somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প থেকে শিক্ষা ২

২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হযরত ইব্রাহীম (আঃ) এর অভ্যাস ছিলো কোনো না কোনো মেহমানকে নিয়ে খেতে বসা, তিনি কখনো একা একা খেতেন না। একদা তিনি অনেক্ষন অপেক্ষার পরও কাউকে পেলেন না। হঠাৎ দেখলেন একজন বৃদ্ধ ভিক্ষুককে। তখন তিনি তাকে সাথে নিয়েই খাওয়ার জন্য বসলেন। ইব্রাহীম (আঃ) বিসমিল্লাহ্‌ তথা আল্লাহর নামে খাবার মুখে তুললেন; কিন্তু ভিক্ষুক বিসমিল্লাহ্‌ না বলেই খাবার আরম্ভ করল।
ইব্রাহীম (আঃ):- "আপনি আল্লাহর নাম না নিয়েই খাওয়া আরম্ভ কেন করলেন?"
ভিক্ষুকঃ "আমি বাপু আল্লাহ্‌-তে বিশ্বাসী নই, পেলে খাই আর না পেলে না খেয়েই থাকি, কারো নাম নেওয়ার দরকার মনে করি না"।
ইব্রাহীম (আঃ):- "(খুব রাগান্বিত হয়ে) হে অকৃতজ্ঞ বান্দা! তুমি এখান থেকে চলে যাও, আমার এই খাবার তোমার মত নাফরমান ব্যক্তির জন্য নয়"।
বৃদ্ধ ভিক্ষুকটি তখন মন খারাপ করে না খেয়েই সেখান হতে চলে গেলেন।
সাথে সাথে আল্লাহর পক্ষ হতে ওহী আসলো যে, "হে ইব্রাহীম! আমি এই ভিক্ষুককে দীর্ঘ ৮০ বছর যাবৎ আহার করিয়ে আসছি। আমি কখনোই অভিযোগ করি নাই, কারন সে আমারই বান্দা। আর তুমি তাকে এক বেলা খাওয়াইতে রাজি হলে না!!!
ইব্রাহীম (আঃ) তখন তার ভুল বুঝতে পারলেন, এবং ভিক্ষুককে খুঁজতে লাগলেন, কিন্তু তাকে আর পেলেন না।
অতঃপর অনুতপ্ত হলেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইলেন।
............
হিন্দু-মুসলিম একই স্রষ্টার সৃষ্টি ।
গল্পের আলোকে কুরআন ও হাদিস থেকে কিছু উদ্ধৃতি তুলে ধরা হলঃ
**"সাবধান!ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, তোমাদের পূর্বে যারাই ধর্ম নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করেছে তারাই ধ্বংস হয়েছে।" [মুহাম্মদ (সঃ)]
**“ধর্মের ব্যাপারে কোন জোরজবরদস্তি নেই।" [সূরা বাকারাহঃ২৫৬]
**"যারা অন্য দেবতাদের পূজা করে, সেসব দেবতাদেরকে তোমরা গালি দিও না।" [সূরা আনয়ামঃ১০৮]
**"তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার।" [সূরা কাফিরূনঃ০৬]

#শিক্ষাঃ হিন্দু, মুসলিম, আস্তিক, নাস্তিক সবাই একই স্রষ্টার সৃষ্টি। তাদেরকে ঘৃণা করা যাবে না। কারন সমস্ত সৃষ্টিকূল আল্লাহর পরিবার, আর ইহা কুরআন হাদীস দ্বারা প্রমাণিত। তাই কে আল্লাহর নাম নিলো আর কে না নিলো, তা দেখার অধিকার আমাদের নেই। সন্তান ভুল করলে যেমন পিতাই শাসন করেন, বাইরের কেউ শাসন করলে পিতা কখনোই তা বরদাস করেন না; ঠিক তেমনি আল্লাহই তাঁর বান্দার বিচার করবেন, তার বান্দার ব্যপারে অন্য কারো ফয়সালা তিনি বরদাস করবেন না। কারন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান, নাস্তিক সবার অভিভাবকই তিনি।

আর উপরে উল্লেখিত উক্তিগুলো দ্বারা স্পষ্টভাবে বুঝা যায় যে, যারা অন্য ধর্মের লোকদের উপর ঘৃণা পোষণ করে ও আক্রমণ করে ধর্মের দোহায় দিয়ে, তারা নিঃসন্দেহে ইসলাম ধর্মের আদর্শে আদর্শিত নয়। কুরআনের ভাষায় তারা চতুষ্পদ জানুয়ারের চেয়েও নিকৃষ্টতম।
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ২:০৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×