বুঝতে বুঝতে অনেকটা দেরী হয়ে যায়
ততক্ষনে সময়ের গর্ভে চলে গেছে নিভৃত কত সমর্পন, নিযুত দীর্ঘশ্বাস,অভিমান কষ্টের শেকড়ে কত অশ্রুপাত।
কতটা পলক ফেললে পরে সময়ের দায় শোধ হয়!!
ভালোবাসা ভালোবেসে চোখ তোলে!
অতৃপ্ত আত্মা বুঝে অবশেষে,সে কখনো ছিলোই না আমার
দিন যাবে এভাবেই অন্তসারশূন্য ভাবলেশহীন শূণ্যতা নিয়ে
অপেক্ষা শুধু অনন্ত যাত্রার, মিছেমিছি করা শুধু আশ
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




