমৎকার কিছু দেখায় যা সাধারণ মানুষের পক্ষে করা অসম্ভব ভেবে সবাই তাদেরকে অনেক বড় সাধক ভাবতে শুরু করে দিয়ে পূজনীয় করে রাখে। কিন্তু এগুলো সবই চমৎকার ছাড়া আর কিছুই নয়।
প্রভুকে লাভ করতে এইসবের প্রয়োজন নেই। হাস নদীতে ভাসতে পারে, মশা মাছি আকাশে উড়তে পারে। সুতরাং এসব করার জন্য মানুষকে সৃষ্টি হয়নি, মানুষের কর্ম হবে সবার চেয়ে আলাদা ও গুরুত্বপূর্ণ। নিজের ভিতরের সত্ত্বাকে খুঁজে বের করুন, সেই মহাসত্যের সন্ধান করুন যা আপনার ভিতরে লুকায়িত। চমৎকার কিছু দেখেই চমকে উঠবেন না, আপনার সাধনার লক্ষ হল মহাসত্যকে খুঁজে পাওয়া নিজের মাঝে, সসীম এই 'আমি'কে অসীমের মাঝে বিলিন করে দেওয়াই হল সাধনার মূল লক্ষ। যারা চমৎকার কিছু ঘুড়ে বেড়ায়, তাদের থেকে নিজেকে দূরে রাখুন। সাধককে বিচার করুন তাঁর জ্ঞান ও ব্যবহার দিয়ে, তার চমৎকারী দিয়ে নয়।
দিয়াশলাই (ম্যাচ) এ বারুদ থাকে গুপ্ত হয়ে, আগুন থাকে তার মাঝে সুপ্ত হয় ততক্ষন পর্যন্ত, যতক্ষন না তা ঘর্ষণের মাধ্যমে জ্বালিয়ে প্রকাশ করা না হয়, যখনই বারুদ জ্বলে উঠে আগুনের ঝলকানি প্রকাশ পায়, তখনই তার শক্তি শেষ হয়ে যায়, তারপর আর সেই দিয়াশলাই বা ম্যাচের কাঠিতে আগুন থাকেনা এবং তা কোনো কাজে লাগেনা।
তাই চমৎকারী দেখানো ভন্ডদের কাছ থেকে দূরে থাকুন, জ্ঞানী ও প্রেমী সাধকদের সঙ্গ করুন যারা চমৎকার কিছু দেখায় না এবং অপারগতা প্রকাশ করে চমৎকার কিছু দেখাতে। প্রকৃত একজন সাধক হলে তার মাঝ থেকে এমনিতেই তার সাধুত্বের সুবাস ছড়িয়ে পড়বে তার জ্ঞান ও আচার-ব্যবহারে।
spiritual JR Sikder
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১:২৮
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ-ভারত বাণিজ্য ঘাটতি : ভারসাম্যের লক্ষ্যে বাংলাদেশে উৎপাদন ও রপ্তানি কৌশল

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:০২


ভারত বাংলাদেশের অন্যতম বৃহৎ ও নিকটতম বাণিজ্য অংশীদার। ভৌগোলিক নৈকট্য, দীর্ঘ সীমান্ত, পরিবহন সুবিধা এবং পরস্পর-নির্ভরশীল উৎপাদনব্যবস্থার কারণে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর কারা মিষ্টি বিতরণ করেছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:১৬


যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি... ...বাকিটুকু পড়ুন

×